০২:০৫ পি.এম
বাংলাদেশে প্রতিবছর ঘূর্ণিঝড় আক্রমণ করে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপকূলের দিকে ঘূর্ণিঝড় রেমাল অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে সাগর পাড়ের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি থেকে বাঁচার দোয়া শিক্ষা দিয়েছেন প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমকা বাতাসের কারণে আতঙ্কিত হয়ে যেতেন এবং উদ্বিগ্নভাবে চলাফেরা করতেন। যখন বৃষ্টি হতো, তখন তিনি আনন্দিত হতেন। হযরত আয়েশা (রা.) বলেন, যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত এবং ঝড়ো বাতাস বইত, তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাবয়বে চিন্তার ছাপ দেখা যেত। এই পরিস্থিতি দেখে তিনি এদিক-সেদিক পায়চারি করতে থাকতেন এবং এ দোয়া পড়তেন-
اللَّهُمَّ إِنِّي أَسأَلك خَيرهَا وَخير مَا فِيهَا وَخير مَا أرْسلت بِهِ وَأَعُوذ بك من شَرها وَشر مَا فِيهَا وَشر مَا أرْسلت بِهِ উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা-ফিহা ওয়া শাররি মা-উরসিলাত বিহি।
আরও পড়ুন: ইসলামে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়েছে
অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে এ বৃষ্টির কল্যাণগুলো কামনা করছি, এই বৃষ্টিতে যেসব কল্যাণ রয়েছে সেগুলো কামনা করছি এবং এই বৃষ্টির মাধ্যমে প্রেরিত কল্যাণ প্রার্থনা করছি। আর এ বৃষ্টি ও বৃষ্টির মাধ্যমে প্রেরিত সব রকম অকল্যাণ ও বিপদাপদ থেকে পরিত্রাণ চাই।
যখন বৃষ্টি হতো, তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হয়ে যেতেন। হযরত আয়েশা (রা.) আরও বলেন, আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম যে, লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে, কিন্তু আপনি তা দেখে চিন্তিত হয়ে পড়েন। এর জবাবে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি এ ভেবে উদ্বিগ্ন হই যে, বৃষ্টি আমার উম্মতের ওপর আজাব হিসেবে পতিত হয় কি না। কারণ, আগের উম্মতদের ওপর এভাবে (বৃষ্টি বর্ষণের আকারে) আজাব এসেছে। (বুখারি: ৩২০৬)
নিরাপদ স্থানে আশ্রয় নেয়া
ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে যাওয়ার জন্য মহান আল্লাহর ওপর ভরসা করতে হবে। হযরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘এক ব্যক্তি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রসুল! আমি কীভাবে আল্লাহর ওপর ভরসা করবো? আমার উটনিটি ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে?’ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমে তোমার উটনিটি বাঁধ, এরপর আল্লাহর ওপর ভরসা করো। (তিরমিজি: ২৫১৭)
আরও পড়ুন: মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদা উত্তম: সানিয়া মির্জা
বেশি বেশি ইস্তিগফার পাঠ করা
ইস্তিগফার পাঠের মাধ্যমে বান্দার ক্ষয়-ক্ষতি রোধ করা সম্ভব। মহান আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً*يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَاراً*وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَاراً অতপর বলেছি- তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন। (সুরা নুহ, আয়াত : ১০-১২)
ইস্তিগফারের বাক্য
أَستَغْفِرُ اللهَ উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
আরও পড়ুন: বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে?
أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ উচ্চারণ: আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি।
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ উচ্চারণ: আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি।
অর্থ : আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।
আরও পড়ুন: ৮২ বছরের মরিয়ম ১০ বছরে ক্যাসেট শুনে কোরআন মুখস্থ করেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন