ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ গ্রেপ্তার


ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ ওরফে সিরাই (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত শনিবার রাতে পৌরশহরের কুমড়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে। সিরাজ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং মৃত জাবেদ আলীর পুত্র বলে জানা যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাই উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আজ রোববার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমিতির ১৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমিতির ১৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে খোর্দ্দকালনা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে সাড়ম্বরে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মজিদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক জ্যোৎস্না খাতুন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, এবং সাংবাদিক ইউসুফ আলী সুমন। সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন।

সভায় সমিতির সদস্যরা সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, ২০০৬ সালে খোর্দ্দকালনা খাল খনন করে খালের উভয় পাশের কর্মজীবী সদস্যদের নিয়ে সমিতিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৪১৩ এবং এর মূলধন ছয় লক্ষ্য টাকার বেশী। সদস্যরা এ থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে কলেজ থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি রনি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


জয়পুরহাটে কলেজ থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি রনি গ্রেপ্তার

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জুলফিকার আলী রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) বেলা ২টায় তার কর্মস্থল ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল। তিনি জানান, পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চায়: ডা. জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


সরকার সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চায়: ডা. জাহিদ

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। তিনি উল্লেখ করেন, যেখানে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা এবং উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করছে।

আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে কেয়ার-এর সিনিয়র স্ট্রাটেজিক এডভাইজার ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন জানান, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা দৃশ্যমান হচ্ছে।

তিনি বলেন, কেয়ার বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী পুনর্গঠন ও বিভিন্ন সময়ে কেয়ার -এর উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নারী উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে আরও জোরদার করতে পরিবারের নারীদের প্রধান করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই অর্থ দিয়ে নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের পড়াশোনার পাশাপাশি পারিবারিক সবজি বাগান এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন।

সাক্ষাৎকালে তারা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কেয়ার ইকোনমি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু বিষয়ক বিভিন্ন আইন, বাল্যবিবাহ প্রতিরোধ, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি ও প্রারম্ভিক বিকাশ, প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন উদ্যোগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় আর্ল আর মিলার এবং রাম দাস বাংলাদেশে তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং চলমান বিভিন্ন কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, টেস্ট সিরিজে হতাশাজনক পরাজয়ের পর।

লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল আজ ইস্ট লন্ডনে পৌঁছেছে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মঙ্গলবার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে।

বাংলাদেশ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারে সফরকারীরা।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে হতাশাজনক পারফরম্যান্সের পর, ওয়ানডে সিরিজটি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ প্রদান করছে। দুই দলের মধ্যে ওয়ানডে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে।

এ পর্যন্ত ২৫ ম্যাচের মধ্যে ১৯টিতে জয়ী হয়েছে প্রোটিয়ারা, যেখানে বাংলাদেশের জয় মাত্র ছয়টি।

তবে সাম্প্রতিক পরিসংখ্যান সফরকারীদের কিছুটা আশাবাদী করে তুলতে পারে। দুই দলের সর্বশেষ ১০ ওয়ানডে মুখোমুখিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা পাঁচটি করে ম্যাচ জিতেছে। ফলে বাংলাদেশের সামনে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানানোর একটি ভাল সুযোগ রয়েছে।

এছাড়া, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল বাংলাদেশ। সেই স্মৃতি এবার দলের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেই আশা করা হচ্ছে।

৪ ডিসেম্বর গকেবেরহায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর কেপটাউনে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%