ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন পরীক্ষায় কেমোথেরাপি ছাড়াই চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা


নতুন পরীক্ষায় কেমোথেরাপি ছাড়াই চিকিৎসায় সাফল্যের সম্ভাবনা

 

নতুন এক আন্তর্জাতিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। স্তন ক্যানসারে আক্রান্ত বিপুলসংখ্যক রোগী ভবিষ্যতে কেমোথেরাপি ছাড়াই চিকিৎসা নিতে পারবেন। গবেষকদের মতে, একটি বিশেষ ধরনের ডিএনএভিত্তিক জিন পরীক্ষা নির্ধারণ করতে সক্ষম যে কোন রোগী কেমোথেরাপি থেকে প্রকৃত উপকার পাবেন এবং কার ক্ষেত্রে এই চিকিৎসার প্রয়োজন নেই।

গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী রোগীদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষকে কেমোথেরাপি না দিয়েও সফলভাবে চিকিৎসা করা সম্ভব হয়েছে। তাদের ক্ষেত্রে হরমোন থেরাপিই যথেষ্ট কার্যকর শক্তি রেখেছে, ফলে কেমোথেরাপির নানা পার্শ্বপ্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া গেছে।

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

বিশেষজ্ঞরা জানান, কেমোথেরাপির ফলে অনেক রোগীর ক্লান্তি, বমিভাব, চুল ঝরে যাওয়া, রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস এবং প্রজননসংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে। তাই অপ্রয়োজনীয় কেমোথেরাপি এড়ানোর সুযোগ চিকিৎসা বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই গবেষণার নেতৃত্ব দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)। এতে যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের ৪০ বছরের বেশি বয়সী সদ্য শনাক্ত হওয়া ৪ হাজারেরও বেশি স্তন ক্যানসার রোগী অংশ নেন।

গবেষণায় ‘প্রোসিগনা’ নামের একটি জিন পরীক্ষার ব্যবহার করা হয়। পরীক্ষাটি স্তন ক্যানসারের বিকাশের সঙ্গে সম্পর্কিত ৫০টি জিনের কার্যকলাপ বিশ্লেষণ করে। পরবর্তীতে এটি ভবিষ্যতে রোগটি পুনরায় ফিরে আসার সম্ভাবনা কতটা, তা নির্ণয় করে। যেসব রোগীর ঝুঁকির স্কোর কম ছিল, তাদের কেমোথেরাপি দেওয়া হয়নি। এই নিম্ন-ঝুঁকির রোগীরাই গবেষণায় অংশ নেওয়া মোট রোগীর প্রায় দুই-তৃতীয়াংশ।

ফলাফলে দেখা যায়, কেমোথেরাপি ছাড়া চিকিৎসা পাওয়া এই রোগীদের পাঁচ বছরের বেঁচে থাকার হার ছিল ৯৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এ হার ছিল ৯৪ দশমিক ৯ শতাংশ। দুই দলের ফলাফলের পার্থক্য খুবই সামান্য।

বর্তমানে স্তন ক্যানসারের প্রধান চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ। পরবর্তীতে রোগ পুনরায় ফিরে আসার ঝুঁকি কমাতে অনেক ক্ষেত্রেই কেমোথেরাপি দেওয়া হয়। বিশেষ করে প্রাথমিক পর্যায়ের সেইসব রোগীদের ক্ষেত্রে, যাদের ক্যানসার নিকটবর্তী লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

তবে চিকিৎসকদের একটি অংশের মধ্যে দীর্ঘদিন ধরেই ধারণা ছিল যে স্তন ক্যানসারের সবচেয়ে প্রচলিত ধরনে সব রোগীর জন্য কেমোথেরাপি সমানভাবে উপকারী নাও হতে পারে। নতুন গবেষণাটি সেই ধারণাকে আরও শক্তিশালী করেছে।

বিজ্ঞাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:০৭ এম


মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ জন

নড়াইলে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (৬ জুন) রাত সাড়ে ৭টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে সদরের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আহতরা হলেন: নড়াইল সদর উপজেলার ছামী (৩),  ফুলমালা বেগম (৩৫), মো. রবিউল (২৫), মরিয়াম খানম (৫০), নাইচ খানম (৩০), আমিনুর ইসলাম (২২), সালমা বেগম (৩২), মো. সিয়াম (১৭),  কামরুল ইসলাম (৫৫), লোহাগড়া উপজেলার শিশু কাদরিয়া (৭), রকি শেখ (২৯), সৈয়দ শওকত আলী (৪৫), সৌরভ হোসেন (৩০), ক্ষ্যামা (২৯)  এবং যশোরের বাঘারপাড়া এলাকার সন্তু লাল বিশ্বাস (৪৪)।

 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোরে মনিহার বাস কাউন্টার থেকে নড়াইলগামী যাত্রীবাহী একটি বাস বিকেলে ছেড়ে যায়। রাতে বাসটি মহাসড়কের নড়াইল নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে গিয়ে উল্টে যায়। 

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। এ সময় উল্টে যাওয়া বাসটি মহাসড়কের যশোরগামী লেনে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে, পরে ডান পাশের লেন ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার রায় বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ হাজির হয়। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়। একটি লেন ব্যবহার করে মহাসড়কের  যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পরে বাসটি অপসারণ করে উভয় লেনের যান চলাচল স্বাভাবিক করা হয়।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২০০ ফুটের পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৩ এম


১২০০ ফুটের পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দল ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকরা ১২০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার পতাকা তৈরি করেছেন।

শুক্রবার (৬ জুন) বিকেলে শত শত ব্রাজিল সমর্থক হলুদ জার্সি পরে ওই বিশাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেন। এই র‍্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে শুরু হয়ে ওয়াপদা গেইট প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়।

র‍্যালিতে অংশ নেয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। এর সঙ্গে প্লাস্টিক বাঁশির শব্দ এবং রঙিন আতশবাজির ঝলক পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আনন্দের মাঝে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

ব্রাজিল সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই পলাশ বাজার এলাকায় ব্রাজিল ভক্তরা ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকেন। এই ধারাবাহিকতায় এবার ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এবারের বিশ্বকাপেও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতবে।

এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের প্রতীকী জবাব দিতে অনেক ব্রাজিল সমর্থকরা সেভেনআপ পান করে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান। র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে প্রিয় দলের বিজয় প্রত্যাশা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকছে পরিবর্তনের বড় চমক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৮ এম


আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকছে পরিবর্তনের বড় চমক

অ্যাপলের নতুন আইফোন ১৮ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এই জল্পনা প্রযুক্তি সাইডে লিক হওয়া ফিচারগুলোতে আরও বৃদ্ধি পাচ্ছে। এবার জানা যাচ্ছে, স্মার্টফোন ফটোগ্রাফিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে অ্যাপল।

প্রযুক্তি বিশ্লেষকদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগামী প্রজন্মের আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে একটি নতুন ধরনের ক্যামেরা প্রযুক্তি যুক্ত হতে পারে, যা এতদিন মূলত পেশাদার ক্যামেরায় পাওয়া যেত। ফলে ছবি ও ভিডিও ধারণের অভিজ্ঞতায় বড় একটি পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমান আইফোনগুলোর ক্যামেরায় ব্যবহৃত অ্যাপারচার যখন নির্দিষ্ট, তখন ভবিষ্যতের প্রো মডেলগুলোতে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যবস্থায় ক্যামেরা আশপাশের আলো ও পরিবেশ অনুযায়ী লেন্সের খোলার আকার পরিবর্তন করতে সক্ষম হবে।

এর ফলে উজ্জ্বল আলো কিংবা অল্প আলোর পরিবেশ দুই ক্ষেত্রেই ক্যামেরা আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। বিশেষ করে রাতের ছবি, পোর্ট্রেট শট এবং ভিডিও রেকর্ডিংয়ে ব্যবহারকারীরা আরও উন্নত ফলাফল পেতে পারেন।

ভ্যারিয়েবল অ্যাপারচার দীর্ঘকাল ধরে ডিএসএলআর ও মিররলেস ক্যামেরার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। এটি ব্যবহারকারীদের ছবির গভীরতা, এক্সপোজার এবং আলোর পরিমাণের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। স্মার্টফোনে এই প্রযুক্তির ব্যবহার বাড়ালে কম আলোতে আরও পরিষ্কার ছবি তোলার সম্ভবনা বেড়ে যাবে। পাশাপাশি পোর্ট্রেট ফটোগ্রাফিতে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকেহ ইফেক্ট আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত হতে পারে।

নতুন ক্যামেরা মডিউল তৈরিতে উন্নতমানের লেন্স ও যন্ত্রাংশ ব্যবহারের কারণে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ান হতে পারে। বিভিন্ন সূত্রের দাবি, নতুন ক্যামেরা ইউনিটের খরচ বর্তমান প্রজন্মের তুলনায় অনেক বেশি হতে পারে। ফলে অ্যাপলের জন্য মূল্য নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রিমিয়াম স্মার্টফোনের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করে আসছে, তবুও ব্যয় বৃদ্ধি ভবিষ্যতের মূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অতিরিক্ত উৎপাদন খরচের একটি অংশ অ্যাপল নিজে বহন করতে পারে। তবে সবকিছু বিবেচনা করলে প্রো সিরিজের ডিভাইসগুলোর দাম কিছুটা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা সর্বাধুনিক ক্যামেরা প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচার চান, তাদের জন্য প্রো ম্যাক্স সংস্করণটি আরও ব্যয়বহুল হতে পারে।

শুধুমাত্র আইফোন ১৮ সিরিজ নয়, ভবিষ্যতের আইফোন নিয়েও অ্যাপল বড় পরিকল্পনা করছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েক বছরে কোম্পানি আরও পাতলা এবং উন্নত ক্যামেরা মডিউল তৈরির দিকে এগোচ্ছে। নতুন ধরনের ক্যামেরা প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসের ভেতরের জায়গা আরও দক্ষভাবে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। এর ফলে ভবিষ্যতের আইফোনগুলোতে বড় ব্যাটারি, উন্নত সেন্সর কিংবা নতুন হার্ডওয়্যার ফিচার সংযোজনের জন্য অতিরিক্ত জায়গা পাওয়া যেতে পারে।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আইফোন ১৮ প্রো বা আইফোন ১৮ প্রো ম্যাক্স সম্পর্কে অ্যাপল এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। বর্তমানে প্রকাশিত সব তথ্যই বিভিন্ন শিল্প বিশ্লেষক ও সরবরাহ শৃঙ্খল-সংশ্লিষ্ট সূত্রের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গঠিত।

যদি তথ্যগুলো সত্যি হয়, তাহলে আইফোন ১৮ প্রো সিরিজ হতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড পাওয়া আইফোনগুলোর একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোখে বারবার অঞ্জনি? ঘরোয়া যত্নেই মিলতে পারে স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ এম


চোখে বারবার অঞ্জনি? ঘরোয়া যত্নেই মিলতে পারে স্বস্তি

চোখে অঞ্জনি সমস্যাটি কমবেশি প্রায় সকলের হয়ে থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে এটি বাড়াবাড়ি রকমের বেশি হয়ে থাকে। এ সমস্যা ঘন ঘন চোখে দেখা দেয়। অঞ্জনি নিয়ে তেমন ভুল ভয় নেই। তবে দীর্ঘ সময় ধরে সমস্যা স্থায়ী হলে তা চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

মোটামুটি ধারনা করা হয় যে, চোখ পরিষ্কার না থাকার কারণে অথবা ভালো করে পরিষ্কার না করলেই এ সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে বলা হয় ‘স্টাই বা হরডিওলাম’। চোখের মধ্যে অনেক ক্ষুদ্র তেলগ্রন্থি রয়েছে, বিশেষ করে চোখের পাতার উপর। মৃত কোষ, ময়লা এবং তেল জমে ওই গ্রন্থির মুখগুলি বন্ধ হয়ে যায়। এর ফলে গ্রন্থির ভেতর ব্যাক্টেরিয়া জন্ম নেয়। এটি চোখে অঞ্জনির মতো সমস্যা সৃষ্টি করে।

অঞ্জনি হলে এ সমস্যা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে। চলুন জেনে নেই সেসব উপায়:

১) নরম কাপড় বা রুমাল দিয়ে অত্যন্ত সাবধানে গরম সেঁক দিন। বেশি চাপ দিয়ে সেঁক দিলে সমস্যা বাড়তে পারে। এভাবে সেঁক দেওয়ার ফলে সংক্রমণের আশঙ্কা কমে যাবে। গ্রন্থির মুখে জমে থাকা তেল শুকিয়ে যাবে। ব্যথা দ্রুত কমবে।

২) চোখের পাতায় খাঁটি ক্যাস্টর অয়েল লাগাতে পারেন। তবে ক্যাস্টর অয়েল ব্যবহারের আগে দেখে নিন এই তেলের মেয়াদ কবে শেষ হচ্ছে। যদি মেয়াদের মধ্যে থাকে তাহলে এটি ব্যবহার করা নিরাপদ। এতে ব্যাক্টেরিয়াজাত সংক্রমণের আশঙ্কা কমে।

৩) পেয়ারা পাতা অঞ্জনি সৃষ্টি করা ব্যাক্টেরিয়াদের বিনষ্ট করতে সাহায্য করে। শুকনো কড়াইয়ে পেয়ারা পাতা অল্প গরম করুন। তারপর নরম কাপড়ে সেই পাতা জড়িয়ে চোখের পাতায় বুলিয়ে নিন। এতে স্বস্তি পাবেন এবং অঞ্জনির সমস্যা দ্রুত যেন ভালো হয়।

৪) যদি ঘরোয়া উপায়গুলো কাজ না করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%