প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মৌচাক এলাকায় একটি সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যার ঘটনার পর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) এই বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এস আই) কাজী আরিফ আহমেদ।
তিনি জানান, মৌচাক মার্কেটে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় দিদারুল ইসলাম বাবুকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনের নাম সহ একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিল্লাল হোসেন তালুকদারের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে রমনা থানায় মামলাটি (মামলা-৭) দায়ের করেন।
এর আগে, সোমবার (৮ জুন) রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ভাগ্নেকে মারপিটের ঘটনায় একটি সালিশ বৈঠক করতে এসে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন বিল্লাল।
নিহত বিল্লালের ভাগ্নে মো. মোবারক হোসেন আকাশ জানান, সোমবার সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন যুবক প্রথমে তাকে মারধর করে। পরে তিনি ঘটনাটি তার মামা বিল্লাল হোসেন তালুকদারকে জানান। এরপর বিল্লাল সেখানে এসে উপস্থিত হন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ঘটে যাওয়া ওই মারামারির ঘটনায় বসা সালিশ বৈঠকে বিল্লালের সঙ্গে যুবদলের রমনা থানার বর্তমান আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সেক্রেটারি লুৎফরের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বাবুর নেতৃত্বে তার অনুসারী মিরাজ বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। ছুরির আঘাতে বিল্লাল তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন মালিবাগ বাগানবাড়ির বাসিন্দা এবং পেশায় বালু ও সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।
এই ঘটনার পর রমনা থানার পুলিশ, সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনার পরে ঢাকার মগবাজার ও মুন্সীগঞ্জ থেকে আলামিন ও রিয়াজ নামের দুটি ব্যক্তিকে আটক করেছে।
অন্যদিকে, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানার যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে রমনা থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন