প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রামীণ জনপদে সমবায় ভিত্তিক ক্ষুদ্র
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সমবায় সমিতির মাধ্যমে। এ সভাটি পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় সরকার প্রতিনিধি ও ফোরাম অন ইকোলজি আ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড) এর সমন্বয়ে যৌথভাবে আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজাম, প্রতিবেশ উন্নয়ন ফোরাম সদস্য এসএম মোশারফ হোসেন মিন্টু, ইউপি মেম্বার সালমা বেগম, খাদিজা বেগম, মঞ্জুপাড়া সৌরবিদ্যুৎ সমবায় সমিতির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক গাজি আব্দুর রহমান, টিয়াখালী সৌর বিদ্যুৎ উৎপাদন উন্নয়ন সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, এবং উপকারভোগী মোসাম্মৎ পলাশি।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রান্তজনের প্রজেক্ট ফ্যাসিলেটর আমিনুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন পরিবেশ সংগঠক নজরুল ইসলাম। সমবায় ভিত্তিক গ্রামীণ জনপদের মানুষের সমন্বিত উদ্যোগে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় পরিবেশগত সুফল সম্পর্কেও আলোচনা হয়। কোপ ইনিশিয়েটিভ, প্রান্তজন ও ক্লিন যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে জানা গেছে। জীবাষ্মজ্বালানির ব্যবহার রোধে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা গড়ার জন্য এই উদ্যোগ কার্যকর হবে বলে বক্তারা মতামত ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন