১০:৩৩ পি.এম
গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশটি পলাশবাড়ীতে নির্মিত মন্দিরে রাম মূর্তি অপসারণ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিল। এই সমাবেশটি শুক্রবার বাদ জুমা গাইবান্ধা বড় মসজিদ সংলগ্ন গোলচত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মুফতি মোঃ মাহমুদুল হাসান কাশেমী, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব মোঃ আব্দুল মাজেদ, মুফতি আল আমিন বিন হোসাইন, মওলানা এনামুল হাফিজ, মওলানা হাফিজ মানসুর, মাওলানা আবুল বাশার, মোঃ জহুরুল হক সরকার, মোঃ মনিরুজ্জামান সবুজ, মুফতি ইদরিস আলি, মুফতি আব্দুল আজিজ, মোঃ মওদুদ আহমেদ, মোঃ আবু সাইদ এবং মুনতাকিনুজ্জামান প্রমুখ। বক্তারা বিভিন্ন বক্তব্যে জানান, পলাশবাড়ীতে নির্মিত রাম মন্দিরের বাহিরে রয়েছে রামের ৮১ ফুট উচ্চতার বিশাল মূর্তি। তারা বলেন, রাম ঘরে থাকবে, বাহিরে কেন থাকবে? বক্তারা উল্লেখ করেন, ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে এবং মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এখানে মুসলমানেরা নানা প্রতিকূলতার মধ্যে জীবন-যাপন করছে, নামাজ পড়তে দেয়া হচ্ছে না। তারা তীব্র প্রতিবাদ জানিয়ে উল্লেখ করেন, এই নির্যাতন বন্ধ হওয়া উচিত এবং মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এর পূর্বে, বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মুসল্লিরা সমাবেশে যোগদান করেন এবং পরে একটি বিশাল মিছিল গাইবান্ধা শহর প্রদক্ষিণ করে। অপরদিকে, পলাশবাড়ীতে অসামপ্রদায়িক সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পলাশবাড়ী চৌরাস্তা মোড়ে পালন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন