বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৪৯ পি.এম
পটুয়াখালীতে কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সরকারিভাবে নিবন্ধনপ্রাপ্তি উপলক্ষে আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
দীর্ঘ পথচলার ২৬ বছর পূর্তি এবং সরকারি নিবন্ধনপ্রাপ্তির আনন্দ ভাগাভাগি করে নিতে বিদ্যালয় পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের এমন সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডে অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির মাধ্যমে সুস্মিতা সেন একটি স্বতন্ত্র স্থান তৈরি করেছেন। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জয়ের পর ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তিনি রোমান্স, কমেডি, থ্রিলার ও সামাজিক গল্প—বিভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করেন।
আজ ১৯ নভেম্বর সুস্মিতা সেনের জন্মদিন। এই বিশেষ দিনে তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ১০টি সিনেমা পর্যালোচনা করা যাক।
১. ম্যায় হুঁ না (২০০৪)
ফারাহ খানের পরিচালনায় নির্মিত সিনেমায় সুস্মিতা চাঁদনি চোপড়া নামের রসায়নের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন। শাহরুখ খানের বিপরীতে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। সিনেমাটিতে অ্যাকশন, রোমান্স, কমেডি ও আবেগের মিশ্রণ রয়েছে এবং এতে আরো অভিনয় করেছেন সুনীল শেঠি, অমৃতা রাও ও জায়েদ খান।
২. বিবি নম্বর ওয়ান (১৯৯৯)
ডেভিড ধাওয়ান পরিচালিত জনপ্রিয় কমেডি সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’-এ সুস্মিতা রূপালি চরিত্রে অভিনয় করেন। সালমান খান, কারিশমা কাপুর, অনিল কাপুর ও টাবুর সঙ্গে তার অভিনয় সিনেমাটিকে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতিও অর্জন করেন।
৩. আঁখে (২০০২)
থ্রিলারধর্মী সিনেমায় সুস্মিতা নেহা শ্রীবাস্তব চরিত্রে অভিনয় করেন। ব্যাংক ডাকাতির পরিকল্পনাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে তিনি তিন অন্ধ ব্যক্তিকে প্রশিক্ষণ দেন। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল ও পরেশ রাওয়ালও অভিনয় করেছেন।
৪. সময়: হোয়েন টাইম স্ট্রাইকস (২০০৩)
রবি গ্রেওয়ালের পরিচালনায় নির্মিত এই রহস্য-থ্রিলার সিনেমায় সুস্মিতা এসিপি মালবিকা চৌহান চরিত্রে অভিনয় করেন। শহরে ধারাবাহিক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দায়িত্ব তার ওপর পড়ে। সিনেমাটিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসা অর্জন করেন।
৫. ফিলহাল (২০০২)
মেঘনা গুলজার পরিচালিত এই সিনেমার গল্প বন্ধুত্ব, মাতৃত্ব ও সারোগেসিকে কেন্দ্র করে। সুস্মিতা এখানে সিয়া শেথ চরিত্রে অভিনয় করেন। তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টাবু ও সঞ্জয় সুরি। সংবেদনশীল বিষয়বস্তু ও অভিনয়ের কারণে সিনেমাটি তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর একটি।
৬. ম্যায়নে পেয়ার কিউ কিয়া? (২০০৫)
ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমায় সুস্মিতা নায়না চরিত্রে অভিনয় করেন। সালমান খানের চরিত্র ডা. সামিরের সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে নানা জটিলতা তৈরি হয়। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, সোহেল খান ও আরশাদ ওয়ারসি।
৭. দস্তক (১৯৯৬)
মহেশ ভাট পরিচালিত এই সিনেমার মাধ্যমে বলিউডে সুস্মিতা সেনের অভিষেক ঘটে। মিস ইউনিভার্স হওয়ার পর এটি অভিনয়জগতে তার প্রথম পদক্ষেপ ছিল। সিনেমাটিতে তার চরিত্রকে কেন্দ্র করে এক ব্যক্তির অস্বাভাবিক আসক্তি ও নানা ঘটনার গল্প তুলে ধরা হয়েছে।
৮. সিরফ তুম (১৯৯৯)
আগাথিয়ান পরিচালিত রোমান্টিক সিনেমা ‘সিরফ তুম’-এ সুস্মিতা নেহা চরিত্রে অভিনয় করেন। সঞ্জয় কাপুর ও প্রিয়া গিলও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। সিনেমার গান ও প্রেমের গল্প নব্বইয়ের দশকের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
৯. বাস্তুশাস্ত্র (২০০৪)
ভৌতিক গল্পের সিনেমা ‘বাস্তুশাস্ত্র’-এ সুস্মিতা ঝিলমিল রাও চরিত্রে অভিনয় করেন। একটি বাড়িকে ঘিরে অস্বাভাবিক ও রহস্যময় ঘটনা সামনে আসে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন জেডি চক্রবর্তী ও পীযূষ মিশ্র।
১০. জিন্দেগি রকস (২০০৬)
তনুজা চন্দ্র পরিচালিত এই সিনেমায় সুস্মিতা ক্রিয়া সেনগুপ্ত চরিত্রে অভিনয় করেন। গল্পে একজন চিকিৎসক ও তার জীবনের নানা সম্পর্কের জটিলতা উঠে এসেছে। সিনেমাটিতে সুস্মিতার সঙ্গে অভিনয় করেছেন শাইনি আহুজা ও জুনিয়র বাখরু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ