ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কেরানীগঞ্জে মহানবীকে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদের ফাঁসির দাবি, আলেমদের হুঁশিয়ারি


কেরানীগঞ্জে মহানবীকে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদের ফাঁসির দাবি, আলেমদের হুঁশিয়ারি

ঢাকার কেরানীগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদ নামের দুই ব্যক্তির ফাঁসির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। একই দাবি সমাবেশের সভাপতির ভূমিকায় আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীও করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাঁরা এই দাবি তুলে ধরেন।

মাওলানা জুনায়েদ আল হাবীব প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের কাছে একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই জালিম নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় রাজপথের আন্দোলন আরও তীব্র হয়ে উঠবে।

আরও পড়ুন: আমন্ত্রণ পেয়ে বিরোধীদলীয় নেতা আসেননি, জুলাইকে ধারণ করেন না : প্রধানমন্ত্রী

তিনি আরো বলেন, ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

সমাবেশের সভাপতির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী উল্লেখ করেন, ‘আজকে কেরানীগঞ্জের রাস্তায় এক পাশ বন্ধ হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে দুই পাশ বন্ধ করে দেওয়া হবে। অনিক ও জুনায়েদের ফাঁসি কার্যকর না হলে ঢাকাসহ বিভিন্ন পয়েন্টে রাস্তা বন্ধ করে তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে।’

তিনি মহানবী (সা.)-এর সম্মান ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে মাওলানা মজিবুর রহমান হামিদী, মুফতি আবু সাঈদ মিসবাহ, মুফতি শামসুল হক, আল্লামা বিলাল হুসাইন, মাওলানা লোকমান ছাদী ও মাওলানা নুরুল হক বক্তব্য দেন।

আরও পড়ুন: গণপূর্ত প্রতিমন্ত্রী: বাংলাদেশে সংখ্যালঘু শব্দের ব্যবহার নেই

বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশটি পরিচালনা করেন মুফতি মীর শামসুদ্দিন বড়াইলী, মুফতি আবুল হাসানাত ফরিদী, মুফতি তাহের আ. হালিম ও মুফতি আসাদুল্লাহ তানজিল।

ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান। সমাবেশ থেকে দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না: মুফতী আব্দুল মালেক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দ মনজুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণ করা হচ্ছে তাঁর সাহিত্যকর্ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ এম


সৈয়দ মনজুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণ করা হচ্ছে তাঁর সাহিত্যকর্ম

আজ সৈয়দ মনজুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি একজন শিক্ষাবিদ, কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এই লেখক গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় স্বতন্ত্র অবদান রেখেছেন। ২০২৫ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেট শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে আইরিশ কবি ডাব্লিউ বি ইয়েটসের ওপর গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তিনি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা ও সাহিত্য-সমালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সৈয়দ মনজুরুল ইসলামের কথাসাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য হলো বাস্তবতা ও কল্পনার মেলবন্ধন। তাঁর গল্পে দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা কখনো জাদু-বাস্তবতার আবহে নতুন মাত্রা পায়। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘প্রেম ও প্রার্থনার গল্প’, ‘আধখানা মানুষ’ এবং ‘অলস দিনের হাওয়া’।

সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদক লাভ করেন।

শিক্ষকতা, সাহিত্যচর্চা ও মননশীল লেখালেখির মাধ্যমে তিনি বাংলাদেশের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ এম


চাঁদপুরের মেঘনায় মা ইলিশ রক্ষার অভিযানে ৩ জেলে আটক

চাঁদপুর, ৯ অক্টোবর, ২০২৬ : মা ইলিশ রক্ষার উদ্দেশ্যে মেঘনা নদীতে নৌ পুলিশের একটি অভিযানে তিন জেলেকে আটক করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে এই অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাইসহ তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৮০ মিটার চায়না চাই উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয় মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাটের সংলগ্ন মেঘনা নদীর তীরে এবং জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ লঞ্চঘাটের সামনে। অভিযানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশগ্রহণ করেন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-বাবু মোল্লা (২০), জয়নাল আবেদীন (১৯) ও আক্কাস সরদার (৫৮)। তাদের বাড়ি মতলব উত্তর উপজেলায়।

শুক্রবার সন্ধ্যায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক মো. রহুল আমিন, অভিযানের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাছ শিকারের প্রস্তুতিকালে নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ চায়না চাই ব্যবহার করার কারণে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত জালগুলোও জব্দ করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আরমানের ৫ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ এম


শাহজালালে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আরমানের ৫ দিনের রিমান্ড

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট উদ্ধার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া আরমান উদ্দিন সিদ্দিকীর জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আজ শুক্রবার, পুলিশ আরমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। তদন্তের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা এসআই আবু বক্কর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ অক্টোবর শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট (জি৯-৫১৮) দিয়ে ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিকী (৩৬)। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে তাকে নজরদারিতে রাখে। পরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর, তিনি ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসলে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার পায়ুপথ থেকে সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে ছিল ২৪ ক্যারেটের ১ হাজার ২৯০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ এম মামুন কায়সার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় অসহায়দের সঙ্গে মাটিতে বসে দুপুরের খাবার খেলেন পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ এম


মোংলায় অসহায়দের সঙ্গে মাটিতে বসে দুপুরের খাবার খেলেন পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট, ৯ অক্টোবর, ২০২৬ : মোংলায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘একবেলার মেহমানখানা’য় আকস্মিকভাবে উপস্থিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মাটিতে বসে ছিন্নমূল ও অসহায় মানুষের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর মোংলা পোর্ট পৌরসভা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি উপস্থিত অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মোংলা পোর্ট পৌরসভা ও আশপাশের গ্রামের অসহায়, দুস্থ, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মুখে সপ্তাহে অন্তত একবেলা পুষ্টিকর ও ভালো মানের খাবার তুলে দেওয়ার লক্ষ্যে স্থানীয় যুবসমাজ এ উদ্যোগ গ্রহণ করেছে। গত এক বছর ধরে, নিজস্ব অর্থায়ন, স্থানীয় ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতি শুক্রবার জুমার নামাজের পর এ আয়োজন চলমান রয়েছে।

শুক্রবার মোংলায় সরকারের পূর্বনির্ধারিত কয়েকটি প্রশাসনিক কর্মসূচি পালন শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম স্থানীয় যুবকদের এ মানবিক উদ্যোগের কথা জানতে পারেন। এরপর তিনি কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি মেহমানখানার অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

সেখানে গিয়ে তিনি চেয়ার-টেবিলে না বসে মাটিতে চট বিছিয়ে বসে থাকা ক্ষুধার্ত ও ছিন্নমূল মানুষের পাশে বসেন এবং তাদের খোঁজখবর নেন। পরে তার সঙ্গে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি), মোংলা থানার পুলিশ কর্মকর্তা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ রাজনৈতিক নেতারাও সেখানে বসে দুপুরের খাবার গ্রহণ করেন।

খাবার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, "আমাদের এই জাঁকজমকপূর্ণ সমাজের অন্তরালে এখনো বহু অসহায় ও হতদরিদ্র মানুষ রয়েছেন, যারা দু-মুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খান। তারা একবেলা ভালোভাবে খেতেও পারেন না।" তিনি আরও বলেন, "এসব অবহেলিত মানুষকে সপ্তাহে অন্তত এক দিন একবেলা ভালো খাবার খাওয়ানোর যে উদ্যোগ স্থানীয় যুবসমাজ নিয়েছে, তা অত্যন্ত মহতী ও প্রশংসনীয়।"

তিনি উল্লেখ করেন, "সমাজ থেকে বৈষম্য দূর করতে এ ধরনের মানবিক কাজে বিত্তবানসহ সমাজের সবার এগিয়ে আসা উচিত। এর মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও অটুট থাকে এবং আমরা সবাই একে অপরের সুখ-দুঃখের প্রকৃত সাথি হতে পারি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%