১০:১০ এম
দৈনন্দিন কেনাকাটা ও প্রাতিষ্ঠানিক লেনদেন— প্রযুক্তির প্রভাবে জীবন এখন আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে উঠেছে। তবে এই জীবনযাত্রার সহজীকরণের বিপরীতে একটি বড় নিরাপত্তা সংকটও স্পষ্ট হয়ে উঠছে।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পর্যবেক্ষণের ভিত্তিতে বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের ফলে আগামী পাঁচ বছরে দেশে সাইবার হামলার ঝুঁকি অন্তত দশগুণ বৃদ্ধি পাবে।
এদিকে, দেশের অনেক প্রতিষ্ঠান এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা হারিয়েছে। সম্প্রতি সাইবার ঝুঁকির এই উদ্বেগের প্রমাণ পাওয়া গেছে। প্রোগ্রামিং ভাষা 'পিএইচপি'-তে একটি ত্রুটির কারণে দেশের পাঁচ শতাধিক সরকারি ও বেসরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়েছে বলে জানায় বিজিডি ই-গভ সার্ট।
আরও পড়ুন: নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, ব্যবহার করলেই হবে না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
এমন দুর্বলতা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদেরও চিন্তিত করেছে, যেমন বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, কোইকার।
সাইবার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে তারা সম্পূর্ণ বিনা খরচে উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। সরকারের পক্ষ থেকে সেই প্রশিক্ষণের জন্য ধাপে ধাপে দল পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ১২০টি নতুন পদে জনবল নিয়োগের জন্য সবুজ সংকেত পেয়েছে।
শুধু জনবল তৈরির দিকে নয়, সময়ের প্রয়োজন অনুযায়ী আইনি কাঠামোও কঠোর করা হচ্ছে।
আরও পড়ুন: কেসিসি প্রশাসক: স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন