০৭:১৩ পি.এম
ডিজিটাল ও প্রোডাক্ট উন্নয়নে অসাধারণ নেতৃত্ব এবং অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘চিফ ডিজিটাল/প্রোডাক্ট অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম। এটি তার জন্য দ্বিতীয়বারের মতো এই সম্মাননা; এর আগে ২০২১–২২ সালে তিনি ‘চিফ ডিজিটাল অফিসার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক আয়োজিত ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’-এ এই পুরস্কার প্রদান করা হয়।
সোলায়মান আলম, যিনি টেলিকমিউনিকেশন এবং এফএমসিজি খাতে প্রায় তিন দশকের কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন, তার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল সেবা, বিক্রয়, ব্র্যান্ড ও কমিউনিকেশন, ব্যবসায়িক কৌশল এবং নতুন ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে। তার কৌশলগত নেতৃত্ব এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি গ্রামীণফোনের ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই স্বীকৃতি তার সামগ্রিক অবদানের পাশাপাশি গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রসার এবং বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে তার নিরলস প্রচেষ্টার প্রতিফলন।
আরও পড়ুন: টিভিতে দেখা যাবে ইনস্টাগ্রাম রিলস, নতুন সুবিধা চালু
পুরস্কার পাওয়ার পর গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম মন্তব্য করেন, “এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। আমার দীর্ঘ কর্মজীবনে যেসব মেধাবী টিমের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, এই পুরস্কার তাদের সবার সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন। ডিজিটাল জগত খুব দ্রুত বদলে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো প্রতিনিয়ত গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বোঝা, নতুন কিছু উদ্ভাবন করা এবং এমন সব সমাধান নিয়ে আসা, যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও অর্থবহ করে তোলে। গ্রামীণফোনে আমরা সব সময় সব কাজের কেন্দ্রে গ্রাহকদের রাখতে, আমাদের ডিজিটাল সেবাগুলোকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের জন্য আরও স্মার্ট, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সংকল্পবদ্ধ। এই স্বীকৃতি আমাকে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং মানুষের জীবনে ইতিবাচক ও অর্থবহ পরিবর্তন আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে আরও অনুপ্রাণিত করবে।”
‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ সেই সব শীর্ষস্থানীয় কর্পোরেট লিডারদের সম্মাননা প্রদান করে, যাদের দূরদর্শিতা, নেতৃত্ব এবং কৌশলগত অবদান বিভিন্ন শিল্পখাতে অর্থবহ প্রভাব ফেলে। বাংলাদেশের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ডিজিটাল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া গ্রামীণফোনের শক্তিশালী নেতৃত্ব, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি নিরবচ্ছিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন এই সম্মাননা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন