ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘ ছাড়তে যুক্তরাষ্ট্রকে চাপ, পিছনে ইসরায়েলি থিংকট্যাংক


জাতিসংঘ ছাড়তে যুক্তরাষ্ট্রকে চাপ, পিছনে ইসরায়েলি থিংকট্যাংক

যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে প্রত্যাহারের পক্ষে একটি প্রস্তাব বাস্তবায়নে ওয়াশিংটনে একটি বড় লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছিল ইসরায়েলের কট্টরপন্থী একটি থিংকট্যাংক।

ওই প্রতিষ্ঠানটি ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মার্কিন কংগ্রেসের সদস্যদের কাছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ছাড়ার পক্ষে প্রতিবেদন তুলে ধরতে লবিং চালায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যুক্তরাষ্ট্রের লবিং-সংক্রান্ত নথি পর্যালোচনা করে হারেৎজ জানিয়েছে, মিসগাভ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড জায়নিস্ট স্ট্র্যাটেজি এ প্রচারের জন্য মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ দেয়।

আরও পড়ুন: সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে প্রত্যাহারের পক্ষে তৈরি করা একটি প্রতিবেদন প্রচারের দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটির ওপর। 'ফ্রম ইউএন ব্যুরোক্রেসি টু আমেরিকান গ্লোবাল লিডারশিপ' শিরোনামের ওই প্রতিবেদনের সহলেখক সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান এবং মিসগাভের নির্বাহী পরিচালক আশের ফ্রেডম্যান।

প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে প্রত্যাহারের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের স্বার্থ এগিয়ে নিতে ওয়াশিংটনের উচিত জাতিসংঘের বিকল্প বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থা গড়ে তোলা অথবা বিদ্যমান বিকল্পগুলোর মাধ্যমে কাজ করা।

হারেৎজ জানিয়েছে, এই প্রতিবেদন প্রচারের জন্য মিসগাভ এক মাসের একটি চুক্তিতে মার্কারিকে ৫ হাজার ডলার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৪ জুলাই।

লবিং চুক্তি অনুসারে, মার্কারির দায়িত্ব ছিল কংগ্রেসের সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে প্রতিবেদনটি বিতরণ করা। পাশাপাশি প্রতিবেদনটির দুই লেখককে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করার দায়িত্বও ছিল প্রতিষ্ঠানটির।

আরও পড়ুন: পাকিস্তান ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য স্থগিত করেছে

এই লবিংয়ের আওতায় মার্কিন কংগ্রেসের উভয় কক্ষকে লক্ষ্য করা হয়। এর মধ্যে পররাষ্ট্রবিষয়ক, সশস্ত্র বাহিনী এবং অর্থ বরাদ্দসংক্রান্ত কমিটিও ছিল। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদ, পররাষ্ট্র দপ্তর, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন এবং হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের কর্মকর্তাদেরও লক্ষ্য করা হয়েছিল বলে হারেৎজ জানিয়েছে।

লবিং কার্যক্রমের দ্বিতীয় ধাপে, মিসগাভের প্রতিনিধিদের জন্য তিন দিনের একটি ওয়াশিংটন সফরের পরিকল্পনা করা হয়েছিল। ওই সফরে আইনপ্রণেতা, প্রশাসনের কর্মকর্তা, নীতিবিশেষজ্ঞ এবং বিভিন্ন থিংকট্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা ছিল।

মিসগাভ জানিয়েছে, এই ব্যবস্থা ছিল সীমিত পরিসরের। এর উদ্দেশ্য ছিল আশের ফ্রেডম্যানকে ওয়াশিংটনে স্বল্পমেয়াদি সফরের সময় নীতিনির্ধারকদের কাছে গবেষণাটির ফলাফল তুলে ধরতে সহায়তা করা।

এই লবিং কার্যক্রম এমন সময়ে চালানো হয়, যখন ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বৃহত্তর পরিসরে সরে যাওয়ার নীতি অনুসরণ করছে। একই সময়ে ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্কও বজায় রয়েছে। তবে গাজা ও লেবাননের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের সমর্থিত উদ্যোগ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও ইসরায়েলি সরকারের মধ্যে মতবিরোধও বেড়েছে।

আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, জাতিসংঘ কাঠামোগতভাবে অর্থবহ কোনো সংস্কার করতে অক্ষম। এতে জাতিসংঘকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করারও অভিযোগ করা হয়েছে।

হারেৎজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লেখকদের মধ্যে উল্লেখ রয়েছে, ‘ইসরায়েলের প্রতি জাতিসংঘের আচরণের চেয়ে কোথাও সংস্থাটির রাজনীতিকরণ ও দ্বৈত মানদণ্ড এত স্পষ্ট নয়।’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সংস্থা ইউএনআরডব্লিউএকেও প্রতিবেদনে টার্গেট করা হয়েছে। গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে সংস্থাটির কার্যক্রম নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে।

গিলাদ এরদান ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন। ওই সময়ের একটি অংশে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: মধ্যপ্রদেশের গওয়ালিয়রে ট্রাকচাপায় ১২ দর্শনার্থী নিহত, তদন্ত শুরু

জাতিসংঘে দায়িত্ব পালনকালে এরদান সংস্থাটি এবং এর মহাসচিব আন্তোনিও গুতেরেসের অন্যতম প্রধান সমালোচকে পরিণত হন। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং পরবর্তী গাজা যুদ্ধের পর তিনি জাতিসংঘ ও গুতেরেসের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা আরও জোরালো করেন।

এদিকে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নেন। একই সঙ্গে তিনি ইউএনআরডব্লিউএর অর্থায়ন বন্ধ করেন এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প আরও ৬৬টি আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ও অর্থায়ন পর্যালোচনার পর দেওয়া ওই নির্দেশের আওতায় জাতিসংঘ ব্যবস্থার ৩১টি সংস্থাও ছিল।

লবিংয়ের এই চুক্তি যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় প্রকাশ করা হয়েছে। এই আইনের অধীনে বিদেশি কোনো পক্ষের হয়ে নির্দিষ্ট ধরনের রাজনৈতিক বা প্রচারমূলক কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হয় এবং তাদের কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হয়।

আরও পড়ুন: অরেগনের স্কুলে গুলিতে নিহত ৪, আহত ২; শোকে স্তব্ধ শহর

মিসগাভ জানিয়েছে, মার্কারি কংগ্রেস ও প্রশাসনের উপদেষ্টাদের সঙ্গে প্রায় পাঁচটি বৈঠকের ব্যবস্থা করেছিল। এসব বৈঠকে ফ্রেডম্যান প্রতিবেদনটির ফলাফল উপস্থাপন করেন।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, মার্কারির সঙ্গে তাদের এখন আর কোনো সম্পর্ক নেই। মিসগাভের ভাষ্য, প্রতিবেদনটির মূল বিষয় ছিল জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তারা যেসব কর্মকাণ্ডকে ইসরায়েলবিরোধী, আমেরিকাবিরোধী ও পশ্চিমবিরোধী বলে মনে করে, সেগুলোর পর্যালোচনা। প্রতিবেদনে জাতিসংঘের কিছু সংস্থায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন নতুন করে মূল্যায়নের সুপারিশও করা হয়েছে।

লবিং কার্যক্রমকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার যে কোনো ইঙ্গিত প্রত্যাখ্যান করে মিসগাভ নিজেদের ‘স্বাধীন, পেশাদার গবেষণা প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করেছে।

হারেৎজের তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে মিসগাভ প্রায় ৭০ লাখ ইসরায়েলি শেকেল বা প্রায় ২৩ লাখ ডলার অনুদান পেয়েছে। এই অর্থের বেশির ভাগই এসেছে যুক্তরাষ্ট্রের দুটি অলাভজনক সংস্থার মাধ্যমে। তবে ওই অর্থের মূল দাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


সোনারগাঁয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে স্বপন দত্ত (৪০) নামের একজন মাদক কারবারিকে। পুলিশ তাকে গেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট থেকে তাকে আটক করা হয়।

আটক স্বপন দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ৭০০ পিস ইয়াবা।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি থানার নথি ও সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে এমন তথ্য পাওয়া গেছে।

আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে নতুন দাবানলে ৫ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


ফ্রান্সে নতুন দাবানলে ৫ শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে দাবানলের জন্য ৫ শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দাবানলে ১ হাজার ১০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। সরকারি কর্মকর্তারা শুক্রবার এ বিষয়টি জানান।

এবারের গ্রীষ্মে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একের পর এক দাবানল প্রদর্শিত হচ্ছে। তাপপ্রবাহের কারণে সৃষ্ট শুষ্ক এবং অতি দাহ্য পরিবেশের ফলে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে।

ফ্রান্সের লুগলঁ থেকে বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

বৃহস্পতিবার লঁদ এলাকায় নতুনভাবে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এই সময়ে দেশটির বৃহৎ একটি অংশ আবারও তাপপ্রবাহের কবলে প चला।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৫০০ জন ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রধান আরনো ফাব্র জানান, আগুনের তীব্রতা কমে এসেছে। এরপরও, তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পাওয়ার কারণে আগুন নতুন করে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিনের শেষের দিকে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরিচ্ছনতা কর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করতে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রয়োজন। বিগত সংসদে যে বাজেট পাস করা হয়েছে, সেই বাজেটে এই অর্থ সংকোলন করা আছে। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার থেকে ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে কমিশন, স্থানীয় সরকার ও অর্থবিভাগ এই মন্ত্রণালয়ে বসে আমরা সিন্ধান্ত নেব কোন নির্বাচন আগে করবো।

লোডশেডিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদেরকে নবায়ন যোগ্য বিদ্যুতে যেতে হবে। সোলার প্যানেলের ওপর বেশী করে জোর দিতে হবে। তাহলেই দেখবেন আপাতত যে ক্রাইসিস গুলি আছে, সেই ক্রাইসিস আর থাববে না। আমরা যদি ব্যবসা প্রতিষ্টানে, স্কুলে, বাড়ীতে সবাই সোলার প্যানেল ব্যবহার শুরু করি তাহলে নবায়নযোগ্য বিদ্যুতের খরচ এক বছরের মধ্য উঠে আসবে।

এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ विद्यालय মাঠে একটি ফলদ গাছের চারা রোপন করেন। পরে তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তার্কিশ এয়ারলাইন্স হাফ ম্যারাথন

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ : আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় তার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন’। এই প্রতিযোগিতা হাতিরঝিলে অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় সাড়ে ৩ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, ‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে।

এ তথ্য আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনযাপনকে উৎসাহিত করতে এবং ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করতে টানা দ্বিতীয়বারের মতো অ্যাক্টিভপালস বাংলাদেশের এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি স্পন্সর করছে তুর্কি এয়ারলাইন্স।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যাক্টিভপালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর হাসান।

ইসলাম গুরে বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের ক্রমবর্ধমান রানিং কমিউনিটিকে সহায়তা করার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মানুষ এবং সংস্কৃতিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।

এ আয়োজনটি ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স অ্যান্ড ডিস্টেন্স রেসেস’ (এআইএমএস)-এর একটি নিবন্ধিত রেস। ২১.০৯৫ কিলোমিটারের হাফ ম্যারাথন কোর্সটি এআইএমএস দ্বারা প্রত্যয়িত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা পরিমাপকৃত।

এ পর্যন্ত প্রতিযোগিতাটিতে অংশ নিতে ২ হাজারেরও বেশি দৌড়বিদ নিবন্ধন সম্পন্ন করেছেন। ২১.০৯৫ কিমি হাফ ম্যারাথন, ১৪.৬৪৫ কিমি চ্যালেঞ্জ রান, ৭.৩২১ কিমি এফএনএফ রান এবং ১.৫ কিমি ফান্ড রান— এই চারটি বিভাগে মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%