ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে পূর্ববিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১


নারায়ণগঞ্জে পূর্ববিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের কারণে রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় আল-আমিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মিজমিজি তেরা মার্কেটের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে তার পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি শনাক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আল-আমিন নামে এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন এবং জানান, দু-এক দিন আগে রনির সঙ্গে তার ঝগড়া হয়েছিল, সেই বিরোধের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আটক আল-আমিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে।

আরও পড়ুন: বিড়ি খাওয়া নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল রমজান আলীর

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মিজমিজি তেরা মার্কেটের সামনে রনি নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই অলিউল্লাহকে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আল-আমিন নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%