০৭:০৫ পি.এম
রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ এলাকায় বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (২৭) নামে এক যুবকের মৃত্যু ঘটে। তিনি রাজমিস্ত্রির কাজ করেন।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া দয়াগঞ্জ নামাপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
হাসপাতালে নিহত মান্নানের বোনজামাই আমির হোসেন জানান, তাদের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলার গোপালপুর গ্রামে অবস্থিত। বর্তমানে তিনি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় বোনের বাসায় থাকতেন মান্নান। মান্নানের স্ত্রী শারমিন আক্তার সুমি ও তাদের মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বরগুনায় থাকে।
তিনি বলেন, রোববার সকালে দয়াগঞ্জ নামাপাড়া এলাকায় কাজে যায় মান্নান। সেখানে বন্ধু মহসিন ও রাজন ওরফে বাঘার সাথে মোবাইলে গেমস খেলছিলেন তিনি। গেম খেলাকে কেন্দ্র করে মহসিন একটি রড মান্নানের বাম পায়ের উরুতে ঢুকিয়ে দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। এরপর পথচারীরা দ্রুত মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এদিকে, গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, দয়াগঞ্জ এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মান্নান নামে এক যুবক ঢাকা মেডিকেলে মারা গেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন