ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর


শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, যেসব প্রতিষ্ঠানের এমপিওভুক্তি শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশগ্রহণ করেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু পড়াশোনার পরিবেশ তৈরি করা তার দায়িত্ব। কিন্তু অনেক শিক্ষক দায়িত্ব পালন না করে, স্কুলে না গিয়ে কোচিং সেন্টারে পড়ান এবং বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেন।

কোচিং সেন্টারে পড়ানোর বিষয়টি সরকারের নজরে রয়েছে উল্লেখ করে তিনি শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার জন্য মনোযোগী হওয়ার তাগিদ দেন এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

লেখাপড়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি ও পরীক্ষায় নকল চলবে না বলে উল্লেখ করেন ড. এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক নেতা তিনিই হবেন, যার সনদে ভালো ফলাফল থাকবে; নকল সনদ দিয়ে শিক্ষক নেতা হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে প্রথমবারের মতো বিনা খরচে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু

শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউনিয়ন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন লাবু

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন : দিনাজপুর হিলি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইউনিয়ন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন লাবু

ক্রীড়াঙ্গনের বিকাশ ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে আয়োজন

শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেছেন বিএনপি নেতা মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী (লাবু)।

তিনি ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনের বিকাশ, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

আয়োজনে: লোহাচড়া স্পোর্টস জোন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%