ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার ২ জন


সিলেটে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, গ্রেপ্তার ২ জন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বলসহ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। এই কম্বলগুলোর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা হিসেবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় জমশিদ চৌধুরীর খামারবাড়ির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে এসব কম্বল জব্দ করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুইজন হচ্ছেন- সিলেটের জালালাবাদ থানার ফতেপুর গ্রামের মাসুক মিয়া (৪৩) এবং ভোলা সদর উপজেলার চাচরা গ্রামের মো. আলমগীর হোসেন (৪৮)।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দরজা বন্ধ করা নিয়ে বিতর্ক, চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


দরজা বন্ধ করা নিয়ে বিতর্ক, চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে যুবক নিহত

রাতের অন্ধকারে চলছে ট্রেন, এর মাঝখানে ঝুমবৃষ্টি। এ অবস্থায় চলন্ত ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

এক পর্যায় ২১ বছর বয়সী এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে অপরজনের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ে গোরেগাঁও ও কান্দিভালি স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহত যুবকের নাম ময়াঙ্ক লোহার। তিনি ওই ট্রেনের চার্চগেট-নালাসোপারা ফাস্ট লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিতে ভ্রমণ করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে গোরেগাঁও ও কান্দিভালি স্টেশনের মাঝামাঝি সময়ে অন্য যাত্রীর সঙ্গে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পরে কালো পোশাক পরা অভিযুক্ত হাতে ছুরি নিয়ে হামলা করার পর বগির ভিতর দিয়ে হেঁটে বের হয়ে যাচ্ছে। ট্রেনের আসনের উপরে রক্তের দাগও দেখা যায়।

ভিডিওটিতে আতঙ্কিত যাত্রীদের বলতে শোনা যায়, ‘সে তাকে মেরে ফেলেছে।’

এই ঘটনার পর অভিযুক্ত রোশন সুবর্ণাকে পরে মুম্বাইয়ের কুরলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিম রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, তর্কটি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন যাত্রী অভিযুক্তকে মারধর করতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোশন তার ব্যাগ থেকে একটি ছুরি বের করে ময়াঙ্কের ওপর হামলা চালায়।

বোরিভালি রেলওয়ে পুলিশের সিনিয়র পুলিশ পরিদর্শক দত্তা খুপরেকর বলেন, ‘বৃষ্টির মধ্যে ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় অভিযুক্ত ছুরি দিয়ে ভুক্তভোগীকে আঘাত করে এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

পুলিশ জানিয়েছে, ময়াঙ্ক ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। ময়াঙ্কের মা কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, তার ছেলে কখনো কারো সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াত না।

নিহতের বোনও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করে বলেন, ‘রাত সাড়ে ১০টার সময় এত মানুষ ছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। আজ যদি শাস্তি না হয়, কাল আবার কেউ এভাবে নিহত হবে।’

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার, বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে বাস্তবায়িত ('Creation of an Interactive Educational Setting to Generate High-caliber Pharmacists Capable of Addressing the Challenges of the Twenty-first Century') শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন।

এ অনুষ্ঠানে তিনি আধুনিক অফিস ব্যবস্থাপনা, সময়োপযোগী প্রশাসনিক কার্যক্রম এবং ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু এবং যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

এতে স্বাগত বক্তব্য দেন, প্রশিক্ষণ সমন্বয়কারী ও প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি ট্রেনিং সেশনে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। প্রশিক্ষণের প্রথম সেশনে সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও কর্মচারী ব্যবস্থাপনা এবং অফিস সরঞ্জামের কার্যকর ব্যবহার বিষয়ক আলোচনা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

দ্বিতীয় সেশনে ডকুমেন্ট ও ফাইল ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং ও ই-গভর্ন্যান্স বিষয়ক আলোচনা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইয়েদ মো. মঞ্জুর আলম। পরবর্তীতে অনুষ্ঠিত সেশনে কমিউনিকেশন লেটার প্রণয়ন ও দাপ্তরিক যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় ফার্মেসি ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাপনী ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ পর্ব পরিচালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর ভেঙে ইতালির ক্লাবে যোগ দিলেন রোনালদিনহো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


অবসর ভেঙে ইতালির ক্লাবে যোগ দিলেন রোনালদিনহো

ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন। তবে ফুটবল থেকে বিদায় নেওয়ার এক যুগেরও বেশি সময় পরে তিনি আবারও অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না এফসিতে যোগ দিয়েছেন।

বুধবার (২৪ জুন) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে রাভেন্না এফসির সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করেছে।

এমিলিয়া-রোমাগনা অঞ্চলে অবস্থিত ছোট্ট শহর রাভেন্নার এই ক্লাবটি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বিশেষভাবে পরিচিত নয়। ক্লাবটির স্টেডিয়ামটি মাত্র ১২ হাজার দর্শক ধারণ সক্ষম। তারা সিরি সি-তে খেলে।

তবে রোনালদিনহোর আগমনে ক্লাবটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছে। রাভেন্নার মালিক ইগ্নাজিও চিপ্রিয়ানি ২০২৪ সালে ক্লাবটি সিরি আ-তে তোলার স্বপ্ন নিয়ে কিনেছিলেন। তার কাছে রোনালদিনহো শুধুই একজন ফুটবলার নন, বরং শৈশবের অনুপ্রেরণা।

চিপ্রিয়ানি বিশ্বাস করেন, ব্রাজিলিয়ান কিংবদন্তির উপস্থিতি ক্লাবের জনপ্রিয়তা ও পরিচিতি বহুগুণ বাড়িয়ে দেবে।

এদিকে, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো জানিয়েছেন, বহু বছরের বন্ধুত্বের সূত্র ধরেই এই সুযোগ এসেছে এবং তিনি নতুন এই যাত্রা নিয়ে ভীষণ আনন্দিত। তিনি আশা করেন, তার এই সিদ্ধান্ত অন্যদেরও নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।

রাভেন্নায় যোগ দেওয়ার বিষয়ে রোনালদিনহো বলেছেন, চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে আমাদের বন্ধুত্বের ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। তিনি ভীষণ আনন্দিত এবং আশা করছেন সবকিছু ভালোভাবেই এগোবে।

তিনি আরও জানান, তারা বহু বছরের বন্ধু। সুতরাং পুরো বিষয়টি ছিল খুবই সহজ, সরাসরি এবং স্বাভাবিক। তারা দুজনই চান রাভেন্না সফল হোক এবং ক্লাবের সবকিছু ভালোভাবে এগিয়ে যাক। তাদের চিন্তাভাবনাও অনেকটাই একই রকম। এই কারণেই তারা একসাথে এই পথচলা শুরু করেছেন।

তবে রোনালদিনহো নিয়মিত খেলবেন কি না, তা এখনও পরিষ্কার নয়। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার ভূমিকার একটি বড় অংশ ক্লাবের প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব হতে পারে। যদিও ক্লাব কর্তৃপক্ষ তাকে নিবন্ধিত খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

এই বিষয়ে রোনালদিনহো বলেন, তিনি আশা করেন, তার এই সিদ্ধান্তের প্রভাব যেন সবচেয়ে ইতিবাচকভাবে পড়ে। অন্যদের যেন অনুপ্রাণিত হতে পারে এবং নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারে—যেমন তিনি তার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছেন।

উল্লেখযোগ্য যে, ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার বার্সেলোনা, এসি মিলান, পিএসজি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন। ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে আবারও বুটজোড়া পরে নতুন গল্প লেখার সুযোগ পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান

নারায়ণগঞ্জ জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ২৮ টি পরিবারের অনুকুলে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির বলেন, "রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। সেই সাথে এই টাকা তাদের সান্ত্বনা দেয়া যাবে না। এই অনুদানের মাধ্যমে এটাই উপলব্দি করানো যে সরকার সবসময় আপনাদের পাশে আছে। সকলের প্রতি অনুরোধ রাস্তায় চলাচলের ক্ষেত্রে সকলেই সতর্ক থাকবেন। নিজের জীবনের প্রতি গুরুত্ব দিবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%