প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কারে ভূষিত করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পেশাদারিত্ব, প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হবে। সোমবার (৮ জুন) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার মনোনীত কর্মকর্তা ও সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
রোববার (৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া শিশু হত্যাকাণ্ডের দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত শেষ করে চার্জশিট প্রদান; দৌলতদিয়া ফেরিঘাটে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারের কারণে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে।
সোমবার দুপুর ১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল পুলিশ বাহিনীকেই অনুপ্রাণিত করবে না, বরং সরকারের অন্যান্য সংস্থার মধ্যেও ইতিবাচক কাজের উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে। সামগ্রিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগটিকে একটি খুবই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন