মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি
১১:২৫ পি.এম
অদ্য ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
সভায় নওগাঁ জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক, পুলিশের ওপর হামলা ও অস্ত্র সহ ১৪ মামলার আসামী নয়ন মিয়া, প্রকাশ নয়ন ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত শনিবার গতরাতে সেনবাগ থানা ও নরসিংদী থানা পুলিশ যৌথ অভিয়ান চালিয়ে তার গ্রেফতারের মাধ্যমে এই সফলতা অর্জন করে। নয়নকে উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকার শশুড় বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নরসিংদী সহ বিভিন্ন থানায় একাধিক মামলায় আদালতের সাজার ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত নয়ন নরসিংদী জেলার মনোহদী উপজেলার ৩ নং লেবুতলা ইউপির আবদুল আজিজের ছেলে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাকরিতে ২৫ বছরের সময়কাল পূর্ণ করার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা প্রাপ্য হবেন না, বলে এক রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতে বিধান করা হয়েছে যে ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে একজন সরকারি কর্মচারী কোনো সুবিধার অধিকারী হবেন না।
হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে, গত ১১ মার্চ আপিল বিভাগ ওই রায় দেন বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব। ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৯ জুলাই প্রকাশিত হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব।
নথিপত্র থেকে জানা যায়, সহকারী বিচারক হিসেবে ১৯৯১ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন মাহবুব মোরশেদ। তিনি সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি স্বেচ্ছায় পদত্যাগপত্র দেন, তখন তিনি অতিরিক্ত জেলা জজ। সার্ভিসে ১৯ বছর হিসাবে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক পাওয়ার জন্য ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তিনি।
সুতরাং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ পাঠানো এক চিঠিতে জানানো হয় যে, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর আগের চাকরিকাল বাজেয়াপ্ত হবে। অর্থাৎ পেনশনের জন্য তা গণনাযোগ্য হবে না (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। পেনশনার মাহবুব মোরশেদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়নি। তাই তিনি সংশ্লিষ্ট বিধানের আলোকে পেনশনের জন্য কোনো আবেদন করেননি।
এ পরিস্থিতিতে বিধি-৩০০ এবং ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুব মোরশেদ ২০১৬ সালে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২১ সালের ১৮ মার্চ রায় দেন। এতে ২০১৫ সালের ২৫ মার্চের চিঠিটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে, রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে চাকরির মেয়াদ অনুসারে মাহবুব মোরশেদের পেনশনসহ অন্যান্য বকেয়া সুবিধা গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে। ২০২২ সালের ২৪ অক্টোবর লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। সেই সঙ্গে, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চলমান রাখেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ আপিল করে।
রাষ্ট্রপক্ষের করা সেই আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত ১১ মার্চ আপিল বিভাগ ওই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানিতে ছিলেন। রিট আবেদনকারী আইনজীবী মো. মাহবুব মোরশেদ নিজেই শুনানি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে নিজের গাড়িতে করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম। একই সঙ্গে তিনি আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়ারও ব্যবস্থা করে দিয়েছেন।
আজ রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পোরশা কলেজ এবং খাড়ীর মাঝামাঝি এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটো ভ্যানের আরোহী আব্দুল বাসির (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে।
জানা গেছে, দুর্ঘটনার সময় ইউএনও রাকিবুল ইসলাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি দেখেই তিনি তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থামান এবং স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে তুলে নেন। এরপর দ্রুত তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং দ্রুত স্থানান্তরের জন্য নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্সের ভাড়ার ব্যবস্থা করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনায় বাসিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একজন সরকারি কর্মকর্তার এমন তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপে স্থানীয়রা তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও মহোদয় যদি ওভাবে এগিয়ে না আসতেন এবং দ্রুত চিকিৎসার উদ্যোগ না নিতেন, তবে আহত ব্যক্তির পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হতে পারত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, টানা বর্ষণ এবং উজানী ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি মানুষের জন্য খাদ্য এবং চিকিৎসাসহ সব ধরনের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নিয়েছে।
আজ রোববার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার আশ্রয়কেন্দ্রে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এম ইকবাল হোসেইন বলেন, "পানিবন্দি মানুষের দুর্ভোগ কমা পর্যন্ত যত প্রকার সাহায্য দরকার সেটা সরকার দেবে।" তিনি আরো বলেন, "এর জন্য যত বরাদ্দ দরকার, সরকার তার জন্যও ব্যবস্থা নেবে।" প্রতিমন্ত্রী জানান, "সরকারি সহায়তা থেকে দুর্গত কোনো মানুষ বাদ পড়বে না।"
এছাড়া, বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কারকাজসহ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী উদ্যোগ নেয়া হবে বলেও তিনি জানান।
বিকেলে চকরিয়ায় পৌঁছে তিনি বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি দুর্গত মানুষের দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন এবং খোঁজখবর নেন। পরে, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ