ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প


ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে রোববার ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ।

খবরটি জানায় বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮৮ কিলোমিটার।

আরও পড়ুন: ৩ নভেম্বর ঢাকায় আসছেন সিপিসি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৮ এম


ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি কমে গেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরো হয়েছে।

বাংলাদেশের রপ্তানি পতনের ঘটনার পেছনে ইইউর সামগ্রিক পোশাক আমদানির বাজার সংকুচিত হওয়ার বিষয়টি উল্লেখযোগ্য।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে জানান, জানুয়ারি-জুন সময়সীমায় বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ ৮ দশমিক ২২ শতাংশ এবং গড় রপ্তানি মূল্য ৮ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

যাইহোক, জুন মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। ওই মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি ইইউতে আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ইউরো হয়েছে।

যদিও রপ্তানির পরিমাণ ৬ দশমিক ৫৩ শতাংশ বাড়ার খবর পাওয়া গেছে, তবুও গড় রপ্তানি মূল্য ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউ মোট ৪১ দশমিক ১০ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭০ শতাংশ কম। এই সময়ে আমদানির পরিমাণ ৬ দশমিক ৪০ শতাংশ কমেছে, এবং গড় ইউনিট মূল্য ৩ দশমিক ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, ইইউজুড়ে ভোক্তা চাহিদার দুর্বলতা এবং পোশাকের দাম হ্রাস পাওয়ার কারণে আমদানির বাজার সংকুচিত হয়েছে।

তবে, ইইউর সামগ্রিক আমদানির কমার তুলনায় বাংলাদেশের রপ্তানি আরও বেশি হারে কমেছে।

ইইউর বাজারে বাংলাদেশসহ অধিকাংশ প্রধান পোশাক রপ্তানিকারক দেশেরও রপ্তানি কমেছে। তুরস্কের রপ্তানি ১৪ দশমিক ৬০ শতাংশ, পাকিস্তানের ১২ দশমিক ৫৩ শতাংশ, ভারতের ১২ দশমিক ৪৯ শতাংশ, শ্রীলঙ্কার ১১ দশমিক ২১ শতাংশ, চীনের ৮ দশমিক ৮৮ শতাংশ এবং কম্বোডিয়ার ৮ দশমিক ৮৪ শতাংশ হ্রাস পেয়েছে।

মৌলিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে একমাত্র ভিয়েতনামের রপ্তানি বেড়েছে। দেশটির পোশাক রপ্তানি শূন্য দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যদিও রপ্তানির পরিমাণ ১১ দশমিক ৫২ শতাংশ কমেছে, গড় ইউনিট মূল্য ১৩ দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক রপ্তানিতে বৃদ্ধি ধরে রাখতে পারছে দেশটি।

তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইইউর পোশাক আমদানির বাজার সংকুচিত হওয়ার তুলনায় বাংলাদেশের রপ্তানি গতির পতন প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে বাংলাদেশের রপ্তানির পরিমাণ এবং গড় রপ্তানি মূল্য দুটিরই পতন ঘটে, যা ইউরোপের বাজারে দেশের পোশাক খাতের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার নারীর মৃত্যু, জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৯ এম


কলম্বিয়ায় ভূমিকম্পে উদ্ধার নারীর মৃত্যু, জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ

কলম্বিয়ায় এক শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় ৩৭ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর সুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার পরিবার সূত্রে এ তথ্য সংবাদ সংস্থা এএফপিকে জানানো হয়।

তাঁর মৃত্যুর ফলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অন্যদের জীবিত উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। গত সোমবারের ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে শত শত মানুষ নিখোঁজ হয়ে আছেন। উদ্ধারকর্মীরা এখনো তাঁদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

৩২ বছর বয়সী ড্যানিয়েলা লার্গোকে মঙ্গলবার পেরেইরা শহরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। তাঁকে জীবিত উদ্ধার করার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। ভয়াবহ দুর্যোগের মধ্যে তিনি তখন পুরো দেশের জন্য আশার প্রতীক হয়ে উঠেছিলেন।

কিন্তু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় লার্গোর মৃত্যু ঘটে। তিনি ১২ বছর বয়সী একটি ছেলেকে রেখে গেছেন।

লার্গোর মা সান্দ্রা মিলেনা পেরেজ বলেন, ‘আমি শুধু চাই, এই দুঃসহ পরিস্থিতির দ্রুত অবসান হোক।’

এদিকে কর্তৃপক্ষ জানান, সোমবারের ভূমিকম্পে অন্তত ২৯৪ জন নিহত এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এখনও ৩২০ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ধসে পড়া দেয়াল ও ছাদের ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।

ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেরেইরার বাসিন্দারা এখনও অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধার হওয়ার আশা করছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই আশা ফিকে হতে শুরু করেছে।

৫৫ বছর বয়সী রেস্তোরাঁর ডেলিভারি কর্মী ফার্নান্দো গাইতান বলেন, ‘যদি কেউ জীবিত থাকে, তাহলে সেটি সত্যিই অলৌকিক হবে। তবে ধ্বংসস্তূপের নিচে আর কেউ জীবিত আছে বলে আমার মনে হয় না।’

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের বড় বড় অংশ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। টানা কয়েক দিনের কঠোর পরিশ্রমের ফলে তাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিসের করপোরাল হাভিয়ের হিমেনেজ উল্লেখ করেন, ‘শেষ ব্যক্তিটি উদ্ধার না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’

এদিকে ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কলম্বিয়া সরকার অর্থনৈতিক চাপ কমানোর নেয় উদ্যোগ। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত ৭ আগস্ট দায়িত্ব গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় ১০ মিনিটের ‘বন্ধুত্বপূর্ণ’ ফোনালাপ করেছেন, এ সময় ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিতের অনুরোধ জানান।

জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক থেকে বাড়িয়ে ১২ দশমিক ৫ শতাংশ করেছে, তবে কফি ও তেলের মতো কিছু পণ্য এই শুল্কের আওতার বাইরে রয়েছে।

দে লা এসপ্রিয়েলা জানান, শুল্ক সাময়িকভাবে স্থগিত হলে ভূমিকম্পের কারণে কঠিন সময় পার করা ব্যবসায়ীদের জন্য এটি সহায়ক হবে।

ভূমিকম্প মোকাবিলায় তিনি যুক্তরাষ্ট্রের ২ কোটি ৬৫ লাখ ডলার সহায়তা এবং উদ্ধারকারী দলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠানোর জন্য ইসরাইলকে ধন্যবাদ জানানও।

ভূমিকম্পের ফলে ১৪ হাজারেরও বেশি বাড়ি ধসেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যালি, পেরেইরা ও মানিজালেস শহর পুনর্গঠনে বিশাল অর্থের প্রয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:২০ এম


ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি

কিয়েভ, ইউক্রেনের রাজধানীতে আজ ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনার পূর্বে শহরের কর্তৃপক্ষ সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে উদ্বুদ্ধ করে। এএফপির প্রতিবেদক ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি জানিয়েছেন। দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়া সাম্প্রতিক সময়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার বৃদ্ধির প্রতিক্রিয়ায়, ইউক্রেন গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা পরিচালনা করে আসছে। খবরটি বার্তা সংস্থা এএফপি-এর। রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে জানায়, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কারণে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।’ পাশাপাশি, বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। মেয়র ভিতালি ক্লিৎসকো পরবর্তীতে রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। তিনি উল্লেখ করেন, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মধ্যে রয়েছে। কিছুক্ষণ পর, রাজধানীর ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। মেয়র ক্লিৎসকো ও স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন, কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। অপরদিকে, রাশিয়া জানিয়েছে, তারা রাজধানী মস্কোর দিকে আসা আরও একটি ড্রোনবহরের হামলা প্রতিহত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অধীনে পরিচালিত ম্যাক্স প্ল্যাটফর্মে একাধিক পোস্টে জানান, রুশ বাহিনী মস্কোর দিকে আসার পথে প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনীয় বাহিনী নিয়মিতভাবে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে, মস্কো কিয়েভসহ বিভিন্ন শহরে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এই হামলায় কখনো কখনো উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহৃত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১১:২২ এম


সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ড সুন্দরবনের আংটিহারা নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে। রবিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, শনিবার এমভি ‘আলফাডাঙ্গা প্রাইড’ নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তী সময়ে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানরত অবস্থায় দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়। এই সময় রুটিন টহল চলাকালীন কোস্ট গার্ডের একটি টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তার নিজের জাহাজে পৌঁছে দেয়। তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%