০৩:০৩ পি.এম
বিএনপি সরকার ব্যর্থতার জন্য আসেনি। এই সরকার নির্বাচনকালে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত; তাই এ সরকার কখনো ব্যর্থ হবে না। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানান, ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ তৈরি করা হবে।
শুক্রবার (২৬ জুন) সকাল বেলা ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘বিগত ১৮ বছর ধরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠান সহ সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। সেগুলোকে নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা চলছে। আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। আমাদের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ কাজ চলছে।’
আরও পড়ুন: সৈয়দপুরে পৌঁছেছেন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী
জেলা শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রা পুনরায় শুরু হচ্ছে বলেও জানান নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে সরকার জীবনমুখী যাত্রা শুরু করতে যাচ্ছে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। ওই সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন