ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন, বিতর্ক নিয়ে কী বললেন জাহ্নবী?


আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন, বিতর্ক নিয়ে কী বললেন জাহ্নবী?

মুক্তির পর থেকেই রাম চরণ অভিনীত ‘পেডি’ সিনেমাকে ঘিরে নানা আলোচনা চলছে। বক্স অফিসে সাফল্যের সাথে সাথে ছবিটির কিছু দৃশ্যে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

Janhvi ss

অনেকের অভিযোগ রয়েছে, চরিত্রের স্থানে অভিনেত্রীর শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

এই বিতর্কের মাঝে সিনেমার পরিচালক সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে জানিয়েছেন, নারীদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

তবে বিতর্কটি আরো বেড়ে যায় একটি কথিত ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। সেখানে দাবি করা হচ্ছে, জাহ্নবী কাপুর নিজেও সিনেমায় তাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, সে বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছেন।

তিনি এমনকি তার শারীরিক সৌন্দর্যকে বিশেষভাবে তুলে ধরা না হয়, সে বিষয়ে একাধিকবার অনুরোধ করেছিলেন বলেও দাবি করা হচ্ছে।

একই দাবিতে অভিনেতা রাম চরণও তাকে সমর্থন করেছিলেন বলে ওই কথোপকথনে উল্লেখ রয়েছে। নিউজ এইটিনের প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল হওয়া চ্যাট অনুসারে, চরিত্রের গভীরতার তুলনায় অতিরিক্ত শরীর প্রদর্শনকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন জাহ্নবী। বিষয়টি ফ্যান ক্লাবের সঙ্গে এক আলাপচারিতার সময় সামনে এসেছে বলে দাবি করা যাচ্ছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এদিকে আলোচনায় উঠে এসেছে কিয়ারা আদভানির নামও। দাবি করা হচ্ছে, এর আগে ‘গেম চেঞ্জার’ সিনেমায় তার কিছু দৃশ্যে নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল এবং সেসব দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন অভিনেত্রী।

সেই প্রসঙ্গ টেনে কথিত চ্যাটে জাহ্নবী নাকি বলেছেন, ‘দক্ষিণের ছবির এটাই ধারাবাহিকতা। তবে রাম স্যার ভালো মনের মানুষ।’

আরো একটি ভাইরাল দাবিতে বলা হয়েছে, ভবিষ্যতে দক্ষিণী সিনেমায় কাজ করার বিষয়ে নতুন করে ভাবছেন জাহ্নবী। একই সঙ্গে তিনি নাকি আক্ষেপ করে বলেছেন, শুটিং সেটে তার মা শ্রীদেবী উপস্থিত থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

চিত্র

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি নাকি বলেছেন, ‘সেটে যদি মা থাকে তাহলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। সেই জন্যই শ্রীলীলার মা সবসময় ওর সঙ্গে থাকেন।’

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই কথিত চ্যাটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া জাহ্নবী কাপুর বা তার টিমের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালের্দির বদলি ও চোটগ্রস্ত বাকি তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত জানালেন স্ক্যালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বালের্দির বদলি ও চোটগ্রস্ত বাকি তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত জানালেন স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে অনুশীলনে আহত হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন লিওনার্দো বালের্দি। একই সঙ্গে, দলে থাকা অন্যান্য ইনজুরিগ্রস্ত খেলোয়াড়দের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ। জানা গেছে, আগামী বুধবার (১০ জুন) আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন্ন বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) উপলক্ষে রোববার (৭ জুন) অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২–০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এখনো বালের্দির বিকল্প খেলোয়াড় ঠিক করা হয়নি। তিনি সতর্ক করেছেন যে, আরও কয়েকজন খেলোয়াড়ের অবস্থাও মূল্যায়ন করা হবে।

স্কালোনি বললেন, 'আমাদের অনেক খেলোয়াড়ই ১০০ শতাংশ ফিট নয়, তাই এই সিদ্ধান্ত শুধু একজন সেন্টার-ব্যাকের বিষয় নয়। আমাদের আরেকটি ম্যাচ আছে, এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিছু খেলোয়াড়ের অবস্থার উপর ভিত্তি করে আমরা সবাইকে মূল্যায়ন করব এবং মঙ্গলবারের (স্থানীয় সময়) আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।'

তিনি আরও জানিয়েছেন, বুধবার ভোরে আইসল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে কোচিং স্টাফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্র অনুযায়ী, সবচেয়ে বেশি উদ্বেগের কারণ গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা এবং লিয়ান্দ্রো পারেদেসের শারীরিক অবস্থা। মন্তিয়েল ও মলিনা মাংসপেশির সমস্যায় ভুগছেন এবং একই পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের নিয়ে দুশ্চিন্তা বেশি।

এই পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে আগুস্তিন গিয়াই এবং নিকোলাস কাপালদোকে। অন্যদিকে, পারেদেস সাম্প্রতিক ম্যাচে হালকা মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত হয়েছেন এবং এখনো সম্পূর্ণ অনুশীলনে ফিরে আসতে পারেননি।

অন্যদিকে, জুলিয়ান আলভারেজ অ্যাঙ্কেলের সমস্যায় ভুগলেও বিশ্বকাপে তার অংশগ্রহণে কোনো শঙ্কা নেই। এমিলিয়ানো মার্টিনেজ আঙুলের চোট থেকে সেরে যাচ্ছেন, তাকে আলজেরিয়ার বিরুদ্ধে শুরুর একাদশে দেখা যেতে পারে। এছাড়া, নিকোলাস পাজ হাঁটুর আঘাত কাটিয়ে ধীরে ধীরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

বালের্দির বিষয়টি নিয়ে আবেগপ্রবণ হয়ে স্কালোনি জানান, তিনি শুরু থেকেই খেলোয়াড়টির অবস্থান নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দিতে হয়েছে। তিনি বলেন, বালের্দি সম্পূর্ণ ফিট না থাকায় তার জন্য ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, 'আমি তার প্রতি বিশেষভাবে আবেগ অনুভব করি, কারণ তাকে আমি অনূর্ধ্ব-২০ পর্যায় থেকেই চিনি। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল।'

ম্যাচ শেষে স্কালোনি দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং তরুণ খেলোয়াড়দের প্রশংসা করেন। তিনি বলেন, দলের কিছু নতুন মুখ যেমন সান্তিয়াগো বেলত্রান, হোয়াকিন ফ্রেইতাস এবং টমাস আরান্দা ভালো খেলেছে এবং তারা ভবিষ্যতে দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার নতুন হেয়ারস্টাইলে আসছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


নেইমার নতুন হেয়ারস্টাইলে আসছেন

বিশ্বকাপ মানেই শুধু মাঠে ফুটবলারদের পায়ের জাদু আর ট্রফি ছোঁয়ার তীব্র লড়াই নয়, বরং এটি একটি বিপুল রঙিন জগতও। মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবলারদের বাহারি রূপ এবং ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে ভক্তদের আগ্রহের কখনো কমতি থাকে না। বিশেষ করে যখন নাম উঠে আসে নেইমারের, তখন ড্রিবলিংয়ের পাশাপাশি তাঁর চুলের ছাঁট নিয়ে আলোচনা হবে না, এমন তো হতেই পারে না! এই বিশ্বকাপে গেলেও এর ব্যতিক্রম হয়নি। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নেইমার তাঁর চুলের স্টাইলে একটি চটকদার পরিবর্তন এনেছেন।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় ব্রাজিলের এই ‘পোস্টার বয়’-এর নতুন রূপ। ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড এমন একটি হেয়ারস্টাইল বেছে নিয়েছেন, যা ২০১৮ সালের চেনা রূপকে স্মরণ করিয়ে দেয়। সে সময় পিএসজিতে খেলার দিনগুলোর মতো এবার তিনি চুলে হালকা সোনালি বা ব্লন্ড রং করেছেন। চুলের সাজে পুরোনো সেই সোনালি দিনগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, চুলের এই জৌলুস কি মাঠের পারফরম্যান্সে ফিরবে?

চুলে সোনালি আভা ছড়ালেও সান্তোসের এই তারকার আসল লড়াই বর্তমানে ফিটনেসের। বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে গেলেও নেইমার এখনো পুরোপুরি ফিট হওয়ার লড়াইয়ে রয়েছেন। নতুন চুলের ছাঁটের চেয়ে সমর্থকেরা তাই তাঁর শতভাগ ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন। নেইমারের হেয়ার স্টাইলিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন রূপের ছবি ও ভিডিও প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন, যেখানে জানান দেয়া হয়েছে যে বিশ্বকাপের জন্য চুল তো প্রস্তুত, কিন্তু এখন ভক্তদের অপেক্ষা নেইমারের শরীরের প্রস্তুতির জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভারত-নেপালের পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


‘ভারত-নেপালের পারস্পরিক সম্পর্ক আরো শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে’

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে রয়েছেন। এই সফর উচ্চ কূটনৈতিক পর্যায়ে দুই দেশের সম্পর্ক মেরামতে গুরুত্ব বহন করছে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এমন একটি সময়ে ভারত সফর করছেন যখন দুই দেশের সম্পর্ক কিছুটা নাজুক অবস্থায় রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনের বরাতে জানা যায়, গত শনিবার (৬ জুন) দিল্লিতে সফররত নেপালি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

আলোচনার পরে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও নেপালের পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করার এবং তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে।

নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লমিছানের সফরের বিষয়টিও উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের নতুন সরকার এবং ভারত সরকারের মধ্যে শক্তিশালী পরিপূরকতা রয়েছে।’

দুই দেশের প্রতিনিধিরা মূলত বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, জ্বালানি নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

এই আলোচনাটি ভারতের দীর্ঘদিনের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে পরিচালিত হয়েছে। উল্লেখযোগ্য, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সরকার ক্ষমতায় আসার পর এটিই নেপালের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গেন্ডারিয়ায় বন্ধুর রডের আঘাতে রাজমিস্ত্রির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


গেন্ডারিয়ায় বন্ধুর রডের আঘাতে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ এলাকায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবকের মৃত্যু ঘটে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

হাসপাতালে নিহত মান্নানের বোনজামাই আমির হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামে অবস্থিত। বর্তমানে তিনি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকতেন মান্নান। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও তাদের মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বরগুনায় থাকে।

তিনি বলেন, রোববার সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যায় মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সাথে মোবাইলে গেমস খেলছিলেন তিনি। গেম খেলাকে কেন্দ্র করে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। এরপর পথচারীরা দ্রুত মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এদিকে, গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%