ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে কৃষি অফিসের মতবিনিময় সভা


কাউখালীতে সার ও কীটনাশক ডিলারদের নিয়ে কৃষি অফিসের মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা এবং অনলাইন বালাইনাশক অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে, কৃষি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিলন কুমার রায় এবং উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা, সৈয়দ ফাহিম ও সাখায়াত হোসেন তুহিন।
ব্যবসায়ীদের পক্ষে আলোচনায় অংশ নেন বিসিআইসি ডিলার নুরুল হুদা বাবু, ডিলার মীর জিয়া, সাইদুর রহমান, রফিকুল ইসলাম ও মাসুম বিল্লাহ মন্টুসহ অন্যান্য ডিলারবৃন্দ।
সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬' এর বিভিন্ন নিয়মকানুন এবং কৃষক পর্যায়ে নির্ধারিত ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কীটনাশক ডিলারদের অনলাইনে বালাইনাশকের অটোমেশন পদ্ধতির মাধ্যমে সেবা ও পরিচালনা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভা শেষে উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে এবং সার ও বালাইনাশকের বাজার ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতেই এই সভার আয়োজন। সরকার ঘোষিত নতুন নীতিমালার আলোকে ন্যায্যমূল্যে সার বিতরণ এবং অনলাইনে বালাইনাশকের অটোমেশন নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ডিলারদেরও এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেন কোনো কৃষক ভোগান্তির শিকার না হন। এছাড়া কৃষি অফিসার আরো বলেন, ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে,সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না, কৃষকদের চাহিদ অনুযায়ী ন্যায্য ও স্বচ্ছভাবে সার বিতরণ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ট্রাকচালক হোসেন হত্যা

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছাল

রাজধানীর মোহাম্মদপুর থানার ট্রাক চালক হোসেন হত্যা মামলায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছে আদালত। এই শুনানি পূর্বে পিছিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান (আনিছ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আটক সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল নামে দুই আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। এই কারণে বিচারক অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন, যিনি পেশায় ট্রাকচালক ছিলেন। ওই দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন এবং চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু পলাতক আসামিদের মধ্যে রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এই মামলায় কারাগারে আছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি খাদ্যাভ্যাস, চালের চাহিদা এবং ভোগের ধরন সম্পর্কে সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেছেন, যা ভবিষ্যৎ খাদ্যনীতি প্রণয়নের জন্য অপরিহার্য। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে আতপ চালের ব্যবহার ও চাহিদা নিয়ে গবেষণা কার্যকর পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় খাদ্য অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) আয়োজিত ‘A Study on the Consumption and Demand for Non-aromatic White Rice (Atap Chal) in Selected Areas of Bangladesh’ শীর্ষক গবেষণার ইনসেপশন ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, এ ধরনের ভিন্নধর্মী একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। এখানে উপস্থিত সকলেই বাংলাদেশের মানুষের খাদ্য ও ভাত নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত খাদ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের বড় দায়িত্ব।

তিনি জানান, ‘ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন এলাকায় আতপ চালের ব্যবহার দেখে আসছেন। বিশেষ করে বিভিন্ন ধরনের পিঠা ও ঐতিহ্যবাহী খাবার তৈরিতে আতপ চালের ব্যবহার রয়েছে। তবে সারা দেশে আতপ চালের ভোগ ও চাহিদার চিত্র জানা প্রয়োজন। এ বিষয়ে গবেষণা ও তথ্যভিত্তিক আলোচনা একটি ইতিবাচক উদ্যোগ।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু খাদ্যের মজুদ নিশ্চিত করা নয়; মানুষের প্রয়োজন, পছন্দ ও পুষ্টিগত চাহিদার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে খাদ্য পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

আতপ ও সিদ্ধ চালের পুষ্টিগত পার্থক্য সম্পর্কে মন্ত্রী গবেষকদের কাছে জানতে চান, চাল অতিরিক্ত প্রক্রিয়াজাত বা একাধিকবার সিদ্ধ করার ক্ষেত্রে এর পুষ্টিমান কতটা পরিবর্তিত হয় এবং সাধারণ মানুষের জন্য কোন প্রক্রিয়ায় পুষ্টি বেশি সংরক্ষিত থাকে।

আন্তর্জাতিক খাদ্য ও পুষ্টি গবেষণায় দেখা যায়, চালের তুষ ও ভুসির স্তর অতিরিক্ত মসৃণকরণ বা পালিশের মাধ্যমে অপসারণ করলে ভিটামিন ও খনিজের পরিমাণ কমে যেতে পারে। বিশেষ করে থায়ামিন, নিয়াসিনসহ বি-গ্রুপের কিছু ভিটামিনের উল্লেখযোগ্য অংশ মিলিং ও পালিশের সময় কমে যায়। অন্যদিকে ধান সিদ্ধ বা parboiling করার সময় ভুসি ও অঙ্কুরের কিছু পুষ্টি উপাদান চালের শাঁসে স্থানান্তরিত হওয়ায় সিদ্ধ চাল সাধারণত এসব পুষ্টি ধরে রাখতে তুলনামূলকভাবে বেশি সক্ষম।

যদিও চাল রান্নার সময় অতিরিক্ত পানি ব্যবহার করে সেই পানি ফেলে দিলে কিছু পানিতে দ্রবণীয় ভিটামিন ও খনিজের ক্ষতি হতে পারে। ফলে শুধু কতবার সিদ্ধ করা হয়েছে, এর পাশাপাশি ধান সিদ্ধ করার পদ্ধতি, মিলিংয়ের মাত্রা এবং রান্নার পদ্ধতিও পুষ্টিমান নির্ধারণে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। সভাপতিত্ব করেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য দেন এফপিএমইউ-এর মহাপরিচালক মো. মাহবুবুর রহমান।

গবেষণার কনসেপ্ট নোট ও প্রাথমিক বিষয়বস্তু উপস্থাপন করেন এফপিএমইউ-এর সহযোগী গবেষণা পরিচালক মো. মাহিনুর ইসলাম।

ওয়ার্কশপে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা ও সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। তাঁরা আতপ চালের ভোগ, ভোক্তার পছন্দ, আঞ্চলিক চাহিদা, পুষ্টিমান এবং ভবিষ্যৎ চাহিদা নিরূপণের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

ওয়ার্কশপে আলোচকরা বলেন, বাংলাদেশের খাদ্যব্যবস্থায় চালের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ধরনের চালের ভোগ ও চাহিদার সঠিক চিত্র জানা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে অঞ্চলভেদে মানুষের খাদ্যাভ্যাস ও চালের পছন্দের পার্থক্যকে বিবেচনায় নিয়ে গবেষণার ফলাফল ভবিষ্যৎ খাদ্যনীতি প্রণয়নে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ মাসের প্রেম ও ৪ মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


৬ মাসের প্রেম ও ৪ মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

ফেসবুকে প্রথমে ভুয়া নারী পরিচয়ে বন্ধুত্ব গড়ে তোলা হয়। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে সেই সম্পর্ককে বিয়ের রূপ দেওয়া হয়। ইতালি প্রবাসী এক ব্যক্তি ও কথিত ‘সুমাইয়া আক্তার’ মোবাইল ফোনে ‘বিয়ে’ করে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক বজায় রাখছিলেন। এ সময় বিকাশের মাধ্যমে ওই প্রবাসীর কাছ থেকে ৩ লাখেরও বেশি টাকা নেওয়া হয়।

কিন্তু বুধবার (৭ সেপ্টেম্বর) পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর পুরো প্রতারণার রহস্য ফাঁস হয়ে যায়। ‘সুমাইয়া’ আসলে কোনো নারী নয়, তিনি নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে শান্ত আলী (২০) নামে একজন তরুণ।

ভুক্তভোগী, যিনি ৪৮ বছর বয়সি এবং রাজধানী ঢাকার বাসিন্দা, দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। প্রায় ছয় মাস আগে ফেসবুকে এক নারী পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ শুরু হয়। ‘সুমাইয়া আক্তার’ নামের ওই ভুয়া পরিচয় ব্যবহার করে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার মাস আগে শান্ত আলী ওই প্রবাসীর সঙ্গে বিয়ের একটি ভুয়া সম্পর্ক তৈরি করেন। মোবাইল ফোনের মাধ্যমে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর কথিত স্বামী-স্ত্রীর সম্পর্ক বজায় রেখে চলতে থাকে শান্তর প্রতারণা। সম্পর্কের সুযোগে বিভিন্ন অজুহাতে ওই প্রবাসীর কাছ থেকে বিকাশের মাধ্যমে তিন লাখেরও বেশি টাকা নেন শান্ত। প্রতারণার বিষয়টি আরও বিশ্বাসযোগ্য করতে শান্ত তার বাবাকে ওই প্রবাসীর সঙ্গে ‘শ্বশুর’ পরিচয়ে কথা বলাতেন।

বুধবার (৭ অক্টোবর) সকালে গন্ডবিল গ্রামে শান্ত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার বাবা শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদের সময় শান্তর মোবাইলে হঠাৎ ফোন করেন ওই ইতালি প্রবাসী। তখন পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন, এতদিন যার সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক বজায় রেখেছিলেন, সেই ‘সুমাইয়া আক্তার’ আসলে একজন পুরুষ। বিষয়টি জানতে পেরে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেফতার শান্ত আলী ও তার বাবা শহিদুল ইসলাম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের গ্রেফতারের পর ইতালি প্রবাসীর সঙ্গে প্রতারণার বিষয়টি জানা যায়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, ৮০০ রোগী সেবা পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, ৮০০ রোগী সেবা পেলেন

বাংলাদেশ সেনাবাহিনী অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা ও বিনা মূল্যের ওষুধ প্রদান করেছে। রাঙামাটি সদর হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে, যা রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়, প্রায় ৮০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ লাভ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন রাঙামাটি রিজিয়ন ও সিএমএইচের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে প্রান্তিক জনগণের একটি বড় অংশ নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে থাকে। এই পিছিয়ে পড়া জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বিনা মূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত। তিনি পরিদর্শনকালে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি সেখানে নিয়োজিত সেনাকর্তৃক নিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান সম্পর্কে অবহিত হন।

জোন কমান্ডার মন্তব্য করেন, "পার্বত্য অঞ্চলের দুর্গমতা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে রয়েছে। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী এর পরিধি আরও বাড়ানো হবে।"

আয়োজক সূত্রের মতে, এ ধরনের উদ্যোগের ফলে দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরাসরি চিকিৎসাসেবা পৌঁছানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনও আরও সুদৃঢ় হচ্ছে।

অনুষ্ঠানে রাঙামাটির জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. শওকত আকবর খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%