ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

স্টেডিয়ামে পানি বোতল নিয়ে আসার অনুমতি দিল ফিফা


স্টেডিয়ামে পানি বোতল নিয়ে আসার অনুমতি দিল ফিফা

বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে ফিফা। সমর্থক সংগঠন ও বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিকদের তীব্র সমালোচনার পর সংস্থাটি দর্শকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই নতুন নিয়মটি এখনও মেক্সিকোর ভেন্যুগুলোর জন্য প্রযোজ্য নয়। নিরাপত্তাজনিত কারণে শক্ত প্লাস্টিক কিংবা ধাতব নির্মিত পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় বলা হয়েছিল, দর্শকেরা এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল সঙ্গে নিতে পারবেন। কিন্তু গত মঙ্গলবার প্রকাশিত সংশোধিত নির্দেশিকায় পুনর্ব্যবহারযোগ্য বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তখন ফিফা যুক্তি দিয়েছিল, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কারণ বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অনেক অঞ্চলে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে পানির বোতল নিষিদ্ধ করাকে অযৌক্তিক বলে সমালোচনা করেন অনেকেই। ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ অভিযোগ করে, এই সিদ্ধান্তের মাধ্যমে দর্শকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি করা হচ্ছে। তাদের মতে, সমর্থকদের বড় একটি অংশ এমনটাই মনে করেছে। উল্লেখ্য, বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে পানি, কোমল পানীয় ও জুস সরবরাহের একচেটিয়া অধিকার রয়েছে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকাকোলার। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরিচ্যুত ৪ সাংবাদিকের বিষয়ে সংসদে যা বললেন হান্নান মাসউদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


চাকরিচ্যুত ৪ সাংবাদিকের বিষয়ে সংসদে যা বললেন হান্নান মাসউদ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বর্তমানে টিভির চাকরিচ্যুত ৪ সাংবাদিকের বিষয় নিয়ে আলোচনা করেছেন।

রোববার সংসদ অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে হান্নান মাসউদ প্রশ্ন করে বলেন, 'আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেছি। এখন যারা ক্ষমতার আসনে তাদেরাও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু এ সরকার ক্ষমতায় আসার পর বেসরকারি টিভি চ্যানেলের ৪ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।'

সংসদ সদস্য আরও বলেন, 'আমি জানতে চাই, এই চারজন সাংবাদিকের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয়নি। এই বিষয়ে সরকার কোনো তদন্ত করে দেখে কিনা? তাদেরকে চাকরিচ্যুত করা স্বাধীন সংবাদপত্রের ওপর হস্তেক্ষেপ কিনা সেটাও জানতে চাই।'

এর আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ সংসদ-সদস্যদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্টিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন আতিকা মীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


কার্টিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন আতিকা মীর

গ্রিসের থেসালোনিকিতে অনুষ্ঠিত 'চ্যাম্পিয়নস অফ দ্য ফিউচার একাডেমি' (COTFA) কার্টিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ১১ বছর বয়সী আতিকা মীর সব কটি রেস জিতে নিয়েছেন।

দুবাইভিত্তিক এই তরুণ রেসার জুনিয়র ক্যাটাগরিতে কোয়ালিফাইং, দুটি হিট রেস এবং ফাইনাল সবগুলোতেই প্রথম স্থান অধিকার করেছেন। এমনকি এই সিরিজের ইতিহাসে এক উইকেন্ডে চারটি সেশনেই জয়লাভ করা মাত্র তৃতীয় ড্রাইভার হিসেবে তিনি এই বিরল রেকর্ড গড়েছেন।

১১ থেকে ১৪ বছর বয়সী প্রতিযোগীদের জন্য নির্ধারিত ক্লাসে এটি আতিকার প্রথম সিজন। এই প্রতিযোগিতায় অধিকাংশ রেসারই আতিকার চেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন। কিন্তু, তা সত্ত্বেও তিনি ৫৬.৭৭ সেকেন্ডে ল্যাপ শেষ করে পোল পজিশন নিশ্চিত করেন এবং কোনো পর্যায়ে অন্য কোনো ড্রাইভার তার লিড ভাঙতে পারেনি।

সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এই অভাবনীয় সাফল্যের ঠিক আগের দিনই আরেকটি ফাইনালে আতিকা দুর্ঘটনার শিকার হয়েছিলেন। কিন্তু পরের দিন ট্র্যাকে ফিরে এসে তিনি প্রতিটি সেশনে একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন। তার বাবা আসিফ মীর, যিনি ২০০০ সালে ভারতের প্রথম ন্যাশনাল কার্টিং চ্যাম্পিয়ন ছিলেন, মেয়ের এই আগ্রাসী এবং পেশাদার পারফরম্যান্সে অবাক হয়ে বলেন যে, আগের দিনের দুর্ঘটনার হতাশা থেকেই সম্ভবত সে এমন রাজকীয় পারফরম্যান্স প্রদর্শনের নেশা পেয়েছিল।

জম্মু ও কাশ্মীরে শেকড় থাকা আতিকা বর্তমানে বিশ্বের মাত্র তিনজন মেয়ের মধ্যে একজন এবং প্রথম ভারতীয় ও এশীয় নারী হিসেবে ফর্মুলা ওয়ান একাডেমির মর্যাদাপূর্ণ ডিসকভার ইওর ড্রাইভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন। এই প্রোগ্রামটি তাকে কার্টিং চ্যাম্পিয়নশিপসহ অন্যান্য প্রতিযোগিতায় প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা প্রদান করছে।

গ্রিসের এই জয়ের পর পোডিয়ামে দাঁড়িয়ে যখন ভারতের জাতীয় সংগীত বাজছিল, তখন ১১ বছর বয়সী এই অপরাজিত রেসার এক নতুন ইতিহাস উদযাপন করছিলেন। এর আগেও ২০২১ সালে মাত্র ছয় বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় নারী হিসেবে এফআইএ (FIA) আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ জেতাসহ তার ঝুলিতে অসংখ্য রেকর্ড রয়েছে। সূত্র: দ্যা ইসলামিক ইনফরমেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে স্থানীয়রা আটক করেছে। এ সময় পুলিশ মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস এবং দুটি বাস জব্দ করেছে।

রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ করেই সড়কে নেমে একটি মিছিল শুরু করেন। স্থানীয় সূত্র দাবি করছে, প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

স্থানীয় সূত্র জানাচ্ছে, মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল। প্রথমে বুড়িচং উপজেলার নিমসার মহাসড়ক এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়। পরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে ইউটার্ন মোড় এলাকায় এসে আকস্মিক মিছিল বের করেন।

মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে। এসময় মিছিলকারীদের বহনকারী কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মোট ৪৫ জনকে আটক করে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ দমনের জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে। তিনি বলেন, "মিছিলের নামে যদি জনগণের ভোগান্তি করার পাঁয়তারা করে তাহলে আমরা শক্তহাতে দমন করব।"

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানাচ্ছেন, হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। উক্ত মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস মাইক্রোবাস এবং দুটি বাস জব্দ করা হয়েছে।

এই ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল-হামলার পর সুধারাম থানার ওসি প্রত্যাহার, গ্রেফতার ৪৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল-হামলার পর সুধারাম থানার ওসি প্রত্যাহার, গ্রেফতার ৪৭

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা-সংঘর্ষ এবং ছাত্রলীগের মিছিলের ঘটনার পর সদর উপজেলার সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৭ জুন) জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এবার তৌহিদুল ইসলামকে প্রত্যাহারের পর সুধারাম থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ কামরুল ইসলামকে। মোহাম্মদ কামরুল ইসলাম এর আগে ফেনীর সোনাগাজী থানার ওসি ছিলেন। ইতিমধ্যে তিনি সুধারাম থানায় যোগ দিয়েছেন। উল্লেখ্য, মোহাম্মদ কামরুল ইসলাম এর আগেও এই থানায় ওসির দায়িত্ব পালন করেছেন; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে সোনাগাজীতে বদলি করা হয়েছিল।

এদিকে সংঘর্ষের ঘটনার পর সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকেও হাতিয়া থানায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে পদায়ন করা হয়েছে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, 'নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ কিংবা বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় ওসি পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। জেলা পুলিশ সুপার প্রয়োজন অনুযায়ী এক থানা থেকে অন্য থানায় ওসি বদলি করতে পারেন।'

পুলিশ, দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) বিকেলে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। ওই মিছিলের প্রতিবাদে শনিবার (৬ জুন) বিকেলে একই বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামীর ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টার দিকে কর্মসূচি শেষ করে নেতা-কর্মীরা বাজার ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল শেষে খবর পান যে, পাশের কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত উল্যাহসহ একদল আওয়ামী লীগ সমর্থক পশ্চিম শুল্লাকিয়া গ্রামের দলীয় কার্যালয়ে বসে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এই খবর পেয়ে ছাত্রদলের একদল কর্মী ইউপি চেয়ারম্যানের বাড়ির পাশের ওই কার্যালয়ের সামনে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

হামলায় শ্রমিক দল নেতা মো. হৃদয়ের মাথা ফেটে যায় এবং ছাত্রদলের আরও ৬ কর্মীসহ উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হন। সংঘর্ষে আহত হয়েছেন ইউপি চেয়ারম্যান শাহদাত উল্যাহও।

পাল্টাপাল্টি হামলা চলাকালে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি ও ছাত্রদল কর্মীদের কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং একটিতে আগুন ধরিয়ে দেন। পাল্টা জবাবে বিএনপি ও ছাত্রদলের কর্মীরাও স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে শ্রমিক দল নেতা আহত হওয়া ও দলীয় কর্মীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় বিএনপি এবং ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক চেয়ারম্যান শাহদাত উল্যাহর বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান। পরে সুধারাম থানার পুলিশ ও নোয়াখালী ক্যাম্প থেকে র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, এ ঘটনার পর সুধারাম থানায় ১৪৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৭ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%