প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নরসিংদীর পলাশ উপজেলায় ফুটবল প্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় দল ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ঘোড়াশাল পৌর এলাকার ব্রাজিল সমর্থকরা ১২০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার পতাকা তৈরি করেছেন।
শুক্রবার (৬ জুন) বিকেলে শত শত ব্রাজিল সমর্থক হলুদ জার্সি পরে ওই বিশাল পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেন। এই র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার থেকে শুরু হয়ে ওয়াপদা গেইট প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়।
র্যালিতে অংশ নেয়া সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের পতাকা। এর সঙ্গে প্লাস্টিক বাঁশির শব্দ এবং রঙিন আতশবাজির ঝলক পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। র্যালিতে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আনন্দের মাঝে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
ব্রাজিল সমর্থকরা জানান, বিশ্বকাপ এলেই পলাশ বাজার এলাকায় ব্রাজিল ভক্তরা ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকেন। এই ধারাবাহিকতায় এবার ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে এই র্যালির আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এবারের বিশ্বকাপেও ব্রাজিল দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতবে।
এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন সমালোচনা ও কটাক্ষের প্রতীকী জবাব দিতে অনেক ব্রাজিল সমর্থকরা সেভেনআপ পান করে নিজেদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান। র্যালি শেষে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে প্রিয় দলের বিজয় প্রত্যাশা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন