০৯:১৪ পি.এম
ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনের কাছ থেকে বাংলাদেশ জে-১০সিই মাল্টিপোল যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনার বিষয়টি। এছাড়া বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডরের বিষয়গুলোও তাদের নজরদারিতে রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তিস্তা প্রকল্প নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন সফর করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য জে-১০সিই মাল্টিপোল যুদ্ধবিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে এবং বাংলাদেশ-মিয়ানমার-চীন ইকোনোমিক করিডরের জন্য বেইজিংয়ের প্রস্তাব বিবেচনায় আছে।
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
এর সাথে যুক্ত দুটি পৃথক প্রশ্নের সামনে এসময় ছিলেন জন রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘আমরা আমাদের এলাকার এই ধরনের সমস্ত ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।’
বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প সম্পর্কে ভারতের মতামত ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে প্রকল্পগুলোর জন্য আমাদের উন্নয়নমূলক সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে।’
এছাড়া তিনি যোগ করেন, ভারতের সামগ্রিক নীতির ক্ষেত্রে বাংলাদেশে ঘটে চলা সমস্ত ঘটনাপ্রবাহকেই বিবেচনায় রাখা হবে।
আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার
উল্লেখ্য, গত সপ্তাহে চীন সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান একটি জাতীয় অগ্রাধিকার এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। চীনা কর্মকর্তারাও স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতার লক্ষ্য কোনো তৃতীয় দেশ নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন