০৪:৩৭ পি.এম
বার্সেলোনায় ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন। কাতালান ক্লাবটি তাকে ধরে রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক দিয়ারিও স্পোর্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ধরনের শেষ মুহূর্তের নাটকীয়তা না ঘটে, তবে আগামীকাল (বৃহস্পতিবার) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার অফিসে নতুন চুক্তিতে সই করার জন্য প্রস্তুত রয়েছেন ক্লাবটির অধিনায়ক রাফিনিয়া। এই নতুন চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হবে।
ক্লাব এবং ব্রাজিলিয়ান উইঙ্গারের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা আগেই হয়ে গিয়েছিল, কিন্তু বিভিন্ন ব্যস্ততা ও শিডিউল সংক্রান্ত জটিলতার কারণে এতদিন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ভারতে বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিতুন
২৯ বছর বয়সী রাফিনিয়া চলতি মৌসুমে নতুন ভূমিকায় সম্পূর্ণ অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। গত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দুই গোল করার পাশাপাশি, চলতি মৌসুমে সেন্টার-ফরোয়ার্ড পজিশনে খেলে মাত্র ১৩ ম্যাচে ১৯টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন