ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা


সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ১১ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানাচ্ছে। এই সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ফেনী জেনারেল হাসপাতালের সাব-স্টেশন থেকে যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎ ১৪ ঘণ্টা বন্ধ

এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইট নিক্ষেপে আহত বাইকার সাজিদ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩২ এম


ইট নিক্ষেপে আহত বাইকার সাজিদ মারা গেছেন

রাজধানীর কাফরুলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাজিদ চৌধুরী রাফি। তাকে চলন্ত বাইকে ইট মেরে আহত করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. নুর হোসেন চৌধুরী।

সোমবার (২২ জুন) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র থেকে এ তথ্য জানা যায়।

জানাগেছে, ঘটনার দিন প্রথমে রাফিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর ১০ জুন তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৩ দিন পর তিনি মারা যান।

ঘটনাটি ঘটেছিল ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেল চালানোর সময়ে এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে। ইটের আঘাতে রাফি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়েছিল। পরে হামলাকারীরা রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও সাবেক কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩৩ এম


বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি ও সাবেক কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন গ্রেফতার

বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার এখন আগে তাকে বরিশাল নগরী থেকে গ্রেফতার করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোন মামলায় এবং কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩৬ এম


সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি: নৌমন্ত্রী

আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পাওয়ার ঘটনা ঘটলেও বিগত সরকারের উদাসীনতা এবং সিদ্ধান্তহীনতার কারণে সমুদ্রের খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি, এমনটাই মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি সোমবার (২২ জুন) সকালে রাজধানীর খিলখেতে বানৌজায় নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি ও বাণিজ্যকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সচেতনতা ও সক্রিয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানিয়েছেন, দেশের মোট বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক, এবং এ বন্দরে নেভিগেশন ও জাহাজ চলাচলকে নিরাপদ ও উৎসাহিত করতে কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক মানের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও নিজেদের সক্ষমতা অনুযায়ী কাজ করা হচ্ছে। আগামীতে এই সক্ষমতা আরও বিস্তৃত ও প্রসারিত করার পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী সমুদ্রসম্পদ, বিশেষ করে জ্বালানি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সমুদ্রে জ্বালানি পাওয়া শুধুমাত্র সম্ভাবনা নয়, এটি নিশ্চিতভাবে একটি সম্পদ। তবে পূর্ববর্তী সরকারের সময়ে এর যথাযথ ব্যবহার এবং সঠিক প্রয়োগ সম্ভব হয়নি। তিনি জানান, ওই সময় আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্রসীমা অর্জন করে, যা সংশ্লিষ্ট প্রতিযোগী রাষ্ট্রগুলোও মেনে নেয়। ভারত ও মিয়ানমার নিজ নিজ এলাকায় অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালিয়ে গেলেও বাংলাদেশের ক্ষেত্রে সেই সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন হয়নি।

বর্তমান সরকার নীতিগতভাবে অফশোর এলাকায় কূপ অনুসন্ধান, জ্বালানি ও খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলনের উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে তিনি হাইড্রোগ্রাফির ক্ষেত্রেও ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ রয়েছে, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌযোগাযোগ আরও নিরাপদ, মনোরম ও সাশ্রয়ী করা সম্ভব। এ ক্ষেত্রে হাইড্রোগ্রাফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসকে কেন্দ্র করে তিনি বলেন, এই দিবস আমাদের শেখায় যে সমুদ্র ও নৌপথের সম্ভাবনাগুলো চিহ্নিত করে সর্বোত্তমভাবে ব্যবহার করতে হবে। উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশকে এই খাতে আরও মনোযোগী হতে হবে এবং আধুনিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় পুরোনো কোরআনের মর্যাদা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৩৭ এম


মালয়েশিয়ায় পুরোনো কোরআনের মর্যাদা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জীর্ণ ও পুরোনো পবিত্র কুরআনের যথাযথ মর্যাদা রক্ষা করার জন্য এবং সম্মানজনকভাবে দাফনের উদ্দেশ্যে একটি পরিবেশবান্ধব অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দ্য বোর্নিও পোস্ট জানিয়েছে যে, সম্প্রতি রাজ্যটির কর্মকর্তারা ১ হাজার ৮০২ কিলোগ্রাম কুরআনের ছাইকে বিশেষ জৈব-বিয়োজ্য কাগজের ব্যাগে ভরে কুচিং উপকূলসংলগ্ন দক্ষিণ চীন সাগরে নির্ধারিত স্থানগুলোতে নিক্ষেপ করেন।

মোট ২১২টি বিশেষ ‘একিউ-০১’ নামের পরিবেশবান্ধব কাগজের ব্যাগে এই ছাই সারাওয়াকের বিভিন্ন জীর্ণ কুরআন নিষ্পত্তি কেন্দ্রে প্রক্রিয়াজাত করার পর প্রস্তুত করা হয়।

সারাওয়াক ইসলামিক ধর্মীয় দপ্তরের (জেইস) কোরআন ইউনিটের প্রধান আব্দুল রহিম রশিদ বলেছেন, জাতীয় ফতোয়া কমিটির নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কুরআনের মর্যাদা রক্ষা করা এবং ইসলামী বিধান অনুসরণ করে নিয়মিত এই কর্মসূচি পরিচালিত হয়।

তিনি আরও জানান, সারাওয়াকের পদ্ধতি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ভিন্ন। এখানে ব্যবহৃত বিশেষ জৈব-বিয়োজ্য কাগজের ব্যাগ পরিবেশের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। প্রতিটি ব্যাগের ওজন প্রায় সাড়ে আট কিলোগ্রাম এবং চার মিনিটেরও কম সময়ে পানিতে সম্পূর্ণ ডুবে গিয়ে স্বাভাবিকভাবে বিলীন হয়ে যায়। এভাবে পুরো প্রক্রিয়া একদিকে যেমন ইসলামী বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত হয়ে থাকে।

দক্ষিণ সারাওয়াকে এটি ছিল প্রথম বৃহৎ আয়োজনে। অনুষ্ঠানে সারাওয়াক মুফতি দপ্তর, উপকূলীয় প্রহরী বাহিনী, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর, নদী বোর্ড এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%