ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

“মিরসরাইয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার”


“মিরসরাইয়ে ইয়াবাসহ একজন গ্রেপ্তার”

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ (৪০) নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত ফজল কবিরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার মকবুলের বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

পুলিশ সূত্রে জানা যায়, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পিএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ সিরা ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে ফয়সাল আহমেদকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব বাংলাদেশ প্রথমবারের মতো গ্রহণ করেছে। এটি বাংলাদেশের বহুপক্ষীয় কূটনীতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

আজ এখানে পাওয়া এক বার্তায় জানানো হয়, জেনেভায় জাতিসংঘ কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ সরকারের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চার সদস্যবিশিষ্ট এক্সকম ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

১৯৫৯ সালে ইউএনএইচসিআর-এর নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ কখনও ব্যুরোতে দায়িত্ব পালন করেনি। এশিয়া-প্যাসিফিক গ্রুপের সর্বসম্মত প্রার্থী হিসেবে বাংলাদেশকে মনোনীত করা হয়। পরে ভিন্ন দুটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নে সমর্থন দেয়।

পরে নির্বাহী কমিটির ১১০ সদস্য রাষ্ট্র দূত সোবহানের মনোনয়ন সহজে অনুমোদন করেন।

বার্তায় এটি আরও বলা হয়, এ নির্বাচন বাংলাদেশের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থায় দেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান এর আগে রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জর্ডানে রাষ্ট্রদূত এবং কানাডায় হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। পাশাপাশি, রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএনএইচসিআরসহ বিভিন্ন জাতিসংঘ সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

বার্তায় এও বলা হয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার বাংলাদেশ জন্য এই দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।

বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের বাস্তুচ্যুতি, ক্রমবর্ধমান মানবিক চাহিদা এবং তহবিল সংকটের মধ্যে বৈশ্বিক শরণার্থী সুরক্ষা ব্যবস্থার এক সংকটময় মুহূর্তে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করল।

এছাড়া, মানবিক সহায়তা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি ইস্যুতে একে বাংলাদেশের গঠনমূলক নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও দায়িত্ব ভাগাভাগির প্রতি অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪ শতাধিক বিড়াল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪ শতাধিক বিড়াল উদ্ধার

ভিয়েতনামের হো চি মিন শহরে মাংস বিক্রির উদ্দেশ্যে বিড়াল চুরি যে একটি চক্র কাজ করে, সেটিকে দেশটির পুলিশ ধরতে সক্ষম হয়েছে। তারা ওই চক্রের কাছ থেকে চার শতাধিক বিড়াল উদ্ধার করেছে। জানা গেছে, স্থানীয় প্রাণীকল্যাণ সংস্থা ও গণমাধ্যমের সূত্রে এই খবরটি এএফপির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রাণীকল্যাণ সংস্থাগুলি জানিয়েছে, গত সপ্তাহে কয়েকদিনব্যাপী চলা অভিযানের সময় বিড়ালগুলো উদ্ধার করা হয়। ইতিমধ্যে ৪০টিরও বেশি বিড়ালকে তাদের মূল মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকৃত বিড়ালগুলোর মধ্যে বেশ কিছু মারা গেছে।

দীর্ঘদিন ধরে অলাভজনক আন্তর্জাতিক প্রাণীকল্যাণ সংস্থা ‘হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিম্যালস’-এর হয়ে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছেন করণভীর কুকরেজা। তিনি গত মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানটি ভিয়েতনামের বিড়ালের মাংস ব্যবসার ‘একটি উদ্বেগজনক স্মারক’।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে হো চি মিন সিটি এলাকায় পোষা প্রাণী চুরির বেড়ে যাওয়া ঘটনার তদন্তের সময় পুলিশ একটি বিড়ালের মাংস পাচারকারী চক্র শনাক্ত করেছে এবং অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করেছে। পুলিশ এই দলটিকে ‘বিড়াল চুরি ও সংগ্রহের ক্ষেত্রে বিশেষজ্ঞ একটি অপরাধী চক্র’ হিসেবে চিহ্নিত করেছে।

হো চি মিন সিটি ক্রিমিনাল পুলিশ ডিভিশনের তথ্য অনুযায়ী, কর্মকর্তারা মোট প্রায় ৪০০টি জীবিত বিড়াল, ৪৫টি খাঁচা এবং প্রায় ৮০টি মৃত বিড়ালের পাশাপাশি বরফ ভর্তি চারটি ফোমের পাত্র উদ্ধার করেছেন। অন্য একটি স্থান থেকে ২১টি জীবিত বিড়ালও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা দক্ষিণ ভিয়েতনামের হো চি মিন সিটি, তাই নিন এবং আন জিয়াং শহরজুড়ে গত তিন বছর ধরে ফাঁদ পেতে বিড়াল ধরার কথা স্বীকার করেছে। কুকরেজা আরও জানান, ভিয়েতনামে লক্ষ লক্ষ প্রাণী কুকুর ও বিড়াল চোরদের শিকার হয়, যারা রাস্তা থেকে প্রাণী ধরে কিংবা পরিবারের পোষা প্রাণী চুরি করে এবং সেগুলোকে মানুষের খাওয়ার জন্য জবাই করে।

অলাভজনক সংস্থা ‘ভিয়েতনাম ক্যাট ওয়েলফেয়ার’-এর ক্রিস গিন্ডেলহিউমার উদ্ধারকৃত প্রাণীগুলির যত্ন নিতে সহযোগিতা করছেন। তিনি মন্তব্য করেছেন, ‘গত কয়েকদিনে অনেকের চোখে পানি দেখেছি’। তিনি বলেন, ‘এতগুলো ভিয়েতনামি পরিবার যে তাদের বিড়ালদের খুঁজতে আসছে, সেটি সত্যিই সুন্দর। কিন্তু এটা হৃদয়বিদারকও, কারণ অনেক পরিবার তাদের বিড়াল খুঁজে পায়নি।’

গিন্ডেলহিউমার আরও জানান, বহু পশুচিকিৎসক এবং স্বেচ্ছাসেবক বিড়ালদের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। তবে প্রাণীদের উৎস যাচাই করার জন্য বিক্রেতাদের অবশ্যই অনুমতিপত্র থাকতে হয়। যদিও মধ্য ভিয়েতনামের হোই আন-এর মতো কিছু শহর কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধের জন্য বৈশ্বিক প্রাণী কল্যাণ সংস্থাগুলোর সাথে কাজ করছে।

২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধ করার কিছুদিন পর, ভিয়েতনামের কর্মকর্তারা জানান যে, পোষা প্রাণী এবং তাদের মালিকদের অধিকারের সুরক্ষার জন্য সরকার আইন ব্যবস্থার কিছু অংশ সংস্কার করার পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলায় জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের পহেলা আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল।

এই সময় প্রতিবেশী জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন।

ঘটনার পরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শুরুতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়।

পরে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।’

রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অস্বস্তিকর পরিসংখ্যান ছিল। শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে কখনোই জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উদ্বেগ। ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি।

মেসির হ্যাটট্রিকেই দাপুটে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে পেটকোভিচ স্বীকার করেন, শুরুতেই দেওয়া কিছু ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে যায়।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যে কোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।’

নিজ দলের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। তবে আমি মনে করি আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বেশ কিছু বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেদেরই দায় দিতে পারি, তবে এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

আর্জেন্টিনা দলের খেলার ধরন নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘মেসি এমন একটা বাড়তি সুবিধা পান যেখানে পুরো আর্জেন্টিনা দল তার জন্য জীবন দিয়ে খেলে এবং তাকে সাহায্য করে। বছরের পর বছর, বা বলা ভালো কয়েক দশক ধরে তিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে চলেছেন। আজ আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছিল, যার মধ্যে ৭টিই ছিল মেসির।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছিলেন যে তিনি সাধারণত কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা করেন না। তার মতে, একজন খেলোয়াড়কে আটকাতে পুরো দলকে আলাদাভাবে প্রস্তুত করা কার্যকর নয়।

আলজেরিয়ার পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে ২২ জুন এবং এরপর ২৮ জুন তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের হাতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%