ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার


শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের, নেপথ্যে ইরানের কলকাঠি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের, নেপথ্যে ইরানের কলকাঠি

সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিক নৌ-অবরোধ ঘোষণার মাত্র এক সপ্তাহের মাথায়, লোহিত সাগরের দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বাধ্যতামূলক ফি বা শুল্ক আরোপের মারাত্মক পরিকল্পনা গ্রহণ করছে ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুথি। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স কে নিশ্চিত করে সংশ্লিষ্ট আঞ্চলিক সূত্রগুলো তথ্য দিয়েছে, মূলত বাব আল-মানদেব প্রণালি দিয়ে চলাচলকারী বেশির ভাগ জাহাজের ওপর এই শুল্ক আরোপের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চলমান ইরান যুদ্ধের পটভূমিতে, পারস্য উপসাগরের বাইরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ রুট ও অন্যান্য পণ্যবাহী নৌযানের ওপর হামলা জোরদার করার অংশ হিসেবেই হুথিদের এই নতুন পদক্ষেপকে দেখা হচ্ছে। তবে, এই শুল্কব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কবে থেকে কার্যকর করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি।

রয়টার্সের তথ্যমতে, জুলাই মাসে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফর করেন হুথির শীর্ষ কর্মকর্তারা। তেহরানের উচ্চপর্যায়ের বৈঠকের ওপর রয়টার্সকে দেওয়া তথ্যে দুই আঞ্চলিক কর্মকর্তা জানান, সফররত হুথি প্রতিনিধিদের সঙ্গে মিটিংয়ে বাব আল-মানদেব দিয়ে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করেন ইরানি কর্মকর্তারা।

আন্তর্জাতিক জলসীমায় সাধারণ নীতি বা শুল্ক আদায়ের এই সংস্কৃতিকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করা এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর বৈশ্বিক অর্থনৈতিক চাপ বাড়ানোই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। তবে, কৌশলগত সমঝোতার অংশ হিসেবে, চীনা জাহাজগুলোকে এই ফি বা শুল্ক থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে এবং হুথিরা এই ছাড়ের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সৌদি তেলের ক্রেতা দেশ চীন ইতিমধ্যে হুথিদের সঙ্গে সরাসরি কথা বলে লোহিত সাগরে নিজেদের তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করেছে।

ইয়েমেনের বাব আল-মানদেবে এই শুল্ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের জন্য, তেহরান থেকে ফেরত আসা হুথি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি ইরানি সামরিক ও প্রযুক্তিগত উপদেষ্টারা ইয়েমেনে পৌঁছেছেন বলে আঞ্চলিক এক আরব কর্মকর্তা নিশ্চিত করেছেন। এই বিষয়ে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জউবা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হুথিরা যেকোনোভাবেই লোহিত সাগরের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে এবং তারা সফল হলে সেখানে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে জোরপূর্বক শুল্ক আদায় করার চেষ্টা করবে।

যদিও আন্তর্জাতিক পর্যায়ের বিস্তৃত নৌশক্তি বাণিজ্যিক জাহাজগুলোকে পর্যাপ্ত সুরক্ষা দিতে বর্তমানে হিমশিম খাচ্ছে, এবং এর বিপরীতে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে, তবুও পারস্য উপসাগরীয় ও ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে হুথিদের এই পদক্ষেপ। অন্যদিকে, ওমান প্রস্তাবিত হরমুজ প্রণালির আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী ফি ব্যবস্থার প্রস্তাব ইরান বুধবার বাতিল করে দিলে দুই অঞ্চলের দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর আশা ভেস্তে যায়।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাব আল-মানদেব প্রণালি বন্ধ বা সেখানে শুল্ক আরোপের ঘটনায় সরাসরি চরম হুমকির মুখে পড়ছে প্রতিবেশী দেশ সৌদি আরব। হরমুজ প্রণালির একমাত্র বিকল্প হিসেবে এই রুটটি বন্ধ হলে দেশটিতে চরম জ্বালানিসংকট তৈরির ঝুঁকি প্রবল হচ্ছে। গত ২০২০ সাল থেকে গাজা যুদ্ধের সমর্থনে শুরু হওয়া হুথি হামলার পর থেকে লোহিত সাগরের জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। গত বছরের অক্টোবরে, গাজায় যুদ্ধবিরতির মাধ্যমে সেই হামলার সমাপ্তি ঘটলেও, চলতি সপ্তাহের শুরুতেই সৌদি আরবের জিজান বন্দরের কাছে অন্তত একটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে হুথিরা, যার দায় তারা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে।

জাতিসংঘের প্যানেল অব বিশেষজ্ঞ দলের ২০২৪ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, হুথিরা এর আগেও লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে যাতায়াতকারী নির্দিষ্ট কিছু শিপিং এজেন্সির কাছ থেকে নিরাপদ পারাপারের বিনিময়ে কোটি কোটি ডলার শুল্ক আদায় করেছিল বলে অভিযোগ রয়েছে। অনিশ্চিত সেই সূত্রের তথ্যানুযায়ী, তখন তারা প্রতি মাসে প্রায় ১৮ কোটি ডলার বা ১৮০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত অবৈধ শুল্ক আদায় করেছিল।

বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বাব আল-মানদেব প্রণালি ব্যবহার করে এশিয়ায় পৌঁছাতে গড়ে ১৬ দিন সময় লাগে, যেখানে বিকল্প হিসেবে উত্তর লোহিত সাগর, সুয়েজ খাল ও দক্ষিণ আফ্রিকা ঘুরে জাহাজ পাঠাতে গড়ে দীর্ঘ ৫০ দিন সময় লেগে যায়।

হুথিদের গণমাধ্যম দফতর থেকে এই নতুন শুল্কব্যবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে, তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরি সমাপনী পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে আবেদন আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


কারিগরি সমাপনী পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে আবেদন আহ্বান

 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের বিভিন্ন শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৩ আগস্টের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে আগ্রহী শিক্ষকদের অনলাইনে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অনুমোদিত ‘প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’ অনুযায়ী এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম-দশম শ্রেণি এবং এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) সহ ডিপ্লোমা ইন কমার্স একাদশ-দ্বাদশ শ্রেণির সমাপনী পরীক্ষা-২০২৭-এর জন্য প্রশ্ন প্রণেতা ও মডারেটর নির্বাচন করা হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো ই-মেইল বা হার্ডকপিতে আবেদন গ্রহণ করা হবে না। আগ্রহী শিক্ষকদেরকে কারিগরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.bteb.gov.bd) অথবা বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট গুগল ফরম লিংকের (https://forms.gle/aJJxy6PDBkmQHJBW8) মাধ্যমে তথ্য ও আবেদন জমা দিতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকম্প মোকাবিলায় প্রশিক্ষণ পাচ্ছেন ১ লাখ স্বেচ্ছাসেবী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


দুর্যোগ ব্যবস্থাপনায় ভূমিকম্প মোকাবিলায় প্রশিক্ষণ পাচ্ছেন ১ লাখ স্বেচ্ছাসেবী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা হয়। এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া দিতে সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।

সভায় জাতীয় টাস্কফোর্স গঠনের বিষয়ে আলোচনা করা হয়, এবং ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা প্রদান করার জন্য ঢাকা ও আশেপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার কর্মসূচি, তাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা চলাকালীন হয়। উল্লেখ্য যে ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে।

বৈঠকে ভূমিকম্প মোকাবিলার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়। ঢাকা শহরে Humanitarian Staging Area (HSA) স্থাপন করার বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে, মিলবে নানা সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে, মিলবে নানা সুবিধা

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশের একটি বাণিজ্যিক প্রতিনিধিদল এখন চূড়ান্ত দফার আলোচনার জন্য আছে সিইপিএ নিয়ে। পাশাপাশি, দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তবে ৪ আগস্ট এই চুক্তি সই হতে পারে।

বুধবার (২৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে টেলিফোনে সিইপিএ চুক্তির ব্যাপারে আলোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার বর্তমান বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রী কিম জং-ক্বান। দুই দেশের মধ্যকার আলোচনা ইতিবাচক বলে জানা গেছে।

জানা গেছে, সিইপিএ চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয় এমন সব পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকারসহ বেশ কিছু সুবিধা পাবে। এ পর্যন্ত চারটি বিষয়ে চুক্তির জন্য দুই দেশ একমত হয়েছে। বাকি আটটি বিষয়ে চূড়ান্ত আলোচনা এখনও চলছে।

বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, পাটপণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যের জন্য দক্ষিণ কোরিয়ার শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকবে। এলডিসি থেকে উত্তরণ পরেও এই সুবিধা বজায় থাকবে। কিছু পণ্য রুলস অব অরিজিনের আওতায় থাকবে। আইটি, প্রকৌশল, আর্থিক সেবা, শিক্ষা ও অন্যান্য সেবা খাতে বাজারে প্রবেশের সুযোগও দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার কিছু প্রযুক্তিগত সহায়তা, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো, শুল্কায়ন প্রক্রিয়া সহজ করা, পণ্য দ্রুত ছাড় দেওয়া এবং ডিজিটাল কাস্টমস ব্যবস্থা, বুদ্ধিবৃত্তিক সম্পদ (ইন্টেলেকচুয়াল প্রোপারটি) পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট সুরক্ষা সহ চুক্তির বাস্তবায়নে কোনো বিরোধ হলে তা সমাধানের বিষয়ে শর্ত সেট করা হয়েছে। এছাড়া প্রযুক্তি হস্তান্তর, শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো সহযোগিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো তুলনামূলকভাবে ছোট হলেও সাম্প্রতিক বছরগুলিতে এটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় এক দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার যেখানে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয় প্রায় ৪৯১ দশমিক ৭৩ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

দ্বিপক্ষে, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে আমদানি হয় প্রায় ৯০২ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। অর্থাৎ বাংলাদেশের প্রায় ৪১১ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।

দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক (নিট ও ওভেন), হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য এবং সিরামিক পণ্য। বিপরীতে, দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে লোহা ও ইস্পাত, যন্ত্রপাতি ও শিল্প মেশিনারি, বৈদ্যুতিক সরঞ্জাম, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য, রাসায়নিক পদার্থ, কাগজ ও কাগজজাত পণ্য আমদানি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%