ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পাঁচ দেশের সমন্বিত নিষেধাজ্ঞা


ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পাঁচ দেশের সমন্বিত নিষেধাজ্ঞা

দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও নরওয়ে।

মঙ্গলবার এই পাঁচটি দেশ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে এবং যৌথ একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “তারা ‘অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি’ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং ভবিষ্যতের জন্য আরও ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।”

আরও পড়ুন: কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার পর উল্লেখিত দেশগুলো সতর্ক করে জানায়, যদি ইসরায়েল সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তাৎক্ষণিকভাবে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

যুক্তরাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশনস রেজিমের আওতায় সাতজন নতুন ব্যক্তি ও সংস্থাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব ব্যক্তি এবং সংস্থা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিদাতা কার্যক্রমের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ আনা হয়েছে।

অন্য দিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো জানিয়েছেন, ফ্রান্সও তাদের মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দখলকৃত অঞ্চলে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

বিশ্লেষকদের মতে, এই সমন্বিত পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলি বসতি স্থাপন নীতির ওপর চাপ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পশ্চিম তীর অঞ্চলের ক্রমবর্ধমান সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: মঙ্গলে নাসার ওডিসির দুই দশকের সাফল্য ও নতুন তথ্যের উন্মোচন

এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও নরওয়ে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে, পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে আরও বিস্তৃত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করা হতে পারে।

সূত্র: আল-জাজিরা, ইউকে সরকারি ওয়েবসাইট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার এক দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


শনিবার এক দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে আসছেন আগামী শনিবার (১৩ জুন) কক্সবাজার। এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

ইতোমধ্যে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন এবং রাত ১০টায় আকাশপথে ঢাকায় ফিরবেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় সেখানে এক পথসভায় বক্তব্য দেবেন। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি প্রথম খনন শুরু করেছিলেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। বেলা ১২টায় সেখানে “সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখবেন।

এরপর প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুর দেড়টায় তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর পেকুয়ায় গিয়ে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। সেখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশে যাত্রা করবেন।

বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।

সফরের শেষ পর্যায়ে রাত ৮টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদ: ইসরাইলি রাষ্ট্রদূত বললেন ‘প্রেমিক-প্রেমিকার মধ্যেও তো ঝগড়া হয়’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ট্রাম্প-নেতানিয়াহুর বিবাদ: ইসরাইলি রাষ্ট্রদূত বললেন ‘প্রেমিক-প্রেমিকার মধ্যেও তো ঝগড়া হয়’

সাম্প্রতিক পাল্টা হামলার পর, ইরান এবং ইসরাইল উভয় দেশই জানিয়েছে যে ‘হামলা’ আপাতত বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলকে সতর্ক করার পর ইসরাইল তেহরানের বিরুদ্ধে নতুন হামলা থেকে বিরত থাকে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে দাবী করা হচ্ছে যে, ট্রাম্প তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে আরও হামলা চালালে ওয়াশিংটনের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে ইসরাইল।

তবে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেতার এই দাবিকে অস্বীকার করেছেন। তার মতে, দুই নেতার মধ্যে আলোচনাটি সহযোগিতামূলক ছিল এবং কিছু সংবাদমাধ্যম বিষয়টিকে ভুলভাবে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ হিসাবে তুলে ধরেছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইসরাইলি লেতার বলেছেন, ‘তাদের (ট্রাম্প-নেতানিয়াহু) বন্ধুত্ব প্রায় ৪০ বছরের। কখনও কখনও ভালোবাসার সম্পর্কের মানুষের মধ্যে মতবিরোধ বা উত্তপ্ত আলোচনা হতে পারে, কিন্তু সেটিকে অতিরঞ্জিত করা উচিত নয়।’

তিনি আরও দাবি করেন যে, ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ‘উত্তেজনা কমানোর’ সিদ্ধান্ত নিলেও মার্কিন প্রেসিডেন্ট ভালোভাবে বোঝেন যে, ইসরাইল তার ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে থাকবে না।

রাষ্ট্রদূত বলেন, ‘মূলত আমরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বিত প্রচেষ্টার কথাই বলছি। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত শক্তিশালী।’

সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করলেও, উভয় পক্ষের হামলা স্থগিতের ঘোষণাকে আপাতত উত্তেজনা কমার একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, যুবদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


মৌচাক এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, যুবদল নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মৌচাক এলাকায় একটি সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যার ঘটনার পর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) এই বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) কাজী আরিফ আহমেদ।

তিনি জানান, মৌচাক মার্কেটে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় দিদারুল ইসলাম বাবুকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনের নাম সহ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিল্লাল হোসেন তালুকদারের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় মামলাটি (মামলা-৭) দায়ের করেন।

এর আগে, সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ভাগ্নেকে মারপিটের ঘটনায় একটি সালিশ বৈঠক করতে এসে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন বিল্লাল।

নিহত বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন যুবক প্রথমে তাকে মারধর করে। পরে তিনি ঘটনাটি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানান। এরপর বিল্লাল সেখানে এসে উপস্থিত হন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ঘটে যাওয়া ওই মারামারির ঘটনায় বসা সালিশ বৈঠকে বিল্লালের সঙ্গে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বাবুর নেতৃত্বে তার অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে বিল্লাল তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ির বাসিন্দা এবং পেশায় বালু ও সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

এই ঘটনার পর রমনা থানার পুলিশ, সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনার পরে ঢাকার মগবাজার ও মুন্সীগঞ্জ থেকে আলামিন ও রিয়াজ নামের দুটি ব্যক্তিকে আটক করেছে।

অন‍্যদিকে, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানার যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির কারণে খেলা বন্ধ, জয় থেকে এক উইকেট দূরে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বৃষ্টির কারণে খেলা বন্ধ, জয় থেকে এক উইকেট দূরে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় থেকে খুব কাছাকাছি পৌঁছে গেছে। তারা জিততে হলে মাত্র ১ উইকেট সংগ্রহ করতে হবে, তবে বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান করেছে। ক্যামেরন গ্রিন ফিফটি করে একটি প্রান্তে লড়াই চালাচ্ছেন, তবে সফরকারীদের জন্য জয়ের আশা প্রায় শেষ হয়ে গেছে। বৃষ্টিই এই সময় ম্যাচের ফল নির্ধারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দাপট দেখাতে থাকে। ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে তাসকিন আহমেদ আউট করেন। পরের ওভারে, মোস্তাফিজুর রহমানের বলেই এলবিডব্লিউ হন মার্নাস লাবুশেন, যদিও শুরুতে আম্পায়ার তাকে নট আউট ঘোষণা করেন, তবে রিভিউয়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।

বিকটভাবে শুরুতে ২ রানে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া বিপর্যয় মুখে পড়ে। এই পরিস্থিতিতে জশ ইংলিসকে আউট করেন নাহিদ রানা। ইংলিস ১৯ রানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

মাঝে কুপার কনোলিকে (৩৫) বোল্ড করে মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ চার বছর পর দলে ফিরে বল হাতে একটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু আনেন। এরপরে নাহিদ রানা ও মোসাদ্দেক আচমকা আঘাত হানেন অ্যাডাম জাম্পা এবং অ্যালেক্স ক্যারির ওপর। ক্যারি ৪৭ রানে আউট হন, পাশাপাশি ম্যাট রেনশ এলবিডব্লিউ হয়ে মাত্র ২ রানে ফিরে যান।

শেষদিকে টানা আঘাতে ১৫৬ রানে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে, তবে ক্যামেরন গ্রিন ফিফটি করে ব্যবধান কমানোর চেষ্টা করছেন। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০ ওভারে ২৮৪ রান করে। দলের হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ক্যারিয়ারসেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭, তানজিদ হাসান ৫৪ এবং তাসকিন আহমেদ ১৫ বলে ২০ রান সংগ্রহ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%