রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৪৮ পি.এম
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিরীহ আওয়ামী লীগ সমর্থক পরিবারের ওপর অমানবিক আচরণ না করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল।
তা সঠিক, তবে আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।’
গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর টিকাটুলীর রোজ গার্ডেনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের একটি কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তা সঠিক, কিন্তু আওয়ামী লীগের জনগণকে বাংলাদেশের জনগণের বাইরে বের করে দেওয়া হয়নি।
’তিনি বলেন, ‘আমি ইদানীং লক্ষ্য করছি, আমাদের কেউ কেউ নিরীহ আওয়ামী লীগ সমর্থনকারী বা ভোটদানকারী পরিবারের বাসায় গিয়ে জোর জবরদস্তি পরিস্থিতি তৈরি করছে, অর্থ নিচ্ছে। তারা একটি চাপ সৃষ্টি করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। ভাইয়েরা, যদি আমরা এই কাজ করি, তাহলে আওয়ামী লীগের মধ্যে ও আমাদের মধ্যে কী তফাত রইল, আপনি আমাকে বলুন?’
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য যারা অপকর্ম করেছে, তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের হাকিমপুরে পৃথক মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে রাতের অভিযানে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—হাকিমপুর থানার জিআর নং-৯/২৬, ধারা ৪০২/৩৯৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ফনি (২২)। তিনি হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর (মাঠপাড়া সিনেমা হলের পিছনে) এলাকার মোঃ রাজু ওরফে লাজুর ছেলে।
অপরদিকে, হাকিমপুর থানার জিআর নং-৮১/১৪, ধারা ২৫-বি’র ১(বি), ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)। তিনি সাতকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।
পুলিশ জানায়, আদালতের জারি করা পৃথক ওয়ারেন্টের ভিত্তিতে রাতের বেলায় অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত দুই আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে।
তিনি রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, "নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা, সবকিছু নিয়ে ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কি পারবেন না।"
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হকি বিশ্বকাপের সূচির আগে ভারতীয় হকি দলের জার্সি নিয়ে একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নীল জার্সি থেকে আচমকাই ‘গেরুয়া’ রঙে পরিবর্তন ঘটানো হয়, কিন্তু বিতর্কের কারণে আবার নীল রঙে ফিরে আসা হয়েছে। এই বিতর্কিত সিদ্ধান্ত এবং শৃঙ্খলাভঙ্গের জন্য হকি ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে আরকে শ্রীবাস্তব, যিনি সংস্থার ডিরেক্টর জেনারেল (ডিজি), তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।
শ্রীবাস্তবকে পাঠানো শোকজ নোটিশে জালিয়াতি, আর্থিক অনিয়ম এবং শৃঙ্খলাভঙ্গের মতো মোট আটটি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে। তাকে আগামী চার সপ্তাহের মধ্যে এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন তিনি সংস্থার কোনো দাপ্তরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অনুমতি পাবেন না।
ভারতীয় হকি দলের জার্সির রঙ পরিবর্তনের একক সিদ্ধান্তের জন্য শ্রীবাস্তবকে মূল দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, তিনি সভাপতি দিলীপ তিরকে এবং দলের কোচ ও খেলোয়াড়দের কোনো গুরুত্ব না দিয়ে এককভাবে নীল জার্সি পরিবর্তন করে গেরুয়া রঙে নিয়ে আসেন। পরে আবার নীল রঙে ফিরে আসার সিদ্ধান্তটিও তিনি একা নিয়েছেন। এছাড়াও, হকি ইন্ডিয়া লিগের মতো গুরুত্বপূর্ণ একটি আসর ফেলে রেখে কাউকে না জানিয়ে বিশ্বকাপের সময় তিনি নেদারল্যান্ডস ও বেলজিয়ামে গিয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
নোটিশে শ্রীবাস্তবকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাকে হকি ইন্ডিয়ার সকল নথি, গোপন ফাইল এবং অফিসিয়াল কাগজপত্র অবিলম্বে সংস্থাকে হস্তান্তর করতে হবে। তার ব্যক্তিগত হেফাজতে কোনো ফাইল রাখা বা নথিতে স্বাক্ষর করার ক্ষমতা থাকবে না। যদি কোনো তথ্য বা প্রমাণ ধ্বংসের চেষ্টা করা হয়, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে এবং কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
তবে হকি ইন্ডিয়া স্পষ্ট করেছে যে, এটি চূড়ান্ত শাস্তি নয়। শ্রীবাস্তব যদি চার সপ্তাহের মধ্যে নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারেন, তাহলে তাকে সসম্মানে পদে ফিরিয়ে নেওয়া হতে পারে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত হলে চাকরি হারানোর পাশাপাশি কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এই বিতর্কিত কর্মকর্তাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাজারে যাওয়ার সময় আব্দুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বসুন্ধরা এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে বাইসাইকেল নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুল মজিদ। শাকদাহ এলাকায় পৌঁছানোর পর সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনাস্থলে ‘সৌদিয়া পরিবহন’ লেখা একটি বাসের লুকিং গ্লাস পড়ে থাকতে দেখা যায়।
নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, তাঁদের বাবা সকালে কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদাহ এলাকায় একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে যায়। এ কারণে বাসটি আটক করা সম্ভব হয়নি।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ