০৪:১৪ পি.এম
গণমানুষের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা বৃদ্ধি করার উদ্দেশ্যে গুলশান সোসাইটির পক্ষ থেকে রিক্সা চালক, পথশিশু এবং নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই উৎসবের আয়োজন করা হয়, যেখানে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মৌসুমী ফল বিতরণ করা হয়।
গুলশান এলাকার বাসিন্দাদের স্বেচ্ছাসেবী সহযোগিতার মাধ্যমে সংগৃহীত এই মৌসুমী ফলগুলো সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা
এ সময় গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ সোসাইটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার ওমর সাদাত বলেন, 'আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তার মধ্যে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।'
গুলশান সোসাইটি জানিয়েছে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন