১১:১৫ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহামেদ। রবিবার সকাল ১০টার দিকে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীসেবার মান এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, সহকারী পাবলিক হেলথ নার্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও অন্যান্য কর্মকর্তা।
প্রসঙ্গত, পরিদর্শন শেষে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা এবং ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবার প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন