ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়ক ও নৌপরিবহন মন্ত্রীর গভীর শোক


বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়ক ও নৌপরিবহন মন্ত্রীর গভীর শোক

কলাবাগান থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামীম উল্লাহ চিশতীর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার (২১ জুন) তার একটি শোকবার্তায় সড়কমন্ত্রী শেখ রবিউল আলম শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে শোকসন্তপ্ত তার পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘মরহুম শামীম উল্লাহ চিশতী ছিলেন একজন পরহেজগার ও সজ্জন মানুষ। আমি দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

আরও পড়ুন: রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন ৯৯ বার পেছাল

সড়কমন্ত্রী শোকবার্তায় শামীম উল্লাহ চিশতীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০১:৫৮ এম


রাজধানীতে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী শহরে মিছিলের চেষ্টার সময় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার, ২১ জুন, রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এদিকে, একই দিন গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। ওই অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ হতে পারেন ‘কার্ড-প্রিয়’ রেফারি রামোস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:০৫ এম


স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের জন্য চ্যালেঞ্জ হতে পারেন ‘কার্ড-প্রিয়’ রেফারি রামোস

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সেলেসাও শিবিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে মেক্সিকোর রেফারি সিজার আরতুরো রামোসের নাম। কার্ড দেখানোর ক্ষেত্রে কঠোর এই রেফারিই পরিচালনা করবেন ম্যাচটি।

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হবে কার্লো আনচেলত্তির দলের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কি না, তা নির্ভর করবে মরক্কো ও হাইতির ম্যাচের ফলাফলের ওপর।

ব্রাজিল সমর্থকদের উদ্বেগের একটি কারণও আছে। রামোসের পরিচালনায় এর আগে দুটি ম্যাচ খেলেছে সেলেসাওরা, কিন্তু কোনো ম্যাচেই জয় পায়নি। ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র এবং ২০২৪ কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে দায়িত্বে ছিলেন এই মেক্সিকান রেফারি।

চলতি বিশ্বকাপে এটি হবে রামোসের দ্বিতীয় ম্যাচ। এর আগে ইরান ও নিউজিল্যান্ডের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সেই ম্যাচে কোনো বিতর্ক ছাড়াই দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই রেফারি।

তবে কার্ড দেখানোর ক্ষেত্রে তার কঠোরতার পরিসংখ্যান বেশ চোখে পড়ার মতো। ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ পরিচালনা করে তিনি ১২৭টি হলুদ কার্ড দেখিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে তার কার্ড দেখানোর গড় প্রায় ৪ দশমিক ৮৮।

এদিকে বিশ্বকাপেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন রামোস। ইরান-নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনার মাধ্যমে পুরুষ বিশ্বকাপে নিজের অষ্টম ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এর ফলে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ পরিচালনার রেকর্ডে আরমান্দো আর্চুন্দিয়ার পাশে নাম লেখান এই রেফারি।

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ম্যাচ পরিচালনার বিশ্বরেকর্ড স্পর্শ করতে রামোসের প্রয়োজন আর মাত্র তিনটি ম্যাচ। বর্তমানে এই কীর্তির মালিক উজবেকিস্তানের রাভশান ইরমাতভ। বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি গ্রুপ পর্ব, দুটি শেষ ষোলোর ম্যাচ এবং ২০২২ সালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার সেমিফাইনাল পরিচালনা করেছেন রামোস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে মুখোমুখি বেলজিয়াম ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:১২ এম


প্রথম জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে মুখোমুখি বেলজিয়াম ও ইরান

গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচ ড্র হওয়ার ফলে এখন বেলজিয়ামের জন্য জয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নিজেদের অবস্থান শক্ত করতে তাদের জয় ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট লাভ করা তাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। তবে ইরান কিন্তু সহজে ছেড়ে কথা বলবে না। নিউ জিল্যান্ডের বিপক্ষে তারা দুইবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় ম্যাচটি শেষ করে।

আন্তর্জাতিক ফুটবলে এটি বেলজিয়াম এবং ইরানের প্রথম ملاقات হতে চলেছে। বিশ্বকাপে বেলজিয়াম তাদের শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি (২ ড্র, ১ হার)। তবে প্রতিযোগিতাটিতে এর আগে তাদের ১৩ ম্যাচের মধ্যে কেবল দুটি ম্যাচে জিততে ব্যর্থ হয়েছিল (১১ জয়, ২ হার)।

আত্মঘাতী গোল বাদ দিলে, ২০২২ সালের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে মিচি বাতসুয়াইয়ের গোলের পরে থেকে রেড ডেভিলরা বিশ্বকাপে আর কোনো গোল করতে পারেনি। তারা বিশ্বকাপে তাদের সবশেষ ৪৬ শট থেকে একবারও জাল খুঁজে পায়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে, নিজেদের সবশেষ ১৪ ম্যাচে বেলজিয়াম অপরাজিত রয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিরুদ্ধে ইরান মাত্র ১০ ম্যাচে একটি জয় বের করেছে (২ ড্র, ৭ হার)। যদিও সেই জয়টি তাদের সর্বশেষ ম্যাচে করেছেন, যেখানে তারা ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েলসের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, প্রবাসীদের উদ্দেশে বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:২২ এম


দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, প্রবাসীদের উদ্দেশে বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি: পিএমও

কুয়ালালামপুর. ২১ জুন ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।' রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, 'প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের আমাদের কী দাবি আছে সেটার বাইরে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কর্তব্য কী দেশের প্রতি।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আপনাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে। আসুন আজকের দিন থেকে আমরা চিন্তা করি, আমরা কি করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা, আপনাদের কাছে আমি এই আশা রাখছি।'

গত দেড় দশকে দেশে ফ্যাসিবাদী শাসনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'এ দেশ থেকে কেউ একজন, একটা গোষ্ঠী নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। দেশটাকে একদম ধ্বংস করেছে। আমরা চেষ্টা করছি, বুকের রক্ত দিয়েছে মানুষ, এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।'

ছবি: পিএমও

রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শাংগ্রি লা হোটেলে প্রবেশ করার পর মালয়েশিয়া প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

দেশ গঠনের নিজের চিন্তা ও পরিকল্পনাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিগুলো নিয়ে কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, 'আমি আমার চিন্তার কথাগুলো আপনাদেরকে বলেছি। দোয়া করবেন যাতে এইগুলো বাস্তবায়ন করতে পারি।'

প্রধানমন্ত্রী নিজের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরেন এবং উপস্থিত প্রবাসীরা মনোযোগ দিয়ে তার বক্তব্য শোনেন এবং চিন্তাভাবনার প্রতি সমর্থন প্রকাশ করেন।

বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সামনে একটা অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তবে এখানে একটা বিরাট 'তবে' আছে। তবে হচ্ছে যে, আমাদেরকে এর জন্য পরিশ্রম করতে হবে, আমাদেরকে এর জন্য কষ্ট করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে, আমাদেরকে এর জন্য ধৈর্য ধারণ করতে হবে।'

তিনি বলেন, 'আমি আসার সময় কুয়ালালামপুর থেকে রাস্তাগুলো অনেক পরিষ্কার লেগেছে আমার কাছে এবং এই পরিষ্কার করার কাজটি কিন্তু আমার দেশের ভাইরাই করছে। আমার দেশের ভাইরা যদি এখানে এত সুন্দর কাজ করতে পারে তাহলে আমরা দেশে কেন পারব না? প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।'

১/১১ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'দেখুন বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় এবং পরবর্তীকালে আমার সাথে, আমার মায়ের সাথে, আমার ভাইয়ের সাথে অনেক ঘটনা ঘটেছে যা কল্পনায়ও আনার মতো নয়।'

প্রধানমন্ত্রী বলেন, 'এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমি প্রধানমন্ত্রী, আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে অনেক কিছু প্রতিশোধ নিতে পারি। কিন্তু আমি যদি সেটি করি, তাহলে তাতে উপকার কী হবে, বলুন? কারো উপকার হবে না। তাই এই প্রতিশোধ, প্রতিহিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।'

উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা প্রবাসী। অবশ্যই দেশের প্রতি আপনাদের দাবি আছে, পাশাপাশি, দেশের প্রতি আপনাদের কর্তব্যও আছে।'

তিনি বলেন, 'প্রবাসী হিসেবে আপনার যেমন দেশের প্রতি কর্তব্য আছে, দেশি হিসেবে আমাদেরও দেশের প্রতি কর্তব্য আছে। আসুন আমাদের কী দাবি আছে সেটার বাইরে এসে চিন্তা করি, দেশের প্রতি আমাদের কী কর্তব্য আছে। আমরা দেশ থেকে কী নেবো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।'

ছবি: পিএমও

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমি আমাদের প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুবিধা আদায়ের লক্ষ্যে এ দেশের সরকার প্রধানের সঙ্গে কথা বলব। চেষ্টা করব এ দেশের আইনের মধ্যে থেকে সর্বোচ্চটা আদায় করতে।'

প্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাই কমিশনার মঞ্জুরুল করীম।

দুই দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক করবেন তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%