ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীর হাতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি


বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীর হাতে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

জেলা পরিষদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে, যারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত, তাদেরকে এককালীন শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় একটি সংবর্ধনা অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাটের কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগপ্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ৩৬৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা করে মোট ৪১৮ জন শিক্ষার্থীকে ২৭ লাখ ২৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী নানা প্রতিকূলতার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন। তিনি বলেন, "আমি নিজেও উপকূলীয় এলাকার সন্তান। স্কুলজীবনে পাঁচটি খাল সাঁতরে আমাকে বিদ্যালয়ে যেতে হয়েছে। তাই সংগ্রামের মূল্য আমি জানি। আজকের এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের ত্যাগ।"

তিনি বলেন, "শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশ গঠনে দক্ষ মানবসম্পদই হবে সবচেয়ে বড় শক্তি। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করতে হবে। মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হলেও পরিবেশ সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে বলেন, "সুন্দরবনসহ দেশের বনাঞ্চল সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

তিনি উল্লেখ করেন, "তোমরাই আগামী দিনের বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক ও নীতিনির্ধারক। অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তোমরাই নেতৃত্ব দেবে।"

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী এবং খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার হাছিফ উদ্দিন রাখী। জেলার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে, প্রতিমন্ত্রী বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানল বুরকিনা ফাসো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানল বুরকিনা ফাসো

ঢাকা, ২৭ জুন, ২০২৬ : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর শাসক সামরিক সরকার শুক্রবার সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

তারা অভিযোগ করেছে, ফ্রান্স ধারাবাহিকভাবে তাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

২০২২ সালের সেপ্টেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সামরিক শাসনামল সমালোচনামূলক কণ্ঠের প্রতি দমনমূলক নীতি অনুসরণ করছে এবং পশ্চিমা দেশগুলোর প্রতি, বিশেষ করে ফ্রান্সের প্রতি, বৈরী অবস্থান গ্রহণ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পশ্চিম আফ্রিকার এই দেশটির জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার ঘোষণা করেছে, ২৬ জুন, ২০২৬ তারিখ থেকে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ফ্রান্স ‘নব্য-ঔপনিবেশিক উচ্চাকাক্সক্ষা’ বজায় রেখেছে, যা তাদের মতে বুরকিনা ফাসোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের মাধ্যমে প্রকাশ পায়।

এ সব সশস্ত্র গোষ্ঠী দেশটিকে এবং পুরো সাহেল অঞ্চলকে সহিংসতা ও শোকের মধ্যে ঠেলে দিয়েছে বলা তাদের দাবি।

ফ্রান্স এই সিদ্ধান্তকে ‘শত্রুতাপূর্ণ ও ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এটি বুরকিনা ফাসো কর্তৃপক্ষের ‘উদ্বেগজনক পরিবর্তনশীল আচরণ’ প্রকাশ করে।

এখন ফ্রান্স জানিয়েছে, তারা প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছে।

বুরকিনা ফাসো ও তার প্রতিবেশী কয়েকটি দেশ গত এক দশক ধরে আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জিহাদি সহিংসতার শিকার হয়ে আসছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কিত, তবে এটি ‘বুরকিনা ফাসো ও ফ্রান্সের জনগণের মধ্যে ঐতিহাসিক, মানবিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ককে অস্বীকার করে না।’

সাম্প্রতিক সময়ে আফ্রিকার কিছু সাবেক উপনিবেশে ফ্রান্স-বিরোধী মনোভাব বেড়েছে। একই সঙ্গে মহাদেশটিতে রাশিয়া ও চীনের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে, ফলে এটি নতুন এক কূটনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে।

এক সময় উত্তর, মধ্য ও পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে ফ্রান্স আফ্রিকার ঔপনিবেশ-পরবর্তী ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

১৯৬০-এর দশকের শুরু থেকে তারা বারবার সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ সুবিধা না পেয়ে কোতোয়ালি মডেল থানার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে-এমন অভিযোগ, ওসির দাবি ‘সততার সাথে দায়িত্ব পালন করছি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


অবৈধ সুবিধা না পেয়ে কোতোয়ালি মডেল থানার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে-এমন অভিযোগ, ওসির দাবি ‘সততার সাথে দায়িত্ব পালন করছি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার বিরুদ্ধে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়েই একটি স্বার্থান্বেষী চক্র পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টায় নেমেছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে কোতোয়ালি মডেল থানাকেন্দ্রিক বিভিন্ন দালাল চক্র সক্রিয় ছিল। বর্তমানে তাদের অবৈধ স্বার্থে আঘাত লাগায় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব সংবাদের বিরুদ্ধেও অনেকে অবস্থান নিয়েছেন। একাধিক নেটিজেন তাদের ফেসবুক পোস্ট ও মন্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষে মতামত দিয়েছেন এবং প্রকাশিত সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নেটিজেনদের মধ্যে কাজী মোহাম্মদ জাহাঙ্গীর তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কার ইশারায় কোতোয়ালি মডেল থানার ক্লিন ইমেজের ওসি আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে?” তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এছাড়াও আরও অনেকেই ওসি আল মামুনের পক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের দাবি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে বিএমপি সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, “আমি কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজ করছি।”

তিনি আরও বলেন, “কারা বা কোন উদ্দেশ্যে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তা আমার জানা নেই। তবে কারও অবৈধ স্বার্থে আঘাত লাগার কারণেই এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হতে পারে বলে আমি মনে করি।”

তবে পুলিশের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অভিযোগকারীদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত ওসি শহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত ওসি শহিদুল ইসলাম

সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি বিদায়ী ওসি মোঃ জুয়েল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
থানা সূত্রে জানা গেছে, মোঃ শহিদুল ইসলাম এর আগে সাতক্ষীরার তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তিনি তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, কালিগঞ্জে মাদক ব্যবসার বিস্তার এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তিনি অবগত হয়েছেন। মাদক নির্মূল, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
তিনি বলেন, “মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস কিংবা অনিয়মের সঙ্গে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য।”
নবাগত ওসি আরও বলেন, পুলিশের একার পক্ষে অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কালিগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব হবে।
স্থানীয় সচেতন মহল নবাগত ওসির প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁর নেতৃত্বে কালিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

সরকারি দলের ধন্যবাদ প্রস্তাবে সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপন করা উচিত। তিনি বলেন, জনগণের প্রতিনিধিরা যখন এসব বিষয়ে অবগত থাকবেন, তখন সরকার ও জনগণের মধ্যে আস্থা ও সেতুবন্ধ আরও দৃঢ় হবে।

শনিবার দিনে বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের প্রথমেই প্রধানমন্ত্রী সফরের বিষয়ে সরকারি দলের ধন্যবাদ প্রস্তাব উত্থাপন বিষয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, 'এই সংসদ যেন সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। সংসদকে বাইপাস করে যেন কিছু না হয়, আগামী দিনের জনগণ সরকারি দল-বিরোধী দল সবার কার্যক্রমকে তাদের একাউন্টে নিয়ে তারাই তাদের সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সব ক্রেডিট নেবে আর বিরোধী দল সবকিছুতে বিরোধিতা করবে। আমরা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে, আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা।’

বিরোধীদলীয় নেতা বলেছেন, 'আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি প্রধানমন্ত্রী সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এ-ও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে। তারপরে অবশ্যই কারো সঙ্গে আমাদের চুক্তি যাই হোক, সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার সরকারের সফলতাও কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%