ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর


আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে তথ্য প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে ছয়টি বিভাগে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির ঘটনা ঘটতে পারে। তাপমাত্রা দিন ও রাতের ক্ষেত্রে সামান্য কমে যেতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে এই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাস

এ সময়ে দেশের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিদায় নিতে পারে।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (১১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরম বাড়তে পারে

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা করেছে ইরান

ইরান তাদের শর্তগুলি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধ বন্ধ করার পাশাপাশি পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনতে। তেহরান, একই সঙ্গে, হরমুজ প্রণালির নিরাপদ নৌপথ নিয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর কথাও জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই, ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে এই তথ্যগুলো প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, "যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত পরিষ্কারভাবে জানানো হয়েছে। অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে।"

ইরানি এই কর্মকর্তা আরও জানান, ওমানের সঙ্গে পরামর্শ ও আলোচনা ভালোভাবে এগিয়েছে। দুই দেশ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়েও একমত হয়েছে।

এছাড়া, বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানান বাঘেই।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই আন্তর্জাতিক সংস্থার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হিসেবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা এবং জাহাজ চলাচল নিয়ে যেকোনো সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: মেহের 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাই নারীর অভিযোগ: ভারতে স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা ও নির্যাতনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


থাই নারীর অভিযোগ: ভারতে স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা ও নির্যাতনের দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পরিচয়ের শুরু। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের পরই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, অভিযোগের মধ্যে অর্থ আত্মসাৎ থেকে শুরু করে আরও বড় বিষয় রয়েছে।

উত্তরপ্রদেশের কানপুরের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, শারীরিক নির্যাতন এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন থাইল্যান্ডের এক নারী।

অভিযোগকারী নারীর নাম আপসর্ন। তিনি থাইল্যান্ডে একটি রেস্তোরাঁ ও ক্যান্টিন পরিচালনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কানপুরের চামড়া ব্যবসায়ী ইরফানের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের অনলাইন কথোপকথন প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে যায়।

আপসর্নের দাবি, ইরফান তাকে জানিয়েছিলেন যে তিনি অবিবাহিত। পরে ইরফান থাইল্যান্ডে আসেন তার সঙ্গে দেখা করতে। এক পর্যায়ে তার বিশ্বাস অর্জন করে প্রায় দুই বছর আগে থাইল্যান্ডেই তাকে বিয়ে করেন।

তবে বিয়ের পর থেকেই ইরফান ব্যবসা ও বিভিন্ন আর্থিক প্রয়োজনের কথা বলে তার কাছে টাকা চাইতে শুরু করেন বলে অভিযোগ করেছেন আপসর্ন। তার দাবি, নিজের রেস্তোরাঁর আয় এবং আত্মীয়দের কাছ থেকে ধার করা অর্থ মিলিয়ে ধাপে ধাপে স্বামীকে প্রায় ৬০ লাখ রুপি দেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, টাকা নেওয়ার পর ইরফান তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং ভারতে ফিরে আসেন।

কয়েক মাস স্বামীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় আপসর্ন শেষ পর্যন্ত ভারতে আসেন। গত ৬ অক্টোবর কানপুরে ইরফানের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন, ইরফান আসলে বিবাহিত। তার ১২ বছরের একটি দাম্পত্য সম্পর্ক রয়েছে এবং তিন সন্তানও আছে বলে অভিযোগ করেন আপসর্ন।

এরপর টাকা ফেরত চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। আপসর্নের দাবি, ইরফান তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এমনকি তার সঙ্গে থাকতে বা টাকা ফেরত পেতে হলে ইসলাম ধর্ম গ্রহণ এবং বোরকা পরার শর্ত দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

পরে ওই নারী পুলিশের দ্বারস্থ হন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পূর্ব) শিবা সিংয়ের কাছে তিনি পুরো ঘটনা জানান।

পুলিশ জানিয়েছে, তার অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক আইনে মামলা করা হয়েছে এবং ইরফানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বিয়ের নথিপত্র, প্রায় ৬০ লাখ রুপি লেনদেনের তথ্য এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেবে পানিসম্পদমন্ত্রীর প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেবে পানিসম্পদমন্ত্রীর প্রত্যাশা

বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁও এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পানিসম্পদমন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি বলেন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শত শত পেশাজীবি তৈরি করছে যাদের চাহিদা দেশ-বিদেশে সব জায়গায় রয়েছে।

মন্ত্রী আরও বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যবহার অত্যাধিক। ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। তিনি ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। পানির বিকল্প উদ্ভাবন করার আহ্বানও জানান তিনি।

এ্যানি বলেন, আমাদের টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, আইটিইটি মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে কৃষি অফিসের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


কাউখালীতে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে কৃষি অফিসের মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা এবং অনলাইন বালাইনাশক অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, কৃষি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার রায় এবং উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা, সৈয়দ ফাহিম ও সাখায়াত হোসেন তুহিন।
ব্যবসায়ীদের পক্ষে আলোচনায় অংশ নেন বিসিআইসি ডিলার নুরুল হুদা বাবু, ডিলার মীর জিয়া, সাইদুর রহমান, রফিকুল ইসলাম ও মাসুম বিল্লাহ মন্টুসহ অন্যান্য ডিলারবৃন্দ।
সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬' এর বিভিন্ন নিয়মকানুন এবং কৃষক পর্যায়ে নির্ধারিত ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কীটনাশক ডিলারদের অনলাইনে বালাইনাশকের অটোমেশন পদ্ধতির মাধ্যমে সেবা ও পরিচালনা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে এবং সার ও বালাইনাশকের বাজার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই সভার আয়োজন। সরকার ঘোষিত নতুন নীতিমালার আলোকে ন্যায্যমূল্যে সার বিতরণ এবং অনলাইনে বালাইনাশকের অটোমেশন নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ডিলারদেরও এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো কৃষক ভোগান্তির শিকার না হন। এছাড়া কৃষি অফিসার আরো বলেন, ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে,সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না, কৃষকদের চাহিদ অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছভাবে সার বিতরণ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%