ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড


নাটোরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ মামলায় জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের পহেলা আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল।

এই সময় প্রতিবেশী জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন।

ঘটনার পরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

শুরুতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরু হয়।

পরে মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

সরকারের সেই নীতির আলোকেই আজকের এই রায় দেয়া হয়েছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।’

রায় ঘোষণা শেষে দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অস্বস্তিকর পরিসংখ্যান ছিল। শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে কখনোই জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উদ্বেগ। ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি।

মেসির হ্যাটট্রিকেই দাপুটে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে পেটকোভিচ স্বীকার করেন, শুরুতেই দেওয়া কিছু ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে যায়।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যে কোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।’

নিজ দলের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। তবে আমি মনে করি আর্জেন্টিনার খেলোয়াড়দের অবলীলায় শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বেশ কিছু বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেদেরই দায় দিতে পারি, তবে এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

আর্জেন্টিনা দলের খেলার ধরন নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘মেসি এমন একটা বাড়তি সুবিধা পান যেখানে পুরো আর্জেন্টিনা দল তার জন্য জীবন দিয়ে খেলে এবং তাকে সাহায্য করে। বছরের পর বছর, বা বলা ভালো কয়েক দশক ধরে তিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে চলেছেন। আজ আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছিল, যার মধ্যে ৭টিই ছিল মেসির।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছিলেন যে তিনি সাধারণত কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদা করে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা করেন না। তার মতে, একজন খেলোয়াড়কে আটকাতে পুরো দলকে আলাদাভাবে প্রস্তুত করা কার্যকর নয়।

আলজেরিয়ার পরবর্তী ম্যাচ জর্ডানের বিপক্ষে ২২ জুন এবং এরপর ২৮ জুন তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। পরের রাউন্ডে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের হাতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তিনটি জরুরি নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তিনটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো সমস্যা, তথ্য বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫। এছাড়া ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়।

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদিত ক্যালকুলেটরের মডেলগুলো হলো— এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডাব্লিউ।

পরীক্ষার দিন কেন্দ্রে প্রবেশ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রের আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে শুধু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের সব নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত ওএসডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত ওএসডি

ফেনীর সিভিল সার্জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু প্রজ্ঞাপনে ওএসডির সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করা থাকায় বিষয়টি ইউক্ত অঞ্চলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপে তাকে মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সাথে সংযুক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, জেলার দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রশাসনিক পদে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার আকস্মিক ওএসডির ঘটনায় ফেনী এলাকায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ডা. রুবাইয়াত বিন করিম দীর্ঘদিন ধরে ফেনীর সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে বলে অনেকেই দাবি করেছেন।

স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে মতামত তৈরি হয়েছে যে, জেলার স্বাস্থ্য খাতের দুটি গুরুত্বপূর্ণ পদে একযোগে পরিবর্তন আনা হলে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে। তারা দ্রুত পদগুলোতে যোগ্য কর্মকর্তার পদায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, ওএসডির পেছনের কারণ সম্পর্কে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেছেন, ‘আমাকে কেন ওএসডি করা হলো বা এর পেছনে কী কারণ রয়েছে, আমি এটাও জানি না। সরকারি চাকরিজীবী হিসেবে বদলি হওয়া স্বাভাবিক বিষয়। তবে, কোনো কারণ ছাড়া কেন এই সিদ্ধান্ত নেয়া হলো, সে বিষয়ে আমি অবগত নই।’

সাম্প্রতিক পরিস্থিতিতে, জেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য এবং তাকে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয় জনগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আহ্বান জানিয়ে বলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি এই অর্থায়ন প্যাকেজ অনুমোদন করেছে, যা দেশটির অর্থায়ন ব্যয় কমানো এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্যিক ঋণ হিসেবে ২০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন প্যাকেজ অনুমোদন করা হয়েছে।

বিশ্বব্যাংকের মতে, এই অর্থায়ন পরিকল্পনায় দুটি গ্যারান্টি একত্র করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) একটি নীতিভিত্তিক গ্যারান্টি এবং দ্বিতীয়টি বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার (মিগা) গ্যারান্টি।

সংস্থাটি জানিয়েছে, এই গ্যারান্টির আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মেয়াদ হবে ছয় বছর। এর মধ্যে থাকছে প্রথম তিন বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড়ের সময়। বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী, এই অর্থায়ন প্যাকেজ আর্জেন্টিনাকে আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে তুলনামূলক কম খরচে অর্থ সংগ্রহে সহায়তা করবে এবং সরকারি ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, ডলারের মজুত তলানিতে ঠেকে যাওয়ায় করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি বাড়ছে আর্জেন্টিনায়। ২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ছুঁয়েছে ১০০-র কোঠা। ফলে খাদ্য-ওষুধ-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের লাগামহীন আকাশছোঁয়া মূল্যে নাভিশ্বাস উঠছে দেশটিতে থাকা মানুষদের। সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%