আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩৫ পি.এম
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামের গর্বিত সন্তান মো. আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত ‘আকাশী এগ্রো ফার্ম’ অর্জন করেছে জাতীয় স্বীকৃতি। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিসম্পদ উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ রৌপ্য পদক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ গ্রহণ করেন আনোয়ার হোসেনের সহধর্মিণী নাজনীন আক্তার।
‘আকাশী এগ্রো ফার্ম’-এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ খাতে নারীর অংশগ্রহণ ও অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
মধুপুরের প্রত্যন্ত আকাশী গ্রামের একজন উদ্যোক্তার এমন জাতীয় পর্যায়ের অর্জনে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। এ অর্জন শুধু আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের নয়, বরং মধুপুর উপজেলার জন্যও গৌরবের।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অন্যদের অনুপ্রাণিত করবে।
জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করায় মো. আনোয়ার হোসেন ও তাঁর সহধর্মিণী নাজনীন আক্তারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ‘আকাশী এগ্রো ফার্ম’ ভবিষ্যতেও প্রাণিসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতা মো. আজিজুল হক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আজিজুল হকের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এই মিছিলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় মো. আজিজুল হক বলেন, "বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেশার
মায়ের কাছে টাকা না পেয়ে তাকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘাতক ছেলে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল নয়টার দিকে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
নিহত নিরু বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম ফকিরের ছেলে রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে নেশাদ্রব্য কেনার জন্য রবিউল তার মায়ের কাছে টাকা দাবি করে। কিন্তু তার মা টাকা দিতে অস্বীকার করেন। এতে রবিউল ক্ষিপ্ত হয়ে তার মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে। ফলে নিরু বেগম মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়ে রবিউল ফকিরকে গ্রেপ্তার করেন। ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রামীণ জনপদে সমবায় ভিত্তিক ক্ষুদ্র
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সমবায় সমিতির মাধ্যমে। এ সভাটি পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় সরকার প্রতিনিধি ও ফোরাম অন ইকোলজি আ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড) এর সমন্বয়ে যৌথভাবে আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজাম, প্রতিবেশ উন্নয়ন ফোরাম সদস্য এসএম মোশারফ হোসেন মিন্টু, ইউপি মেম্বার সালমা বেগম, খাদিজা বেগম, মঞ্জুপাড়া সৌরবিদ্যুৎ সমবায় সমিতির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক গাজি আব্দুর রহমান, টিয়াখালী সৌর বিদ্যুৎ উৎপাদন উন্নয়ন সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, এবং উপকারভোগী মোসাম্মৎ পলাশি।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রান্তজনের প্রজেক্ট ফ্যাসিলেটর আমিনুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন পরিবেশ সংগঠক নজরুল ইসলাম। সমবায় ভিত্তিক গ্রামীণ জনপদের মানুষের সমন্বিত উদ্যোগে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় পরিবেশগত সুফল সম্পর্কেও আলোচনা হয়। কোপ ইনিশিয়েটিভ, প্রান্তজন ও ক্লিন যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানা গেছে। জীবাষ্মজ্বালানির ব্যবহার রোধে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা গড়ার জন্য এই উদ্যোগ কার্যকর হবে বলে বক্তারা মতামত ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও শিক্ষানুরাগী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস তাঁর শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে নিজের আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, "এখানকার উন্নয়নে কাজ করতে পারা তাঁর জন্য আনন্দের ও গর্বের।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইকবাল হোসেন তাপস জানান, এ প্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে। এখান থেকেই তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে স্কুল অ্যান্ড কলেজে রূপ নেয়। তিনি দীর্ঘদিন গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের সুযোগকে নিজের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত উদ্যোগ, শিক্ষকদের আন্তরিকতা ও সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও সাফল্যে আরও এগিয়ে যাবে।
সভায় কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমসহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক, প্রভাষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ