প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এবং একটি স্বাধীন গণমাধ্যমে দৃড়ভাবে বিশ্বাস করে।
তিনি মন্তব্য করেন, ‘অতীতে দেশে গণতন্ত্র সমুন্নত রাখা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এনটিভি’র ভূমিকা প্রশংসনীয় ছিল এবং আশা করি, আগামীতেও এই ধারাটি বজায় থাকবে।’
আজ শুক্রবার, এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’- স্লোগান নিয়ে প্রায় ২৪ বছর আগে যাত্রা শুরু করা এনটিভি আজ তার বস্তুনিষ্ঠ সংবাদ ও যুগোপযোগী অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি শুধু দেশে নয়, বরং দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশী জনসমাজের মাঝেও চ্যানেলটি গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এনটিভি-কে আজকের এই গৌরবময় অবস্থানে নিয়ে আসার পেছনে, চ্যানেলটির দূরদর্শী ম্যানেজমেন্ট এবং দিনরাত পরিশ্রম করা সকল কলাকুশলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন যে, এনটিভি অতীতে যেভাবে গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছে, ঠিক সেভাবেই সামনের দিনগুলোতেও দেশের গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা রেখে এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন