ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট


আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

 

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আজই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ইউনিটটি বন্ধ হওয়ার ফলে দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয় এবং লোডশেডিং বৃদ্ধি পায়।

আদানি পাওয়ার আজ রবিবার সকালে একটি বিজ্ঞপ্তিতে জানায়, ইউনিট-২ ভোর ৫টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময়) নির্ধারিত সময়ের আগেই সফলভাবে চালু করা হয়েছে। আশা করা হচ্ছে, সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। ফলে দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর আগে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ কমে ৭৫৮ মেগাওয়াটে নেমে আসে।

কয়লা সরবরাহ সংকটের কারণে কেন্দ্রটির উৎপাদনও কমে গিয়েছিল। গত ৭ আগস্ট থেকে ঝড়ের কারণে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটে। আগস্টের শেষ দিকে কয়লা সরবরাহ বৃদ্ধি পাওয়ার পর উৎপাদনও বাড়তে শুরু করে। দিনের বেলায় কেন্দ্রটি প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বাধিক এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল। উৎপাদন বাড়ানোর পর একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ হয়ে যায়।

আদানি কেন্দ্রের ইউনিট বন্ধ হওয়ার সময় দেশের বিদ্যুৎব্যবস্থা চাপের মধ্যে ছিল। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয়েছিল প্রায় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়ায় তিন হাজার ৫৫৭ মেগাওয়াট। ওই দিন গড়ে প্রতি ঘণ্টায় দুই হাজার ৬৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে। তাই বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কিছুটা কমবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ সেপ্টেম্বর ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


১৭ সেপ্টেম্বর ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। ওই দিন জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলা সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। সফরের নতুন সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। আগামী ১ অক্টোবর সফরটি হতে পারে বলে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুরে ওষুধ ও বিকাশের দোকানদারকে নেশাযুক্ত জুস খাইয়ে অজ্ঞান করে টাকা চুরি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার, স্টাফ রিপোর্টা

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


শাহজাদপুরে ওষুধ ও বিকাশের দোকানদারকে নেশাযুক্ত জুস খাইয়ে অজ্ঞান করে টাকা চুরি

‎সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে ওষুধ ও বিকাশের দোকানদারকে নেশাযুক্ত দ্রব্য মিশিয়ে জুস খাওয়ানোর পর অজ্ঞান করা হয় এবং ক্যাশ ড্রয়ার থেকে নগদ প্রায় দুই লক্ষ দয় হাজার চারশত টাকা চুরির অভিযোগ উঠেছে।

এই ব্যাপারে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কৈজুরী ইউনিয়নের ভাটপারা গ্রামের মোঃ রওশন আলীর পুত্র মো: রাকিব আহম্মেদ দীর্ঘদিন ধরে পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে ময়না মেডিকেল হল নামক ওষুধ ও বিকাশের দোকান পরিচালনা করে আসছেন। গত ০৮-০৯-২৬ মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে পার জামিরতা গ্রামের মোঃ আশরাফ আলীর পুত্র মোঃ নাহিদ হোসেন দোকানদার রাকিবকে জুস নিয়ে এসে খাওয়ানোর পরপরই তিনি অজ্ঞান হয়ে যান। এই সুযোগে নাহিদ হোসেন দোকানে প্রবেশ করে ড্রয়ার থেকে ২,১০৪০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী রাকিব আরও জানান, স্থানীয় প্রধান বর্গদের এ বিষয়ে অবহিত করে এর কোনো সুচনা না পাওয়ায় এবং নাহিদ হোসেন এলাকার প্রভাবশালী হিসাবে বর্তমানে তিনি দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এছাড়া, নাহিদ হোসেন দোকান না খুলতে নানা ভাবে হুমকি প্রদান করে আসছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার উপ পরিদর্শক মোন্তাজ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে সেখানে গিয়েছিলাম। দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত নাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, আমি অসুস্থ, এ বিষয়ে কিছু বলতে পারবো না। স্থানীয়ভাবে কথা চলছে, আমার অভিভাবকদের সাথে পরে কথা বলবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক হেদা হাজীর সড়কের অনুপযোগী অংশ সংস্কার

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক হেদা হাজীর সড়কের অনুপযোগী অংশ সংস্কার

 

সন্দ্বীপের মাইটভাঙা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ হেদা হাজীর সড়কের চলাচলের অনুপযোগী একটি অংশ আদলা/রাবিশ দিয়ে সংস্কার করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাইটভাঙা ইউনিয়নের উদ্যোগে এ সংস্কারকাজ সম্পন্ন করা হয়। স্থানীয় জনসাধারণের সহজ, স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দীর্ঘদিনের চলাচলজনিত দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ জানান, জনসাধারণের প্রয়োজন ও দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির প্রয়োজনীয় স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘমেয়াদে এলাকাবাসীর চলাচলের সমস্যা আরও কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরীহ আওয়ামী পরিবারের ওপর অমানবিক না হওয়ার অনুরোধ ইশরাক হোসেনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


নিরীহ আওয়ামী পরিবারের ওপর অমানবিক না হওয়ার অনুরোধ ইশরাক হোসেনের

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিরীহ আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক আচরণ না করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল।

তা সঠিক, তবে আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।’

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর টিকাটুলীর রোজ গার্ডেনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের একটি কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তা সঠিক, কিন্তু আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।

’তিনি বলেন, ‘আমি ইদানীং লক্ষ্য করছি, আমাদের কেউ কেউ নিরীহ আওয়ামী লীগ সমর্থনকারী বা ভোটদানকারী পরিবারের বাসায় গিয়ে জোর জবরদস্তি পরিস্থিতি তৈরি করছে, অর্থ নিচ্ছে। তারা একটি চাপ সৃষ্টি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। ভাইয়েরা, যদি আমরা এই কাজ করি, তাহলে আওয়ামী লীগের মধ্যে ও আমাদের মধ্যে কী তফাত রইল, আপনি আমাকে বলুন?’

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য যারা অপকর্ম করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%