ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক


৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

 শনিবার সকালে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (আফাদ) জানিয়েছে যে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

আফাদ জানিয়েছে, ‘মালাতিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

এ খবরটি বার্তা সংস্থা এএফপি'র।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটি মালাতিয়া, এলাজিগ, আদিয়ামান, তুনজেলি ও শানলিউরফা প্রদেশে অনুভূত হয়েছে। উদ্ধার ও তদারকি দলের সদস্যরা মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

তুরস্ক ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশের বিভিন্ন অঞ্চলের নিচ দিয়ে একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইন বা ফাটল রেখা রয়েছে, যা অতীতে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ থেকে শুরু ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


আজ থেকে শুরু ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ কার্যক্রম

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সারাদেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই)। শনিবার (১৮ জুলাই) দিবস থেকে দেশের সব উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু করানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে সব ব্লকে সম্প্রসারণ করা হবে।

সম্প্রতি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, একই তারিখে কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটির দ্বিতীয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশে প্রতিটি উপজেলায় একযোগে কৃষক ও জমির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রথম ধাপে প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত ব্লকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। পরে পরীক্ষামূলক এ কার্যক্রমের অভিজ্ঞতার উপর ভিত্তি করে উপজেলার অন্যান্য সব ব্লকেও ধাপে ধাপে তথ্য সংগ্রহ করা হবে। কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য ১৪ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তাদের ‘তথ্য সংগ্রহ অ্যাপ’ ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ পরবর্তী ১৮ জুলাই থেকে মাঠপর্যায়ে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

অফিস আদেশে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সকল পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার এবং নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিষয়টিকে খুবই জরুরি হিসেবে উল্লেখ করে তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত অনুযায়ী, কৃষকদের একটি সঠিক ও সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হলে সরকারের প্রতিশ্রুত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের পথ অনেক সহজ হয়ে উঠবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, কৃষি প্রণোদনা, ভর্তুকি, ঋণ সুবিধা এবং অন্যান্য সরকারি সেবা অনেক দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রাজধানীর মতিঝিল এলাকায় চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) এবং রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানান।

মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদার ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। পুলিশ জানায়, ১৫ মে একই ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।

গ্রেফতারকৃত তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যা চেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য সহযোগীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন কাজল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের প্রতি তার আগ্রহের কথা। তিনি জানিয়েছেন, যদি তিনি সুযোগ ও উপযুক্ত গল্প পান, তাহলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান। নব্বইয়ের দশকের এই তারকা সাম্প্রতিককালে ভারতের আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দীর্ঘ অভিনয় জীবন কাটিয়ে দর্শকদের ভালোবাসা ও অবদানের জন্য তিনি এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে যখন কাজলকে প্রশ্ন করা হয় যে তিনি কি বাংলা সিনেমা দেখেন, তখন তিনি সরাসরি ‘না’ বললেও বাংলায় অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন।

তিনি আরো জানান, যদি সময় ও সুযোগ মিলবে, তাহলে তিনি বাংলা সিনেমায় কাজ করতে চান। কাজলের মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন, এবং বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের।

মায়ের মতো একজন অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নে কাজল বিনয়ের সঙ্গে বলেন যে, তিনি এখনো সেই চেষ্টায় আছেন। তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং তিনি মায়ের দেখানো পথ অনুসরণ করে আজকের অবস্থানে পৌঁছেছেন।

অনুষ্ঠানে কাজল নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি খুবই সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেট থেকে বেরিয়ে যাওয়াকে পেশাদারিত্বের অংশ বলে মনে করেন। এক্ষেত্রে তিনি মন্তব্য করেন যে, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।

একই সঙ্গে উল্লেখ্য, এবারের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের সাথে পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহিদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


শহিদ সাজিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আয়াকুব আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা।

দোয়া মাহফিলে শহিদ সাজিদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "সাজিদ শুধু একজন শিক্ষার্থীই ছিলেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে একজন সাহসী কণ্ঠস্বর ছিলেন। দুঃখজনক হলেও সত্য, এক বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হয়নি এবং বিচারও দৃশ্যমান নয়। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও এখনো ঘটনার কোনো কূল-কিনারা হয়নি। আমরা দ্রুত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"

এ ব্যাপারে উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%