মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৩ পি.এম
যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইআইটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে
টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় আব্দুস ছাত্তারের করা মামলায় আলী আকতার (২৮) নামের এক প্রতারক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে আটক রয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার এর ছেলে শাফিউল ইসলাম নুরি হাবিব ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত অবস্থায় মামলার ১ নং আসামী আলী আকতার (২৮) এর সাথে পরিচয় ঘটে। আসামী আলী আকতার ও শাফিউল ইসলাম নুরি হাবিব দু'জনে ঠাকুরগাঁও ম্যাচে ভাড়া থাকতেন।
এ থেকেই তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। ওই সময় বাদীর ছেলে নুরি হাবিবের সরলতার সুযোগ নিয়ে, আসামী আলী আকতার প্রায় দিন একটি যুগ উপযোগী ভালো এবং লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান করার প্রস্তাব এবং পরামর্শ দেন। আলী আকতার প্রায় দিন ব্যবসা প্রতিষ্ঠান করার কথা তাগদা দিলে একদিন নুরি হাবিব তাকে বলেন ব্যবসা প্রতিষ্ঠানের ধরন এবং নাম কি হবে?
এই প্রেক্ষিতে আসামী আলী আকতার উত্তরে বলেন, একটি আধুনিক মানের "কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার"
(আইআইটি) নামের এই প্রতিষ্ঠানটি যৌথভাবে দুই নামে স্বত্বাধিকারী ও দু'জনই উদ্যোক্তা হিসেবে যৌথভাবে পরিচালনা
করা হবে। এতে পুঁজির প্রয়োজন হবে অন্তত
১৫ থেকে ১৮ লক্ষ টাকা।
যুগ উপযোগী এমন সুন্দর একটি পরিকল্পনা ও উদ্যোগের বিষয়টি নুরি হাবিব তার পিতা অর্থাৎ আব্দুস ছাত্তারকে
বিস্তারিতভাবে জানান।
এরপর আব্দুস ছাত্তার তার ছেলের প্রস্তাবে রাজি হয়ে, ঠাকুরগাঁওয়ের ওই ম্যাচে এসে
সরাসরি আসামী আলী আকতারের নিকট বিষয়টি খোলাখুলি আরো বিস্তারিত জেনে যুগ উপযোগী ও আধুনিক মানের
এ ব্যবসা প্রতিষ্ঠান করার উদ্যোগটিতে সম্মত হন।
এরপর থেকে আসামী আলী আকতার বাবা-ছেলে অর্থাৎ আব্দুস ছাত্তার ও নুরি হাবিবের সরলতাকে পুঁজি করে ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার, ল্যাপটপ এবং যাবতীয় সরঞ্জাম ও ব্যবসা প্রতিষ্ঠানটির ঘরের ডেকোরেশনের কাজ দ্রুততার সাথে করার জন্য উপর্যুপরি ভাবে টাকার তাগদা দেন।
সেই মোতাবে মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ছেলে নুরি হাবিব ৩/৪ দফায় নগদ ও ইসলামী ব্যাংকের চেকের মাধ্যমে মার্চ ও এপ্রিল-২৪ সালে মোট ৭ লক্ষ টাকা মামলার আসামী আলী আকতারের নিকট প্রদান করেন। ৭ লক্ষ টাকা গ্রহণের পর আলী আকতার তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি পরিবর্তন করে ফেলেন এবং বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা কাজীপাড়া গ্রামের বাড়ীতে পারিবারিক অবকাঠামো উন্নয়ন কাজে ব্যস্ত থাকেন।
মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ছেলে ১নং স্বাক্ষী শাফিউল ইসলাম নুরি হাবিব আসামী আলী আকতারের কলন্দা কাজীপাড়া গ্রামের বাড়ীতে গিয়ে সাক্ষাৎ পায়। এ সময় আলী আকতার ও তার পিতা আব্দুল আলিম গ্রহনকৃত মোট ৭লক্ষ
টাকা তাদের নিকট ফেরত চাইলে তারা (বাবা ও ছেলে) উভয়ে অনুরোধ সহকারে কিছুদিন সময় নেন।
এরপর টাকা ফেরত চাইলে, টাকা ফেরত না দেওয়ার নানা সমস্যা আর অজুহাতের আশ্রয় নেন। বিভিন্ন লোক মাধ্যমে টাকা ফেরতের চাপ দিলে, দিব দিচ্ছি, দিব দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানার ও প্রতারণার ও ছলনার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ এর চেষ্টা করেন।
পরে গত ২৪ এপ্রিল-২০২৬ ইং তারিখে বিকালে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষের লোকজন মিলে টাকা ফেরত প্রদানের একটি সমঝোতার বৈঠক করেন। কিন্তু সেদিনও আসামীরা বাদীকে কোন প্রকার টাকা ফেরত দেননি। আবারো সময়ের প্রার্থনা করেন। এতে বাদী আব্দুস ছাত্তার রাজি না হলে, আসামীরা বাদীর সাথে বাক বিতান্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে আসামি আলী আকতার ও তার লোকজন মামলার বাদী আব্দুস ছাত্তারকে বলেন? আমরা তোকে কোন টাকা ফেরত দিব না। তোর কি করার ইচ্ছে আছে, তুই কর।
এবং উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।
পরে শাফিউল ইসলাম নুরি হাবিব এর পিতা আব্দুস ছাত্তার বাদী হয়ে, প্রতারক আলী আকতার ও তার পিতা আব্দুল আলিমকে আসামী করে পঞ্চগড় বিজ্ঞ আদালত-১ এ দন্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারামতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামী আলী আকতার ১২ নভেম্বর-২৬ তারিখে পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-১ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে আসামী আলী আকতার পঞ্চগড় জেল হাজতে আটক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন ভালোবাসেন, কেন নির্বাচনে তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং একই মাসলাকের না হয়েও তাঁকে সমর্থন করার কারণ কী—এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন মুফতি মোজাম্মেল হক মাছুমি।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, তাহেরী সাহেবের সঙ্গে তাঁর মাসলাকি মিল না থাকলেও জাতীয় ও ধর্মীয় স্বার্থ বিবেচনায় তাঁকে সংসদে দেখতে চেয়েছিলেন।
স্ট্যাটাসে মাছুমি বলেন, নির্বাচনের সময় তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, কেন তাহেরী সাহেবের সংসদে যাওয়া জরুরি ছিল। তাঁর বিশ্বাস, সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপনের ক্ষেত্রে তাহেরী সাহেব আরও জোরালো ভূমিকা রাখতে পারতেন। এ প্রসঙ্গে তিনি সংসদ সদস্য এমপি হানজালার উত্থাপিত দাবির কথাও উল্লেখ করেন।
তবে তাঁর অভিযোগ, মুসলমান পরিচয়ধারী কিছু দলকানা রাজনৈতিক নেতা, পীর ও তাঁদের অনুসারীদের বিষয়টি বোঝাতে পারেননি। বরং নির্বাচনের সময় কিছু উগ্রবাদী কর্মী ও অন্ধ সমর্থক নিজেদের খাঁটি মুসলিম ও সুন্নি দাবি করে মানুষের কাছে তাঁকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং তাঁর বিরোধিতায় নেতাকর্মীদের উসকে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, তাঁকে বিরোধিতা করতে গিয়ে রমজান মাসে দারুল কিরাতে বাধা সৃষ্টি, মাহফিলে ১৪৪ ধারা জারি করানোসহ বিভিন্নভাবে তাঁকে থামানোর চেষ্টা করা হয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে দেশবাসী ও সুন্নি জনতার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে মুফতি মোজাম্মেল হক মাছুমি বলেন, ইসলাম, মুসলমান ও সুন্নিয়াতের স্বার্থে নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তাঁর মতে, সবকিছুর ঊর্ধ্বে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইজ্জত ও সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।
তিনি মাসলাকগত মতপার্থক্য ও বিভেদ ভুলে মৌলিক ধর্মীয় দাবি আদায় এবং নবীজির আদর্শ বাস্তবায়নে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এসব বক্তব্য তুলে ধরেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের দৈনিক পত্রিকার দাবিদার ‘দৈনিক সিলেট বুলেটিন’ নামক পত্রিকার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মো. ফয়ছল আহমদ এর দরখাস্তে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, গোয়াইনঘাটের জাফলংয়ের পাথর প্রমিক ও চোরাকারবারী বুঙ্গাড়ী নিজাম উদ্দিন ‘দৈনিক সিলেট বুলেটিন’ অনলাইন পোর্টালকে সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা দাবী করে প্রতারণা করে আসছেন। নিজাম উদ্দিনের কোন শিক্ষাগত যোগ্যতা নেই। অনলাইন পোর্টাল খুলে নিজেকে সাংবাদিক দাবী করে প্রশাসনের সাথে আতাত করে ইয়াবাসহ মাদক পাচার ও ভারতীয় অবৈধ মালামাল পাচার করে। তাহার অভিযোগ পত্রে বিবাদীরা হলেন, নিজাম উদ্দিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সিলেট বুলেটিন, মোবাইল :০১৭৮০-১৫৮৭৯৬, ০১৭৮১-১১২৩৯৩, আইয়ুব আলী, নির্বাহী সম্পাদক, দৈনিক সিলেট বুলেটিন, মোঃ নাইম হোসেন, বার্তা সম্পাদক, দৈনিক সিলেট বুলেটিন, এমদাদুর রহমান জিয়া, প্রধান সম্পাদক, দৈনিক সিলেট বুলেটিন, মোবাইল : ০১৭৭৬ ৭৫২৭৮৪। ঠিকানা : অফিস: খান কমপ্লেক্স ৪র্থ তলা, উপশহর রোড, সোনারপাড়া, সিলেট-৩১০০, মোবাইল : ০১৭৩৭ ৩০৪৭৫১।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিবাদীগণ একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। তারা সাংবাদিকতার নামে প্রতারণা, জালিয়াতি ও অবৈধ বুঙ্গার ব্যবসার সাথে জড়িত। বিবাদীরা দৈনিক সিলেট বুলেটিন নামক অনলাইন পোর্টাল চালু করে প্রিন্ট পত্রিকা পরিচয় দিয়ে মানুষের সাথে ধোকাবাজি, প্রতারণা করে আসছে। সাধারণ জনগণ দৈনিক সিলেট বুলেটিনকে বাস্তবের প্রিন্ট পত্রিকা মনে করে। নিজাম উদ্দিন গত ০১ নভেম্বর ২০২৬ ইং গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সড়ক যোগাযোগের দূর্ভোগ নিয়ে একটি স্বচিত্র প্রতিবেদন করার কথা বলে আমার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়েছেন। এরপর উক্ত বিবাদী বিভিন্ন সময় তাহার সম্পাদিত ও প্রকাশিত পত্রিকায় সংবাদ প্রকাশ করবে বলে প্রতারণা করতে থাকেন। আমি কিছু দিন পর তাহার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তাহার অনলাইন পোর্টালে দেওয়া ঠিকানায় গিয়ে দৈনিক সিলেট বুলেটিন নামক কোন পত্রিকার অফিস খুজে পাই নাই। এমতাবস্থায় নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাহার পত্রিকা সিলেট জেলা প্রশাসক অফিসে নিবন্ধিত আছে। অফিসের কাজ চলমান আছে। এখনো পুরোপুরি শেষ না হওয়ায় উদ্বোধন করতে পারেন নাই। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় আমি আপনার অফিসে খোঁজ নিয়ে জানতে পারি দৈনিক সিলেট বুলেটিন নামক কোন পত্রিকা সিলেট থেকে প্রকাশিত হয় না। এমনকি এই নামে কোন পত্রিকার নিবন্ধনও নেই। আমি প্রতারিত হওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি যে, নিজাম উদ্দিনের বাড়ি গোয়াইনঘাটের জাফলং এলাকায়। সে পূর্বে জাফলং এর পাথর শ্রমিক ছিল। এলাকায় সে ডাইল নিজাম নামে পরিচিত। এরপর এক পর্যায়ে চুরাকারবারী, মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসার কারণে এলাকার লোকজন তাকে গণ পিঠুনি দিয়ে বাড়ি ছাড়া করলে সে সিলেট শহরে এসে সাংবাদিকতা শুরু করে। দৈনিক সিলেট বুলেটিন অনলাইন পোর্টাল খুলে তাহার মাদক ব্যবসা ও চুরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে থাকে। সিলেট শহরের কাস্টঘরের মাদকের মূল সাপ্লাইয়ার হিসেবে সে কাজ করছে বলে জানাযায়। তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে ফয়ছল আহমদ বলেন, বিবাদীদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে তিনি দাবী করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ