১১:২২ পি.এম
নাটোরের নলডাঙ্গা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার লোন এবং স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে নলডাঙ্গা থানা মোড়ে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন এনজিওর কর্মী এবং ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা জানান, নলডাঙ্গা পৌর বাজারের তন্নী জুয়েলার্সের মালিক নিমাই চন্দ্র তামেলী এবং তার স্ত্রী চন্দনা রানী আমাদের কাছ থেকে নগদ টাকা লোন ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে গেছেন। তারা বলেন, "আমরা আমাদের টাকা এবং স্বর্ণালংকার ফেরত পেতে এবং তাদের বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।"
তন্নী জুয়েলার্স প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে এবং নিমাই চন্দ্র ও তার স্ত্রী চন্দনা রানীর ভাড়া বাসা তালাবদ্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, "আমি মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন