ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার


ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজারের কাছে অবস্থিত একটি আবাসিক হোটেলের ৫ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মেহেদী হাসান রিয়াদ (২৬), পিতা রমজান আলী, পিয়াজীকাটা, ৬ নম্বর ওয়ার্ড, খুটাখালী, ইউনিয়ন, চকরিয়া; হারুন রশিদ (৩৫), পিতা মৃত আব্দু সালাম, ঈদগাঁও বাজার, ১ নম্বর ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও; নুরুল আমিন (৩০), পিতা মৃত বশির আলম, নতুন অফিস পূর্ব পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও এবং মাসুদ করিম (২৩), পিতা আব্দুল খালেক, নাপিতখালী ঘোনার পাড়া, ৫ নম্বর ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলের ওই কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি গ্যাস লাইটার, ১০টি লাল রঙের বোতলের ছিপি, ১০টি প্লাস্টিকের পাইপ ও ১০টি ফ্লুয়েল পেপার জব্দ করা হয়।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘টিপুনগর’ ঘেরের মাছ বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


‘টিপুনগর’ ঘেরের মাছ বিক্রির ঘটনায় তদন্ত কমিটি গঠন

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত আদালতের নিয়ন্ত্রণে থাকা আলোচিত ‘টিপুনগর’ মৎস্য ঘেরের মাছ অবৈধভাবে বিক্রির অভিযোগের তদন্তের জন্য জেলা পুলিশ একটি কমিটি গঠন করেছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবিরকে এই দায়িত্ব প্রদান করা হয়। এই ঘটনা গত মঙ্গলবার বিকেলে ঘটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, ১৫ আগস্ট হাইমচর থানার তৎকালীন ওসির নির্দেশে এসআই জাকির হোসেন ঘের থেকে মাছ ধরে পার্শ্ববর্তী হায়দারগঞ্জে বিক্রি করেন। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, আদালতের নিয়ন্ত্রণে থাকা এই সম্পত্তি বা মাছ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের উন্মুক্ত নিলাম বা দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ ছাড়া বিক্রির কোনো অর্থও সরকারি কোষাগারে জমা হয়নি। অভিযুক্ত এসআই জাকির হোসেন ৩৯ হাজার টাকায় মাছ বিক্রির কথা স্বীকার করে জানান, ওই টাকা তৎকালীন ওসির কাছে দেওয়ার কথা ছিল। তবে, তৎকালীন ওসি বদলি হওয়ায় বর্তমান ওসি এ বিষয়ে মন্তব্য করতে পারেননি।

ঘেরের সুরক্ষার জন্য মাছ তুলে বিক্রির কথা বলা হলেও পুরো বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। গত দুই বছর ধরে স্থানীয় লোকজন টিপু নগরের মাছের ঘের থেকে মাছ এবং বাগান থেকে ফল-ফসল চুরি করে নিয়ে যাচ্ছিল। এ জন্য স্থানীয় থানার পক্ষ থেকে জাল ফেলা মাছ ধরা এবং পরে সেগুলো বিক্রি করা হচ্ছিল। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা ছিল।

হাইমচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, "আমরা গত ১৫ আগস্ট ওসি সাহেবের নির্দেশে টিপু নগর থেকে যে মাছ ধরেছি, সেগুলো পাশের জেলার হায়দারগঞ্জে নিয়ে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছি।" তিনি আরও জানান, মাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব ওসি সাহেবের। কিন্তু ওসি সাহেব ১৯ আগস্ট থানায় বদলী হয়ে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত হন। নতুন ওসি মো. শাহ আলম যোগদান করেন। এ বিষয়ে ওসি শাহ আলম বলেন, "আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। কারণ আমি ২৩ আগস্ট এখানে যোগদান করি।"

বর্তমান হাইমচর উপজেলার ইউএনও মো. নজরুল ইসলাম জানান, "আমি ২৩ আগস্ট এই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করি। টিপুনগর থেকে যে মাছ বিক্রি হয়েছে সেটা উন্মুক্ত নিলাম বা দরপত্রের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে জেনেছি।" তিনি আরও বলেন, "কিন্তু সরকারের অধিনে থাকা কোনো কিছু বিক্রি করতে হলে নিলামের মাধ্যমেই বিক্রি করতে হয়।" তবে থানা পুলিশ কোনো নিলাম আয়োজন করেনি বা তাদেরকেও জানায়নি। মাছ বিক্রির অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। চাঁদপুর হাইমচর মেঘনাপাড়ের আলোচিত ‘টিপুনগর’ এখন আদালতের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখভালের জন্য হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রিসিভার নিয়োগ দিয়েছেন আদালত। পুলিশ প্রশাসন পুরো অনিয়মের অভিযোগ তদন্ত করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Share

Facebook

WhatsApp

Messenger

Telegram

Copy Link

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুকু কোহলি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক কুকু কোহলি মারা গেছেন

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় চলচ্চিত্র ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি আর নেই। মঙ্গলবার (২৫ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৭৭ বছর বয়সী এই খ্যাতনামা নির্মাতা। 

দুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুকু কোহলি। চিকিৎসকরা তার শারীরিক চিকিৎসার অংশ হিসেবে স্টেন্ট স্থাপন করলেও পরবর্তীতে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। মঙ্গলবার বিকেলে তিনি হাসপাতালে হঠাৎ ঢলে পড়েন এবং চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও বিকেল আনুমানিক ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

ব্যক্তিগত জীবনে কুকু কোহলি তার স্ত্রী, প্রখ্যাত অভিনেত্রী অরুণা ইরানিকে রেখে গেছেন। এ ছাড়া প্রথম স্ত্রী রিতা কোহলির পক্ষে তার পূজা ও কারিশমা নামের দুই সন্তান রয়েছে।

১৯৯১ সালে হিন্দি সিনেমার জগতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কুকু কোহলি। তার প্রথম সিনেমা ‘ফুল অউর কাঁটে’ বিপুল সফলতা অর্জন করে, যা অভিনেতা অজয় দেবগনের প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যম হিসেবেও খ্যাত। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন অরুণা ইরানিও। একই বছর তিনি ‘কোহরাম’ সিনেমাটি পরিচালনা করেন। পরবর্তীতে ১৯৯৪ সালে তিনি পুনরায় অজয় দেবগনকে নিয়ে নির্মাণ করেন সুপারহিট সিনেমা ‘সুহাগ’, যেখানে অন্যান্য মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার, কারিশমা কাপুর ও নাগমা।

দীর্ঘ কর্মজীবনে কুকু কোহলি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ও ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্র। যার মধ্যে ১৯৯৫ সালের ‘হাকিকত’, ‘আনাড়ি নম্বর ১’, ‘জুলমি’ এবং ‘ইয়ে দিল আশিকানা’ উল্লেখযোগ্য। তার নির্দেশনায় তৈরি সর্বশেষ সিনেমা ছিল ‘ওহ তেরা নাম থা’, যা ২০০৪ সালে মুক্তি পায়। 

কুকু কোহলির মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর কারাদণ্ড

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে হাজির করা হলে তিনি এ সাজা প্রদান করেন।
‎
‎সাজাপ্রাপ্তরা হলেন—উত্তর আজিবপুরের মো. আব্দুল কাদের হোসেন ফালান (৪০), আজিবপুর রেললাইনের মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), কদমতলীর জামাল (২৮), আটি অবদা কলোনির উৎস (১৯) ও অনন্ত রায় (১৯), গ্যাস লাইনের মো. নাজমুল (১৯) ও রাজা মিয়া (২৬), সোনামিয়া মার্কেটের রিপন (২৬), জালকুড়ির সবুজ মাঝি (২৮), মিজমিজির মো. হাসান (২৮) এবং মিজমিজি দক্ষিণপাড়ার মেহেদী হাসান (২০)।
‎
‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ১১ জনকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগমারায় নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান, সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বাগমারায় নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান, সংবাদ সম্মেলন

 

রাজশাহী জেলার বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য সংরক্ষিত নারী সংসদ সদস্য কর্তৃক প্রদত্ত ডিও লেটার প্রত্যাখ্যান করে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় জনগণের পক্ষ থেকে। বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শিকদার বাজারে সাঁকোয়া শিকদারী এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় জনগণ জানায়, সম্প্রতি রাজশাহী অঞ্চলের সংরক্ষিত নারী সংসদ সদস্য মাহমুদা হাবীবা সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিকদারী এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে মনোনয়নের জন্য একটি ডিও লেটার প্রদান করেন। বক্তারা এসময় দাবি করেন, ইকবাল হোসেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুস সোবাহান চৌধুরীর ভাতিজা। এছাড়া, তিনি ঝিকরা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদারের শ্যালক। তাদের বক্তব্য অনুযায়ী, তিনি স্থানীয় বিভিন্ন নির্বাচনে তাদের পক্ষে কাজ করেছেন।

স্থানীয় জনগণের অভিযোগ হলো, শিকদারী গ্রামে জন্মগ্রহণ করলেও চাকরির কারণে ইকবাল হোসেন দীর্ঘ ২৬ বছর ধরে নওগাঁর রানীনগরে বসবাস করছেন। তিনি সেখানে তার পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন এবং বর্তমানে রানীনগরে শিক্ষকতা করছেন। এই পরিস্থিতিতে, দীর্ঘকাল ধরে এলাকায় বসবাস না করা একজন ব্যক্তিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়নের জন্য ডিও লেটার দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, "বিদ্যালয়ের স্বার্থে স্থানীয় ও এলাকার হিতৈষী ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হোক।" তারা আরও বলেন, "দীর্ঘ ২৬ বছর এলাকায় বসবাস করেন না—এমন একজন ব্যক্তিকে কীভাবে ডিও লেটার দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।" বক্তারা প্রশ্ন তোলেন, "বিএনপির বর্তমান সময়ে আওয়ামী লীগ পরিবারের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা একজন ব্যক্তিকে কেন সভাপতি পদে মনোনয়নের জন্য ডিও লেটার দেওয়া হলো।" সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা ওই ডিও লেটার কার্যকর না করার আহ্বান জানান।

এ বিষয়ে সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, "ইকবাল হোসেন ডিও লেটারটি প্রতিষ্ঠানে জমা দিয়েছেন। তবে তাকেই সভাপতি করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।" অভিযোগের বিষয়ে ইকবাল হোসেন জানান, "আমার স্থানীয় এলাকা শিকদারী। চাকরির কারণে আমি রানীনগর এলাকায় থাকি। আমি বাগমারার ভোটার এবং বর্তমানে রানীনগরে শিক্ষকতা করছি। প্রায় ২৬ বছর ধরে চাকরির সুবাদে সেখানে অবস্থান করছি। দূরে থাকলেও এতে কোনো সমস্যা নেই। আমাকে ডিও লেটার দেওয়া হয়েছে, আমি সেটি প্রতিষ্ঠানে জমা দিয়েছি।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুলাল উদ্দিন মেম্বার, রেজাউল হক, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, দুলাল প্রামানিক, সাইদ আলী, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, টুকু, জিয়াউর রহমান, শাহাজান আলী, ফজেল ইসলাম, আব্দুস সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%