ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জলবায়ু সহিষ্ণুতা বাড়াতে আইএফআরসির সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ওবায়েদ


জলবায়ু সহিষ্ণুতা বাড়াতে আইএফআরসির সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জলবায়ু সহনশীলতা (ক্লাইমেট রেজিলিয়েন্স) জোরদারে বিশেষ করে নারী ও শিশুদের প্রতি গুরুত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিসমূহের ফেডারেশন (আইএফআরসি)'র মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা বিদায়ী সাক্ষাৎ করতে আসলে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির প্রধান মানবিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় আইএফআরসির কার্যক্রম তুলে ধরেন।

শামা ওবায়েদ ইসলাম বোকানেগ্রাকে সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে আইএফআরসির সঙ্গে দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব স্মরণ করেন এবং জরুরি সাড়া প্রদান ও মানবিক সহায়তায় সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তিনি বাংলাদেশে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় সংস্থাটির সহায়তারও প্রশংসা করেন।

জলবায়ুজনিত দুর্যোগের প্রতি বাংলাদেশের ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে শামা ওবায়েদ ইসলাম নারী ও শিশুদের চাহিদা ও ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক

রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে, রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে ক্যামেরাগুলো তুলে দেন। এই সময় রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্মার্ট নগর গড়ে তুলতে, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে সিটি করপোরেশন কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। আরএমপি কমিশনার বলেন, নতুন এসব সিসি ক্যামেরা অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রাসিক ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ক্যামেরাগুলো স্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি-সহ গ্রেফতার ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি-সহ গ্রেফতার ৩৩

রাজশাহী নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩ জন অনলাইন জুয়াড়ী এবং ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলায় আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার (২৫ জুলাই) দিনগত রাত সোয়া ৩টার দিকে নগরীর মতিহার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), সে নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল আওয়ালের ছেলে; দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪), সে মৃত টিপু সুলতানের ছেলে; এবং হাসিবুল হাসান শান্ত (২৬), খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের শামীম আলীর ছেলে। এই সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাত পৌনে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া বিলপাড়া এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে বামন শিকর গ্রামের আরিফ মোল্লা (৩৭), মেহেরচণ্ডী উত্তরপাড়ার জাহিদ হাসান (৩০), আলিফ ওরফে আলামিন (২৬), নওগাঁর আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা বর্তমানে মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার আরিফুল ইসলাম (৩০), এবং মেহেরচণ্ডী উত্তরপাড়ার শান্ত (২০)।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, আরএমপির বিভিন্ন থানার এবং ডিবি পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৭ জন, এবং অন্যান্য মামলার ১২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ৫ টি মোটর সাইকেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ৫ টি মোটর সাইকেল উদ্ধার

শাহজাদপুর থানার পুলিশ সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এবং রেজিষ্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল উদ্ধার করেছে। ২৬ জুলাই রবিবার বিকেলে, শাহজাদপুর থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।

২৫ জুলাই শনিবার রাতে, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশনায় এস,আই আজিজুল ইসলাম এবং এস,আই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এত্র থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যদের গ্রেফতার করা হয়। আটক হওয়া সদস্যরা হলেন উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত প্রামাণিক এর ছেলে মোঃ মনিরুল ইসলাম বাবু (২৯), বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্রান্ডের রেজিষ্ট্রেশন বিহীন ৫টি মোটর সাইকেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা

বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান প্রথম বারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদে আগমনের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লাল গলিচা সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায়, যখন তিনি বাকেরগঞ্জ উপজেলা পরিষদে পৌঁছান, তখন বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সালাম গ্রহণ করার পরে, বিভাগীয় কমিশনার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে নারিকেল গাছ রোপণ করেন এবং উপজেলা কার্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।

উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও সার্বিক তদারকি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় দ্রুত ও সুষ্ঠুভাবে মামলা নিষ্পত্তির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি ভরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের নানা উন্নয়ন ও নাগরিক সেবামূলক কর্মকাণ্ডের বিস্তারিত খোঁজখবর নেন।

লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসনাইন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%