০৮:৩৬ পি.এম
বিদ্যুৎ বিভাগ কর্তৃক নির্দেশনা জারি করা হয়েছে, যা বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের জন্য প্রযোজ্য। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সব কোম্পানিকে চিঠি প্রেরণ করা হয়েছে।
রোববার, বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এই নির্দেশনা সংক্রান্ত চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্যে কোম্পানিগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা কার্যক্রমকে আরও জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে যুবদলের বিক্ষোভ মিছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা চিঠিটি পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, পিএলসি, নেসকো পিএলসি, ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিপিসিসিবিএল, নওয়াপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল এবং আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
#ডব্লিউএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন