ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণতা, বৈশ্বিক রেকর্ড


টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণতা, বৈশ্বিক রেকর্ড

জলবায়ু পরিবর্তনের সংকেত হিসেবে বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড প্রকাশিত হয়েছে। বিশ্বের গড় তাপমাত্রা, যা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি, টানা ছয় দিন ধরে রেকর্ড অবস্থানে রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দৈনিক বৈশ্বিক ভূপৃষ্ঠের তাপমাত্রা ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণতা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস মন্তব্য করেছেন যে, কয়েক মাস ধরে বিশ্বজুড়ে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দৈনিক তাপমাত্রায় ওঠানামা থাকলেও বর্তমান পরিস্থিতি পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতার একটি স্পষ্ট চিত্র তুলে ধরছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি, অস্থিরতা সৃষ্টি

২০২৩ সালের নভেম্বর এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার বৈশ্বিক তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। কিন্তু বর্তমানে টানা ছয় দিন ধরে এই মাত্রা বজায় রয়েছে।

জলবায়ু গবেষকরা বলছেন, মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর পাশাপাশি শক্তিশালী এল নিনো পরিস্থিতি তাপমাত্রা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে ইন্দোনেশিয়া ও আমাজনের মতো গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানলের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এদিকে, খরার কারণে বনাঞ্চলের গাছপালা কম সক্রিয় হয়ে পড়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের ক্ষমতা কমছে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক্‌-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা এবং ২ ডিগ্রির নিচে রাখার অঙ্গীকার করেছিল প্রায় ২০০টি দেশ। তবে সাম্প্রতিক তাপমাত্রার রেকর্ড সেই লক্ষ্য অর্জনে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, কয়েক দিনের তাপমাত্রা বৃদ্ধি দিয়ে প্যারিস চুক্তির দীর্ঘমেয়াদি সীমা অতিক্রম হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

আরও পড়ুন: ভোটার তালিকায় বাবার নাম নেই, শিশুকন্যার জন্মসনদ দিতে অস্বীকৃতি

তাপমাত্রা বৃদ্ধির প্রভাব ইতিমধ্যে মানুষের জীবন ও অবকাঠামোর ওপর পড়তে শুরু করেছে। চলতি বছরের রেকর্ড গরমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গরম মোকাবিলায় অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থাকে প্রস্তুত করার পাশাপাশি দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। তা না হলে খাদ্য ও পানির সরবরাহ, মানুষের স্বাস্থ্য এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র আরও বড় ঝুঁকির সম্মুখীন হবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

আরও পড়ুন: জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশু যৌন নির্যাতনের শিকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


শান্তিগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘মাদক সমাজের অভিশাপ, প্রতিরোধ করাই হোক আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই দক্ষিণ মাঠে মাদকবিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বুধবার রাতে পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি জাহেদ তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আরজু মিয়া।

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক কয়েছ আহমেদ, প্রচার সম্পাদক ওলিউর রহমান এবং উপদেষ্টা জুয়েল আহমেদ।

বক্তারা উল্লেখ করেন, শিমুলবাঁকসহ শান্তিগঞ্জে ইয়াবার ব্যবহার দিন দিন বাড়ছে। বেকার যুবকেরা ধীরে ধীরে মাদকে জড়িয়ে পড়ছেন, যা পরিবার ধ্বংস করছে এবং সমাজে চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়াচ্ছে।

তারা আরও বলেন, মাদক বন্ধ করতে শুধু পুলিশ দিয়ে কাজ হবে না। মাদক বিক্রেতাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাদকসেবীদের প্রতি ঘৃণা না করে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ সময় বক্তারা সুনামগঞ্জে সরকারি মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি জানান।

সভা শেষে সুনামগঞ্জের গীতিকার মনসুর সানির গান পরিবেশন করেন শিল্পী হাসনা হেনা ও মিতালি।

সভায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত মানুষ, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও যুবকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশু যৌন নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশু যৌন নির্যাতনের শিকার

জার্মানির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে ৭৫ বছরের মধ্যে অন্তত ৭৮৩ জন শিশু-কিশোর এবং সুরক্ষার প্রয়োজন এমন প্রাপ্তবয়স্ক যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে। গবেষকরা ২৫২ জন অভিযুক্তকে শনাক্ত করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষকদের হিসাব অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের সংখ্যা কেবল নথিভুক্ত ও প্রকাশ্যে আসা ঘটনার চিত্র তুলে ধরে। যাঁরা নির্যাতনের কথা জানাননি, তাঁদের সংখ্যা অজানা, কারণ ভয়, লজ্জা এবং সামাজিক চাপের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি।

গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্মযাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার সুযোগ নিতে স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজেদের বাড়িতে নির্যাতন করা হয়েছে।

গবেষকদের মতে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মযাজকদের প্রতি গভীর আস্থা এবং তাঁদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিশুরা নির্যাতনের কথা প্রকাশ করতে পারেনি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নিজেদের পরিবারও নীরব থাকার জন্য চাপ দিয়েছে। ফলে বছরের পর বছর এসব ঘটনা আড়ালে থেকে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছেন। শনাক্ত হওয়া ৩৫ জনকে একাধিকবার বা গুরুতর নির্যাতনের ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, নথিভুক্ত নির্যাতনের ৫৬ শতাংশের জন্য দায়ী এই গোষ্ঠী।

ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।

সংগঠনটির দাবি, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণির ভ্যাকসিন আমদানি বন্ধে পদক্ষেপ নিচ্ছেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


প্রাণির ভ্যাকসিন আমদানি বন্ধে পদক্ষেপ নিচ্ছেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, ভবিষ্যতে প্রাণির জন্য বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “এবারই প্রথম ঈদুল আজহায় ভারত থেকে গরু আমদানি করতে হয়নি। এরই মধ্যে এই খাত থেকে ৩০৯ কোটি টাকা রফতানি আয় করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন, “এই খাতের উন্নয়নের কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার সেটি বন্ধ করে দিয়েছিল।”

সালাউদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এ খাতের উন্নয়নে কাজ করা হচ্ছে।

প্রাণির খাদ্য নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করেছি। বর্তমানে দেশের চাহিদার ১৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন করি। ভবিষ্যতে যাতে ভ্যাকসিন আমদানি করতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা ভঙ্গুর, নাগরিক অধিকার ক্ষুণ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা ভঙ্গুর, নাগরিক অধিকার ক্ষুণ্ন

একটি জনপদের মানুষের বঞ্চনার প্রকৃতি বোঝার জন্য সব সময় পরিসংখ্যানের প্রয়োজন হয় না। কখনো অসুস্থ শিশুকে কোলে নিয়ে পাহাড়ি পথ অতিক্রম করা বাবার মুখের দিকে তাকালেই রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।

কখনো প্রসববেদনায় কাতর এক নারীকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পরিবারের সদস্যদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা উন্নয়নের প্রচলিত বয়ানের সামনে একটি কঠিন প্রশ্নচিহ্ন সৃষ্টি করে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বহু দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা এখনো এমন একটি নাগরিক অধিকার, যার প্রাপ্তি নির্ভর করে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, চিকিৎসকের উপস্থিতি এবং পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর। অসুস্থতার সঙ্গে লড়াই শুরু হওয়ার আগেই মানুষকে সেখানে দূরত্বের বিরুদ্ধে লড়তে হয়।

পাহাড়ের জীবন প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সবুজ অরণ্য, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ঝিরি ও ছড়া এই জনপদের স্বাভাবিক পরিচয়। অথচ প্রকৃতির এই অপরূপ আবহের অন্তরালে মানুষের জীবনযাত্রায় রয়েছে বহুমাত্রিক প্রতিকূলতা। বর্ষায় পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ওঠে, কোথাও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জনপদ। এমন পরিস্থিতিতে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনাজনিত আঘাতও পরিবারের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মানচিত্রে যে দূরত্ব কয়েক কিলোমিটার, বাস্তবে তা কখনো কয়েক ঘণ্টার দুরূহ যাত্রা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই সময়ক্ষেপণ রোগীর অবস্থাকে আরো জটিল করে তুলতে পারে।

স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না। সেখানে চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয়ের সরঞ্জাম, বিদ্যুৎ, নিরাপদ পানি এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা থাকতে হয়। প্রত্যন্ত গ্রামের মানুষ কোথায় প্রাথমিক চিকিৎসা পান, নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে কত সময় লাগে, জরুরি রোগী পরিবহনের কী ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে জনবল ও ওষুধের প্রাপ্যতা কেমন-এসব প্রশ্নের উত্তর মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

গর্ভকালীন পরীক্ষা, নিরাপদ প্রসব, শিশুর নিয়মিত টিকাদান কিংবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের ধারাবাহিক চিকিৎসা নিশ্চিত করতে নিকটবর্তী স্বাস্থ্যসেবার বিকল্প নেই। পরিবারের আয় কম হলে যাতায়াত, পরীক্ষা ও ওষুধের ব্যয় মেটানো আরো কঠিন হয়ে পড়ে। পাহাড়ের উন্নয়নকে শুধু সড়ক, পর্যটনকেন্দ্র কিংবা দৃশ্যমান অবকাঠামোর নিরিখে বিচার করলে মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলো আড়ালেই থেকে যাবে।

লেখক: কবি ও ছড়াকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%