প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিশরে পেট্রোলিয়ামবাহী একটি গাড়ি উল্টে গিয়ে আগুন লেগেছে। এই ঘটনার ফলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) বৃহত্তর কায়রোর একটি প্রধান রিং রোডে পেট্রোলিয়ামবাহী গাড়িটি উল্টে আগুন ধরে যায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২৭টি গাড়ি পুড়ে যায়।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে, আরও বেশ কিছু গাড়িতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিসি আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনাস্থল দ্রুত পরিষ্কার করার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন।
মিশরের মন্ত্রিসভার এক বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করার আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন