প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার আদালতপাড়ায় দুপুরের বেলায় দুই বন্ধু হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটে উল্লেখিত ১৩ আসামির মধ্যে আছেন- এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার, খুন এবং পূর্বশত্রুতার কারণে এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডের আগের রাতে রূপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ৩০ নভেম্বর খুলনা আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দীর্ঘ তদন্তের পর ১৩ জনকে অভিযুক্ত করে বুধবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে খুলনা আদালতে আসেন কথিত শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর দুই সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। আদালতে হাজিরা শেষে দুই বন্ধু আদালত চত্বরের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে দুজনকে হত্যা করে। প্রকাশ্য দিবালোকে আদালতপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর মামলার তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন