ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান


এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, বরিশাল, যশোর ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৭ জুন) তাদের নিয়োগ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, এনসিটিবির নতুন চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলাকে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিয়োগ পেয়েছেন। মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে এর দায়িত্ব প্রদান করা হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম নিয়োগ পেয়েছেন। বরিশাল শিক্ষা বোর্ডে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

বিএনপি সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রশাসনে ব্যাপক রদবদল এনেছে। ইতোমধ্যে ইউজিসির চেয়ারম্যান, ঢাকাসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, মাউশির মহাপরিচালকসহ শিক্ষা প্রশাসনের অনেক পদেই নতুন নেতৃত্ব এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, রাতেই ১৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, রাতেই ১৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

দেশজুড়ে তীব্র গরমের দাপট খানিকটা কমেছে মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া বিচ্ছিন্ন বৃষ্টিপাতে। তবে এখনো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির ঘরেই অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এর ফলে আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে রবিবার (৭ জুন) রাতের মধ্যেই দেশের ১৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রবিবার রাত ১টার মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।

এটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সারা দেশে বিস্তার লাভ করার অনুকূল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি বুধবার (১০ জুন) একই সময় পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে এই দুই দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১২ জুন) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এই দুই দিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

রবিবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রির সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮৩ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ৬২, যশোরে ৫৭, সিলেটে ৫৫, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৪, মানিকগঞ্জের আরিচায় ৩২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে নতুন নীতিমালা আসছে : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে নতুন নীতিমালা আসছে : তথ্য প্রতিমন্ত্রী

সরকার অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন এবং পরিচালনার জন্য নতুন একটি নীতিমালা প্রণয়নের কাজ করছে। রবিবার (৭ জুন) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্যের ঘোষণা দেন।

সংসদ অধিবেশন চলাকালে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের একটি তারকাচিহ্নিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, দুর্বল প্রকাশনা রেকর্ড নিয়ে থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বর্তমানে বিবেচনার মধ্যে রয়েছে।

তিনি আরো জানান, ‘আমরা পরীক্ষা করে দেখছি, ওই সংবাদপত্রগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না। যদি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিরা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে ছড়ানো কথিত বিভ্রান্তিকর ও ভুল তথ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই প্রেক্ষিতে, প্রতিমন্ত্রী জানালেন, অনলাইন সংবাদ পোর্টালগুলোর শৃঙ্খলা এবং সঠিক পরিচালনা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরি করার কাজ করছে মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ধোঁয়াশা এবং অনিশ্চয়তার মধ্যেই কর্মচারীদের জন্য একটি বড় সুখবরের ইঙ্গিত উঠে এসেছে।

আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে-স্কেল কার্যকর করার জন্য একটি প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে।

জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি, ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ঋণের সুদ পরিশোধের বেড়ে চলা চাপ সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চাপের মধ্যেও সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে আগামী বাজেটের আকারও বড় হচ্ছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের মূল বেতনের একটি বড় অংশ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সম্ভাব্যভাবে ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে, ২০২৭-২৮ অর্থবছরে বাকি মূল বেতন সমন্বয় করা হবে। তারপর তৃতীয় ও শেষ ধাপে, ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য সকল ধরনের ভাতা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

নতুন পে-স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বর্তমানের ২০টি গ্রেড বহাল রেখেই বেতন বৈষম্য কমানোর উদ্যোগ গ্রহণ করা। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান বর্তমানে ১:৯.৪ থাকলেও তা কমিয়ে ১:৮-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

এ পরিকল্পনায় ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া গ্রেড ভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলেও জানা গেছে।

বিশেষভাবে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।

নতুন পে-স্কেলের সুবিধা শুধু কর্মরত চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও এর আওতায় আনা হবে। এর ফলে বিশেষ করে স্বল্প পেনশনপ্রাপ্ত প্রবীণদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হতে পারে বলে ধরে নেয়া হচ্ছে।

এদিকে, বর্তমানে চালু থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে মহার্ঘ ভাতাকে নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লবী-দৌলতদিয়ার ঘটনায় পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


পল্লবী-দৌলতদিয়ার ঘটনায় পুরস্কার পাচ্ছেন পুলিশ সদস্যরা

পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পেশাদারিত্ব, প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে। সোমবার (৮ জুন) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার মনোনীত কর্মকর্তা ও সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

রোববার (৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া শিশু হত্যাকাণ্ডের দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত শেষ করে চার্জশিট প্রদান; দৌলতদিয়া ফেরিঘাটে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের কারণে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে।

সোমবার দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল পুলিশ বাহিনীকেই অনুপ্রাণিত করবে না, বরং সরকারের অন্যান্য সংস্থার মধ্যেও ইতিবাচক কাজের উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে। সামগ্রিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগটিকে একটি খুবই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%