প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও শিক্ষানুরাগী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস তাঁর শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে নিজের আবেগ, ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, "এখানকার উন্নয়নে কাজ করতে পারা তাঁর জন্য আনন্দের ও গর্বের।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইকবাল হোসেন তাপস জানান, এ প্রতিষ্ঠানে তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বছর কেটেছে। এখান থেকেই তিনি মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে স্কুল অ্যান্ড কলেজে রূপ নেয়। তিনি দীর্ঘদিন গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের সুযোগকে নিজের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত উদ্যোগ, শিক্ষকদের আন্তরিকতা ও সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও সাফল্যে আরও এগিয়ে যাবে।
সভায় কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগমসহ স্কুল ও কলেজ শাখার শিক্ষক, প্রভাষক এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন